যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

হবে তাদের জন্যে কাল । আসলে, প্রাচূর্য্যের আধিক্যে আজকে তারা এটা কিছুতেই বুঝতে পারছে না যে, পার্থিব ধন-দৌলত, সমৃদ্ধি ও প্রাচুর্য এসব কিছুই তাদেরকে এক পরীক্ষা স্বরূপ দেয়া হয়েছে। অতএব, তিনি যেন ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর আনুগত্য ও তার স্মরণে আত্মনিয়োগ করেন, তাহলেই তিনি খুশী হয়ে যেতে পারবেন এবং সকল অবস্থার মধ্যে নিশ্চিন্ততা লাভ করতে পারবেন অবশ্যই তিনি জেনেছেন, ইতিপূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। যারা বেঁচে থেকেছে, তাদের জন্যে আল্লাহ তায়ালা চেয়েছেন যে, শেষ রসূলের মাধ্যমে তাদের ক্ষমা করে দেবেন । অতএব, যারা জেনে বুঝে না-ফরমানী করেছে তাদের বিষয় থেকে তিনি যেন হাত গুটিয়ে নেন এবং তাদের চূড়ান্ত ও করুণ পরিণতির দিকে এগিয়ে যাওয়ার জন্যে যেন তিনি তাদের ছেড়ে দেন। দেখুন, এরশাদ হচ্ছে, ‘বলো, প্রত্যেকেই তাদের অন্তিম অবস্থা লাভের জন্যে এন্তেজার করে চলেছে। অতএব, তোমরাও এন্তেজার করো, অতপর শীঘই সঠিক. পথের অনুসারীদের সম্পর্কে তোমরা জানতে পারবে এবং আরো জানতে পারবে তাদের সম্পর্কেও, যারা হেদায়াত গ্রহণ করে ধন্য হয়েছে। ওরা যা বলছে, ওদের মধ্যে যে একটু ভালো পথের পথিক ছিলো সে অবশ্যই সে কঠিন দুঃসময়ে বলবে, তোমরা তো দুনিয়ায় মাত্র একটি দিনই অবস্থান করেছিলে, (আয়াত ৯৯-১০৪) অর্থাৎ, এভাবে, যেমন করে আমি মহান আল্লাহ মূসা (আ.)-এর ঘটনাবলী সম্পর্কে তোমাকে জানাচ্ছি, তেমনি করে আমি অতীতের আরো বহু ঘটনাবলী তোমাকে জানাব যেগুলোর বর্ণনা তুমি এই কোরআনের মধ্যেই পাবে। এজন্যে আল কোরআনের আর এক নাম দেয়া হয়েছে ‘উপদেশ’ বা স্থৃতিচারণ । যেহেতু এ গ্রন্থ অবতীর্ণই হয়েছে আল্লাহর স্মরণের জন্যে এবং আল্লাহর আয়াতসমূহকে জানা ও বুঝার জন্যে, আরো এসেছে এ মহান গ্রন্থ আল্লাহর সে নিদর্শনসমূহ জানাতে যা অতীতে ঘটেছে। দেখুন, কী চমৎকারভাবে অস্বীকারকারীদের সামনে এ মহা উপদেশবাণী ছবির মতো তুলে ধরা হয়েছে। এতে ওই অস্বীকারকারীদের অপরাধী বলে অভিহিত করা হয়েছে। এখানে কেয়ামতের একটি দৃশ্যে দেখা যাচ্ছে, ওই অপরাধীরা তেমনি করে তাদের বোঝাগুলো বহন করছে যেমন করে কোনো মোসাফের তার বোঝা বহন করে থাকে, আর আজকের মোসাফেররা যেভাবে বোঝা বইতে বইতে শ্ৰান্ত ক্লান্ত হয়ে যায়, তার থেকে অনেক বেশী ওদের ক্লান্ত হতে দেখা যাচ্ছে। তারপর, প্রকৃতপক্ষে যখন সবাইকে একত্রিত করার জন্যে শিংগায় ফুঁক দেয়া হবে তখন সেসব অপরাধী ব্যক্তি দুঃসহ দুঃখের জ্বালায় কালিমা লিপ্ত চেহারা নিয়ে হাশরের ময়দানে দলে দলে হাযির হয়ে যাবে, তারা নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলতে থাকবে, ভয় ও আতংকে তাদের আওয়ায বসে যাবে আর সে উন্ুক্ত হাশরের ময়দানে আতংক তাদের এমনভাবে ঘিরে ফেলবে যে, তা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তারা খুঁজে পাবে না। এসময়ে কোন বিষয়ে তারা কানাঘুষা করবে? তখন তারা তাদের পার্থিব জীবনের কীর্তিকলাপ স্মরণ করতে থাকবে এবং আন্দায করতে থাকবে যে, সেই শাস্তি বোধ হয় তাদের জন্যে এগিয়ে আসছে যার কথা তাদের পূর্ব জীবনে বলা হতো । তখন ফেলে আসা যিন্দেগী তাদের কাছে বড়োই তুচ্ছ মনে হতে থাকবে এবং অতীতের সে জীবনে তারা সামান্য ক'টি দিন মাত্র কাটিয়েছে বলে মনে হবে। তাদের সেই পারস্পরিক কথার উদ্ধৃতি দিতে গিয়ে বলা হচ্ছে, ‘তোমরা বড়ো জোর দিন দশেক দুনিয়ায় ছিলে'। কিন্তু ওদের মধ্যে যার কথা বেশী গ্রহণ করার যোগ্য হবে, সে পার্থিব জীবনের স্থায়িত্ব আরো কম www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।