এই গো-শাবকের মধ্যে কতকগুলো ছিদ্র রেখে দেয়া হয়েছিলো, এগুলোর মধ্যে যখন বাতাস প্রবেশ করতো তখন হাম্বা হাম্বা রব বেরুত । অথচ এর মধ্যে কোনো জীবন বা আত্মা কিছুই ছিলো না। এ ছিলো নিছক একটি মূর্তি ৷ মূর্তি কথাটি প্রযোজ্য সেই শারীরিক বস্তুর ওপর, যার মধ্যে কোনো প্রাণ থাকে না, কিন্তু আফসোস, স্বর্ণ নির্মিত এই গো-শাবক মূর্তির মধ্য থেকে শব্দ নির্গত হতে দেখে বিভ্রান্ত হয়ে তাদের রবকে ভুলে গেলো সে জাতি, যাদের তাদের রব চরম অপমানের গ্রানি এবং হীনতা দীনতার কবল থেকে বের করে নিয়ে এসেছিলেন। আর তারা এই স্বর্ণ নির্মিত বাছুরের পূজা করতে শুরু করে দিলো এবং চিন্তার বিভ্রান্তি কবলিত হয়ে বিবেক-বুদ্ধির বিরুদ্ধে দাড়িয়ে তারা বলে ওঠলো; ‘এটিই হচ্ছে তোমাদের পূজনীয় সর্বময় ক্ষমতার মালিক প্রভু, আর মূসারও প্রভু এটাই ৷' অর্থাৎ সে বিভ্রান্ত নেতৃবৃন্দ তাদের জনগণকে বুঝালো যে, মূসা এই প্রভুরই সন্ধান করতে গেছে পর্বতের ওপরে অথচ তিনি তো এখানে আমাদের সাথে বর্তমান রয়েছেন। হায়, মূসা তার রবএর সান্ধিধ্যে পৌছুনোর পথটা ভুল গেলো এবং তার থেকে দূরে সরে পড়লো! দেখুন, সে বেওকুফ জাতির কী ভীষণ বেয়াদবী, আল্লাহর নবীকে কিভাবে তারা দোষারোপ করছে এবং কি ভাবে তার মান সম্তুমকে পদদলিত করছে, অথচ তিনি শুনছেন ও দেখছেন, তারা বলছে, মূসা (আ.) তার রবএর কাছে পৌচছুতে পারেননি, এমনকি, ওরা বলছে যে, তিনি তার রবএর কাছে যাওয়ার পথই ভুলে গেছেন তিনি নিজেও পথ পাননি, তার রবও তাকে সঠিক পথ দেখাননি। অর্থাৎ সে হতভাগা জাতি দোষারোপ করছে একাধারে তাদের নবীকে এবং তাদের রবকেও! সামেরী যে কঠিন ধোকা ফেলে বনী ইসরাঈল জাতিকে শেরকে লিপ্ত করেছিলো তা আরো স্পষ্ট করে ফুটিয়ে তোলা হয়েছে নীচের আয়াতাংশে ৷ ‘ওরা কি দেখছে না যে সে বাছুর দেহী বস্তুটি (হাম্বা হাম্বা শব্দ করলেও) তাদের কথার কোনো জওয়াব দেয় না বা তাদের কোনো ক্ষতি অথবা উপকার করতে পারেনা, অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে যে আসলে বাছ্ুুরটি এমন কোনো জ্যান্ত প্রাণী ছিলো না যা শুনতে বা দেখতে পায়, অথবা জীবন্ত গো-শাবককে ঢঢাকলে যেমন সাড়া দেয় সে রকম সাড়াও সে দিতে পারতো না, যার দ্বারা প্রাণ স্পন্দনের নিমস্নতম লক্ষণ বুঝা যায়, ক্ষতি বা উপকার করা তো দূরের কথা । তার অবস্থা হচ্ছে, না সে গুঁতা মারতে পারতো- না পারতো লাথি মারতে, না পারতো মলন মলতে আর না পারতো কুয়া থেকে পানি তোলার কাজে সাহায্য করতে । আর এ সব কিছুর ওপর যে কথাটি চিন্তা করার তা হচ্ছে, মূসা (আ.) হারুন নবীকে তাদের দেখা শুনার জন্যে তার প্রতিনিধি বানিয়ে পেছনে রেখে গিয়েছিলেন, তার সাবধান করা সত্তেও তীর কথা অবজ্ঞা করে তারা এই বাছুরটির সামনে মাথানত করে তার পূজা শুরু করেছিলো । এটা যে এক কঠিন পরীক্ষা- একথা জানা তে গিয়ে ‘তিনি বললেন, হে আমার জাতি, অবশ্যই তোমাদের এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়া হয়েছে, প্রকৃতপক্ষে তোমাদের রব-প্রতিপালক তো তিনি যিনি মহা দয়াময় ।' তীর অনুসরণ ও আনুগত্য করার জন্যে তিনি তাদের বারবার উপদেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন তাদের সেভাবে বুঝাতে যেভাবে মূসা (আ.) তাকে বলে গিয়েছিলেন, আর তিনি একথাও বলে গিয়েছিলেন যে, তার রবের সাথে পবর্তের ওপর নির্দিষ্ট সময় কাটানোর পর শীঘ্বই তিনি ফিরে আসবেন, কিন্তু হায়, তার কথা মানার পরিবর্তে ঘাড় বাকিয়ে তারা সরে গেছে, তীর নসীহতের কোনো পরওয়াই তারা করেনি এবং মূসা (আ.)-এর অবর্তমানে হারুন (আ.)-এর আনুগত্য করবে বলে যে ওয়াদা তারা করেছিলো তার কোনো পরওয়াই তারা করলো না; বরং তারা বললো, ‘ঠিক আছে, আমরা এই বাছুরটি নিয়েই মেতে থাকবো যতোক্ষণ না মূসা (আ.) আমাদের কাছে ফিরে আসেন! www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।