যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

দায়িত্বপ্রাপ্ত ছিলেন তখন মূসা (আ.) তাকেই এ ফেৎনার জন্যে দায়ী মনে করেছিলেন। সামেরীর ব্যাপারটা তো পরে আসছে । সে প্রথম নবী মূসা (আ.)-এর নাফরমানী করলো, তারপর দ্বিতীয় নবীর উপদেশের পরওয়াও করলো না । কাজেই এ কঠিন অবস্থার জন্যে দায়িত্ব বর্তায় প্রথম দায়িত্বশীল মুসা (আ.)-এর ওপর, তারপর আসে দ্বিতীয় দায়িত্বশীল হারুন (আ.)-এর ওপর এবং একেবারে শেষে দায়ী হয় এই ফেৎনা সৃষ্টির হোতা সামেরী । দেখুন, একথা শুনে মূসা (আ.) সামেরীর দিকে মনোযোগী হচ্ছেন! ‘সে বললো, তোমার কি বলার আছে, বলো হে সামেরী?’ অর্থাৎ, তোমার অবস্থা ও বক্তব্য কি বলো দেখি; জিজ্ঞাসা করার এই ভংগিতে বিষয়টি যে কত কঠিন তা বেশ বুঝা যাচ্ছে। ‘সে বললো, আমি তাই দেখেছি যা ওরা দেখেনি, তারপর আমি বার্তাবাহক (জিবরাঈল)-এর পদ স্পর্শিত ধূলি থেকে এক মুষ্টি তুলে নিয়েছি এবং নিক্ষেপ করেছি এই ধূলিকণাগুলোকে (সে অলংকারাদির বিগলিত জ্তূপের মধ্যে), এভাবেই মন আমাকে যা বলেছে, আমি তাই করে ফেলেছি ৷' এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রশ্ন আসে, সামেরী কি দেখেছিলো?- সে বিষয়ে তার বক্তব্য সম্পর্কে বহু রেওয়ায়াত পাওয়া যায়। কে ছিলো এ ‘রসূল’ যার পদধূলি সে নিক্ষেপ করেছিলো, আর এর সাথে সে স্বর্ণনির্মিত বাছুরেরই বা সম্পর্ক কি ছিলো, আর এই এক মুষ্টি পদ স্পর্শিত ধূলিরই বা কি কারিশমা (অলৌকিক ক্ষমতা) ছিলো, এসব বিষয়ে বিভিন্ন প্রকার বর্ণনা এসেছে। আর এসব রেওয়ায়াতের (বর্ণনা পরস্পরের) মধ্যে সব থেকে দ্বিধা-দ্বন্ধের বিষয় হচ্ছে, সে নাকি জিবরাঈল (আ.)-কে দেখেছিলো, সে নাকি তাকে সেই আসল রূপ চেহারা দেখেছিলো যা নিয়ে তিনি দুনিয়ায় আগমন করেন, তারপর সে নাকি তার পবিত্র কদমের নীচে থেকে এক মুষ্টি ধুলা তুলে নিয়েছিলো অথবা তার ঘোড়ার খুরের মাটি থেকে তুলে নিয়েছিলো, তারপর সে নাকি সেই স্বর্ণ নির্মিত গো শাবকটির ওপর ছুঁড়ে মেরেছিলো, যার ফলে সেটি হাম্বা-হাম্বা রব করতে শুরু করে দিলো, অর্থাৎ সে বিগলিত স্বর্ণ কুন্ডের মধ্যে ছুঁড়ে ফেলে দিলে তা হাম্বা রবকারী বাছুরে পরিণত হয়ে গিয়েছিলো। এখানে আল কোরআন সে ঘটনার রহস্য সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানায়নি । একটি ঘটেছিলো, সেটা বড়ো করে না দেখে সামেরীর ওযরটা গুরুত্ব সহকারে পরখ করতে চাই । সেসব স্বর্ণঅলংকার দ্বারা বাছুর বানিয়ে ছিলো যা মিসরবাসীর কাছ থেকে তারা বহন করে নিয়ে এসেছিলো এবং পরে ছুঁড়ে ফেলে দিয়েছিলো । প্রকৃতপক্ষে সামেরী বাছুরটা এমন এক সুক্ষ প্রযুক্তিতে তৈরী করেছিলো যে, যখনই সেটির মধ্যে বায়ু প্রবেশ করতো তখনই তা থেকে হাম্বা ডাকের মতো শব্দ শোনা যেতো ৷ এ বিষয়টা রহ স্যপূর্ণ করে তোলার জন্যে এবং তার কেরামতি জাহির করার জন্যে সে বুদ্ধি করে এ কাহিনী বানিয়ে নিয়েছিলো যে, 'রসূল'-এর পায়ের ধুলা থেকে এক মুষ্টি সে তুলে নিয়েছিলো! অবস্থা যাইই হোক না কেন, তার এই ধোকাবাজি দ্বারা গোটা জাতিকে গোমরাহ করার ক্ষমাহীন অপরাধের শাস্তি স্বরূপ মূসা (আ.) তাকে সারা জীবনের জন্যে বনী ইসরাঈল জাতির মধ্য থেকে বহিষ্কারের ঘোষণা শুনিয়ে তার চূড়ান্ত শাস্তির দায়িত্‌ আল্লাহর ওপর ছেড়ে দিলেন। সর্বশক্তিমান আল্লাহর আনুগত্য থেকে মানুষকে সরিয়ে বাছুর পূজার দিকে এগিয়ে দেয়ার হোতা যে অপরাধ করেছিলো তাকে তিনি অত্যন্ত কঠোর হাতে দ মন করলেন যাতে করে মানুষ প্রামাণ্যভাবে বুঝতে পারে, কোনো একটি বাছুর কখনও ইলাহ (সর্বশক্তিমান) হতে পারে না, কোনোভাবেই এর www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।