সুসা (আ.)-এর তুর পর্বত খেকে প্রত্যাবর্তন অতপর প্রচন্ড ক্রোধ ও বেদনাহত হৃদয় নিয়ে মূসা (আ.) তার জাতির কাছে ফিরে এলেন এবং যখন তাদের এই কদর্য কাজের যুক্তি শুনলেন, তখন বুঝলেন তার জাতিকে এক কঠিন চক্রান্তের শিকার হতে হয়েছে, তাদের চিন্তা ধারা বিপর্যস্ত করে ফেলা হয়েছে। তখন তিনি রাগে অগ্নিশৰ্মা হয়ে তীর ভাই হারুনের ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং চরম উত্তেজিতভাবে তীর চুল ও দাড়ি জাপটে ধরে বললেন, ‘হে হারুন, যখন তাদের এভাবে পথভ্রষ্ট হতে দেখলে তখন কোন জিনিস তোমাকে আমার কাছে চলে আসতে বারণ করেছিলো? তুমি কি আমার নাফরমানী করলে?’ মূসা (আ.) এই জন্যে তার ওপর বেশী রেগে গিয়েছিলেন যে, যখন তাদের বাছুর পূজা থেকে বিরত করতে হারুন ব্যর্থ হলেন তখন সেখানে উপস্থিত থেকে নীরবে সেই অন্যায় সহ্য না করে মূসা (আ.)-এর কাছে পৌছে যাওয়া তার কি উচিত ছিলো না? তা না করে, সে অন্যায় প্রত্যক্ষ করে তিনি নিজেও কষ্ট পেলেন এবং ওদেরকেও বাছুর পূজা থেকে থামাতে পারলেন না। এতে কি তার জন্যে নির্দেশ অমান্য করা হলো না? অবশ্য প্রাসংগিক আলোচনায় হারুন (আ.)-এর অবস্থানের যৌক্তিকতা স্পষ্ট হয়ে উঠেছে। তাকে দাড়ি ও চুল ধরে যখন মূসা (আ.) কথা বলতে উদ্যত হয়েছেন, তখন তিনি কোনো প্রকার ক্রোধ প্রদর্শন না করে অত্যন্ত অনুতাপ ও বিনয়ের সাথে নিজের ওযর পেশ করছেন এবং হারানো মহব্বত ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি বলছেন, ‘হে আমার মায়ের পেটের ভাই, আমার দাড়ি ও চুল ধরে আমাকে ঝাঁকাবেন না । আমি ভয় করছিলাম যে আপনি বলবেন, বনী ইসরাঈলদের মধ্যে তুমি বিভেদ সৃষ্টি করে দিয়েছো । ওদের সংগঠিত করে রাখার জন্যে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, আমার অবর্তমানে তুমি সে দায়িত্ব পালন করোনি এবং আমার কথা রক্ষা করোনি ৷' এভাবে আমরা দেখতে পাচ্ছি হারুন ছিলেন যথেষ্ট আত্মসংযমী এবং মূসা (আ.)-এর তুলনায় বেশী ক্রোধ সংবরণকারী। তিনি অবস্থার নাযুকতা গভীরভাবে উপলব্ধি করছিলেন এবং তার স্নেহপূর্ণ সম্পর্কের দোহাই দিয়ে ভাইয়ের রাগ দমন করার চেষ্টা করছিলেন। তিনি ভাইকে একথা বুঝাতে চেষ্টা করছিলেন যে, তীর সংযম প্রদর্শন ছিলো প্রকৃতপক্ষে ভাইয়ের আনুগত্যের উদ্দেশ্যেই । তিনি আশংকা করছিলেন, তীর বেশী কড়াকড়িতে হয়তো বনী ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এবং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, একদল বাছুর পূজার দিকে ঝুঁকে পড়বে এবং নগণ্য আর একটি দল হারুন পন্থী হয়ে থাকবে; অথচ তীর মূসা (আ.)-এর নির্দেশ ছিলো বনী ইরাঈলদের রক্ষণাবেক্ষণ করা ও কোনো প্রকার দুর্ঘটনা যেন তাদের পেয়ে না বসে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকা, আর তাদের কোনো বিষয়ে বিশেষভাবে হস্তক্ষেপ না করা মূসা (আ.) তখন তো ভাবতে পারেননি যে, এমন কঠিন কাজ তারা করবে । অবশ্য, অন্যদিকে চিন্তা করলে তার এ যুক্তির মধ্যে অনুগত্যের ছোয়াচ বেশ স্পষ্টভাবে পাওয়া যায় । এখানে দেখা যায়, আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে হারুন (আ.)-এর এ বিনম্র ভূমিকায় বেশ ভালো কাজ হলো অর্থাৎ, তার ওপর থেকে মূসা (আ.)-এর রাগ নেমে গিয়ে সামেরীর প্রতি তার মনোযোগ আকৃষ্ট হলো । যেহেতু মূলত সেই ছিলো এই প্রচন্ড বিশৃংখলা সৃষ্টিকার হোতা এ পর্যন্ত মূসা (আ.) তার দিকে খেয়াল দেননি, কারণ হাম্বা-রবকারী যে কোনো জীব জন্তুর পূজা করার ব্যাপারে সামগ্রিকভাবে গোটা জাতিই তো দায়ী ছিলো। অবশ্যই তারা সবাই বুঝত যে, শুধু হাম্বা রবকারী হওয়ার কারণেই কেউ পূজা পাওয়ার যোগ্য হয়ে যায় না । আর প্রকৃতপক্ষে এই বিশৃংখলা সৃষ্টিকারী গোমরাহ লোকদের ও তার সাথে টিকে থাকা সত্য সঠিক পথে অবস্থানকারীদের মধ্যে সম্পর্কের বন্ধন সুদৃঢ় করার জন্যে হারুনই ছিলেন দায়িত্বশীল । যখন তাদের সংগঠক হিসাবে তিনি www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।