দৃষ্টি ফিরিয়ে নেয় এবং জানানো হচ্ছে যে, তাদের এ কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে মূলত আখেরাতের জীবনেই, আর এজন্যে কেয়ামতের দৃশ্যাবলীর মধ্যে তাদের শাস্তির দৃশ্যটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে; নশ্বর এ পৃথিবীর জীবনের তুচ্ছতা সম্পর্কে বলা হয়েছে। বলা হয়েছে, সে ভয়ংকর দিনে পাহাড় পর্বতের কোনো অস্তিত্ব থাকবে না, সব কিছু সমান হয়ে এক বিশাল প্রান্তরে পরিণত হয়ে যাবে, আর তখন (আজকের) বলদপী শক্তিমানদের গর্ব খর্ব হয়ে মহা দয়াময় পরওয়ারদেগারের সামনে সবার কণ্ঠস্বর এমন ক্ষীণ হয়ে যাবে যে, তাদের কণ্ঠ থেকে কোনো আওয়াযই বেরোতে চাইবে না, চিরন্তন ও চিরস্থায়ী মালিকের সামনে দাড়িয়ে শ্রান্তি-ক্লান্তির গ্রানিতে সবাই মুহ্যমান হয়ে থাকবে । আল কোরআনের মধ্যে আগত অন্যান্য ধমকের কথার সাথে এ বিবরণী সামনে আসায় আশা করা যায় মানুষের চেতনা প্রভাবিত হবে এবং তারা সত্য সচেতনতার দিকে এগিয়ে আসবে; তাদের মনে আল্লাহর স্মরণ জেগে উঠবে এবং তাঁর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার জন্যে তারা উদগ্রীব হয়ে ওঠবে। তারপর এ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে, অবতরণকালে তার ওপর যে কষ্ট নেমে আসতো সেই অবস্থার ওপর তাকে সান্তূনার বাণী শোনাতে গিয়ে বলা হচ্ছে, তিনি ভুলে যাবেন মনে করে যেন জলদি না করেন এবং একথা মনে করে যেন কোনো কষ্ট না নেন। আল্লাহ তায়ালাই তার জন্যে সব কিছু সহজ করে দেবেন এবং রবের কাছে দোয়া করতে থাকবেন। ংগক্ৰমে উল্লেখ করা যায় যে, আদি পিতা আদম আল্লাহর সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন এবং তীর সকল হুকুম মেনে চলবেন বলে তিনি যে ওয়াদা করেছিলেন, সে কথা স্মরণ করে রসূলুল্লাহ (স.)ও পেরেশান হচ্ছিলেন যে, তিনি আবার কোনো কথা ভুলে যান কি না, বিশেষ করে যখন যালেম ও মরদুদ শয়তান সদা-সর্বদা পেছনে লেগে রয়েছে এবং যখন আদম সন্তানদের বিরুদ্ধে সে দুশমনী করবেই বলে ঘোষণা দিয়ে রেখেছে । নবী মোহাম্মদ (আ.)-এর সামনে সকল সময়ে ভাসতে থাকত আল্লাহর সাথে কৃত চুক্তির কথা ও বনী আদমের মধ্যে যারা না-ফরমানী করে তাদের করুণ পরিণতির কথা, আর নশ্বর জীবনের সফর শেষে অনাগত কেয়ামতের কঠিন অবস্থার দৃশ্য তাকে নিশিদিন পেরেশান করে রাখতো তিনি কখনও ভুলতে পারতেন না যে, এ সফর শুরু হয়েছে সর্বোচ্চ আকাশে অবস্থিত বেহেশতের মনযিল থেকে, তার পরিসমাপ্তি তো পুনরায় সেখানেই গিয়ে ঘটবে । অতএব এ জীবন তো মাত্র একটি সরাইখানা। এখানে নিশ্চিন্তভাবে থাকা যায় না। আবারও একবার আলোচ্য অধ্যায়টি এখানে শেষ হচ্ছে বলে জানানো হলো । পরিশেষে রসূলুল্লাহ (স.)-কে সাম্তবনার বাণী শোনাতে গিয়ে বলা হচ্ছে, তিনি যেন বিরুদ্ধবাদীদের থেকে মুখ ফিরিয়ে নেন এবং যারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করছে তাদের কথায় কান না দেন- বলুক না তারা যা ইচ্ছা তাই, তাতে কি আসে যায়? স্বয়ং সর্বশক্তিমান আল্লাহ তায়ালা যখন তার সহায় রয়েছেন তখন তিনিই তো সকল দিক সামাল দেবেন; তারা যেভাবে যতো চেষ্টাই করুক না কেন তাকে কিছুতেই কষ্ট দিতে পারবে না এবং তীর ভাগ্যের কোনো পরিবর্তনই তারা করতে পারবে না; বরং তাদের জন্যে এবং তাদের সব কর্মকান্ডের জন্যে একটা নির্দিষ্ট মেয়াদ পূর্ব থেকেই ঠিক করা রয়েছে, সে মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে সাথে অবশ্যই তারা পাকড়াও হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে তাদের সকল জারিজুরি । তারা যেসব ধন-দৌলতের বদৌলতে এমন বাড়াবাড়ি করে চলেছে, কাল কেয়ামতে সেসব কিছুই www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।