নির্মাতার প্রতি দয়া প্রদর্শন করা যায় না, বা তার কোনো ওযরই গ্রহণযোগ্য নয়। বিশ্ব সম্রাটের ক্ষমতার বাধন থেকে মানুষকে সরিয়ে নিয়ে অন্য কিছুর মধ্যে যে লিপ্ত করবে, তাকে সে মহান সমাটের প্রতিনিধি কিছুতেই ক্ষমা করতে পারেন না। গশো-শাবক নির্মাতার প্রতি অক্তিশাপপ H এজন্যে আল্লাহর নবী ও রসূল মূসা (আ.) তা চূড়ান্ত ও কঠিন অভিশাপ দিলেন আল্লাহর ভাষায় তা হচ্ছে, ‘সে বললো, দূর হয়ে যা মরদূদ (জাহান্নামের কীট), তোর জন্যে রইলো এই শাস্তি যে সারা যিন্দেগী ধরে তুই বলতে থাকবে ‘আমাকে ছুঁয়োনা আমাকে’ ছুঁয়ো না। কিছুতেই তুমি এর থেকে মুক্তি পাবে না, আর চেয়ে দেখো তোমার সে পূজনীয় বস্তুর দিকে যা নিয়ে তুমি মেতেছিলে। ওকে আমরা পুড়িয়ে ছাই করে দেবো এবং সে সব ছাইকে বিশাল সাগরের বুকে ভাসিয়ে দেবো!” অর্থাৎ, দূর হয়ে যাও এখান থেকে, ভালো মনে হোক বা মন্দ মনে হোক- কোনো অবস্থাতেই তোকে কেউ স্পর্শ করবে না- আর তুইও কাউকে স্পর্শ করতে পারবিনে। মূসা (আ.) কর্তৃক যে সব শাস্তির আইন চালু করা হয়েছিলো, তার মধ্যে এই একঘরে করার দন্ড ছিলো একটি মোক্ষম শাস্তি । এরপর তাকে চির অদচ্ছ্যুৎ ও অস্পৃশ্য হওয়ার ঘোষণা দিয়ে মানুষকে জানিয়ে দেয়া হলো যে কেউ তার কাছে ঘেঁষবে না এবং সেও কারো কাছে ঘেঁষতে পারবে না। এরপর তো রয়েছে পরপারের জন্যে ওয়াদা, সেখানে আল্লাহর কাছে রয়েছে তার জন্যে যথোপযুক্ত শাস্তি ও উচিত প্রতিদান । এরপর দেখা যাচ্ছে, মূসা (আ.) চরম ক্রোধ ও দৃঢ় সংকল্প নিয়ে সে স্বর্ণের বাছুরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাতে অগ্নুসংযোগ করে পুড়িয়ে ছাই করে দিয়ে সেগুলো সমুদ্রের বুকে ছড়িয়ে দিচ্ছেন। মূসা (আ.)-এর চারিত্রিক অন্যতম বৈশিষ্ট্য ছিলো পাহাড়সম দৃঢ়তা, সিদ্ধান্তে অবিচলতা, আর এখানে তীর ক্রোধ সঞ্চার হওয়া সে তো আল্লাহরই জন্যে, আল্লাহর দ্বীনের প্রয়োজনে ৷ এই কারণে তীর দৃঢ়তাকে এবং তার কঠোরতাকে ভালো শবনে করা হয়েছে। এভাবে যখন মিথ্যা ইলাহর (পূজনীয় পাত্রের) জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার দৃশ্য সামনে এলো তখন মূসা (আ.) সঠিক আকীদা বিশ্বাসের আসল রূপ তুলে ধরছেন, ‘অবশ্যই তোমাদের প্রকৃত ইলাহ হচ্ছেন আল্লাহ (যার হাতে রয়েছে সকল ক্ষমতার চাবিকাঠি), তিনি ছাড়া সর্বময় ও চূড়ান্ত ক্ষমতার মালিক আর কেট নেই ৷ সব কিছুই তীর জ্ঞানের পরিধির মধ্যে বর্তমান রয়েছে ।' আর মূসা (আ.)-এর এই ঘোষণার সাথে আলোচ্য সূরার মধ্যে তার কাহিনীর ইতি টানা হয়েছে। তার এ কাহিনীর বর্ণনায় আল্লাহর রহমত ও সুদৃঢ় পরিচালনার ছবি ফুটে ওঠেছে, ফটে ওঠেছে তীর দাও:.।তী কাজ ও ব্যক্তিগতভাবে তার পরিপূর্ণ আনুগত্যের জীবন্ত চিত্র । এমনকি যখন ওরা তাকে পরীক্ষার মধ্যে ফেলেছে তখনও তারাই যে ভুল করেছে তা শীঘ্রই ধরা পড়ে গেছে। এরপর এ কাহিনীকে অবলম্বন করে আর অন্য কোনো তথ্যবিবরণী আসেনি । কারণ এর পরই দেখা যাচ্ছে বনী ইসরাঈল জাতির ওপর আপতিত উপর্যুপরি আযাব নাযিলের ধারা এটাই তাদের নানা প্রকার অপরাধ, অশান্তি বিশৃয়লা ও বিদ্রোহাত্বক কাজের পুরস্কার । পরিশেষে একথা বলতে হয়, সূরাটির মধ্যে আল্লাহর নেককার ও পছন্দনীয় বান্দাদের জন্যে মনোরম দয়ামায়া ও মমতাপূর্ণ এক পরিবেশ ফুটে ওঠেছে। অতএব, এহেন শাস্ত সুন্দর পরিবেশের মধ্যে অন্য কোনো কাহিনীর অবতারণা করে এর সুঘমাকে ম্লান করার আর কোনো প্রয়োজন নেই । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।