যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সামরী নামক একজন সাধারণ মানুষ । আরো বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তারা বলছে, এটাই তোমাদের ও মূসা (আ.)-এর পূজনীয় বস্তু, অথচ তাদের ত্রাণকর্তা মূসা (আ.)-কে তারা বেমালুম ভুলে গেলো! একথাও ভুলে গেলো যে, তাদের সে স্থানে অপেক্ষা করতে বলে মুসা (আ.) সেই পর্বত-শিখরে তার রবের কাছে গেছেন, যেখানে তার পরশ তিনি লাভ করবেন (বলে তারা জেনেছে এবং বিশ্বাস করেছে)! অতপর পড়ন্ত বেলায় ফিরে এসে মূসা (আ.) অতীব দুঃখ ও ক্রোধের সাথে তার জাতির এ কদর্য আচরণের কারণ সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করলেন তিনি বললেন, ‘হে আমার জাতি, তোমাদের কাছে কি তোমাদের রব আল্লাহ অতি সুন্দর ওয়াদা করেননি?’ আর এটা অবশ্যই তাদের সবার জানা ছিলো যে, আল্লাহ রব্বুল আলামীন তাদের কাছে ওয়াদা করেছিলেন, যে তারা অতি শীঘই একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব মান্যকারী হিসেবে, তারই সাহায্য বলে বায়তুল মাকদেসের পবিত্র ভূমি ফিলিস্তিনে প্রবেশ করবে । এ ওয়াদা দানের পর খুব বেশী দিন তো অতীত হয়নি যে তারা হয়রান হয়ে যাবে এবং হতাশার কারণে অন্য পথ ধরবে। মাত্র চল্লিশ দিনও পার হয়নি এবং মূসা (আ.) তাদের কাছে তখনও ফিরে আসেননি, এরই মধ্যে তাদের হলো এই ভীমরতি তাই তিনি তার হতভাগা জাতিকে অত্যন্ত অসন্তোষ নিয়ে তিরস্কার করছেন; বলছেন, ‘কি ব্যাপার । আল্লাহ তায়ালা তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, তা কি খুব বেশী দিন হয়ে গেছে, না কি তোমরা চাও যে, আল্লাহর গযব তোমাদের ওপর অবধারিত হয়ে যাক এবং অবিলম্বে নেমে আসুক তোমাদের ওপর সেই কঠিন আযাব?’ অর্থাৎ তোমরা যে কাজ ও আচরণ করে চলেছ তাতে তোমাদের ওপর আল্লাহর আযাব আসা অবধারিত হয়ে গেছে। এতে বুঝা যায়, ওরা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে সেসব না-ফরমানী করেছে এবং এর পেছনে রয়েছে কঠিন এক চক্র । এজন্যে বলা হচ্ছে; ‘কি ব্যাপার, যে ওয়াদা করেছিলে তা কি অনেক পুরাতন হয়ে গেছে? না কি চাও যে তোমাদের ওপ আল্লাহর আযাব এসে যাক ।' অতএব, এই জন্যেই আমার সাথে কৃত চুক্তি তোমরা ভংগ করেছো’- তাই না? অথচ আমরা সবাই পরস্পরের সাথে তো এই চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম যে, আমি ফিরে না আসা পর্যন্ত কেউ এ চুক্তি ভাংবে না, আমার হুকুম ছাড়া তোমাদের মধ্যে কেউই আকীদার মধ্যে কোনো পরিবর্তন আনবেনা বা তোমাদের কর্মকান্ডের মধ্যে কিছু রদবদল করবে না? ওপরের আলোচনায় বুঝা যাচ্ছে যে, সে চুক্তি করার সময়ই তারা নানা প্রকার ওষঘর আপত্তি করেছিলো, যা দ্বারা এটাও স্পষ্ট হয়ে ওঠে যে ওরা দীর্ঘ দিন ধরে যে মূর্তিপূজার মধ্যে ডুবেছিলো তার প্রভাব এখনও পুরোপুরি দূর করতে পারেনি । মানসিক দিক দিয়ে তারা দ্বিধা-দ্বন্ধের মধ্যে রয়েছে এবং তাদের বুদ্ধি এখনও স্থির হতে পারেনি । দেখুন তাদের কথার উদ্ধৃতিতে কি বলা হচ্ছে, ‘ওরা বললো, আমাদের নিজেদের ইচ্ছা এখতেয়ার অনুযায়ী যে আমরা ওয়াদা ভংগ করেছি তা নয়’, অর্থাৎ, এই যে পরিবর্তনের বিষয়টি- এটা আমাদের ইচ্ছা এখতেয়ারের বাইরে ছিলো, ‘বরং আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিলো গোটা ফেরাউন জাতির অলংকারাদির বোঝা; অতপর অর্থাৎ, মিসর অবস্থিত বনী ইসরাঈল জাতির সকল ংকার তাদের মহিলাদের কাছে গচ্ছিত রাখা হয়েছিলো । আমরা সবাই তাদের সাথে নিয়ে এই বোঝা বলতে ওরা ইংগিত করছিলো সেই গহনাগাটির দিকে এবং বলছিলো; আমরা ওইসব অলংকার হারাম মনে করি। ওগুলো বয়ে বেড়ানো থেকে রেহাই পেতে চেয়েছিলাম এবং এ জন্যে ওগুলো ছুড়ে ফেলে দিয়েছিলাম । তখন সামেরী ওগুলো হাতিয়ে নেয় এবং ওগুলো দিয়ে সে একটি বাছুর তৈরী করে। সামেরী হচ্ছে সামেরা’ নামক এলাকা থেকে আগত এক ব্যক্তি । সে এলাকার লোকদের সাথে তার ওঠাবসা ছিলো। অথবা সে তাদেরই একজন যার নামের সাথে সামেরী উপাধি সংযোজিত হয়েছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।