কর্তৃক নির্মিত গো-শাবক । এরশাদ হচ্ছে, ‘অতপর, আমি, মহান আল্লাহ তোমার জাতিকে (ওদের পেছনে ফেলে) তোমার (পবর্তারোহণের) পর পরীক্ষা করলাম, আর সে সময়েই সামেরী তাদের | পথভ্রষ্ট করলো’ অথচ মূসা (আ.) তীর রবএর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত তার জাতির প্রতি আগত এ পরীক্ষা সম্পর্কে কোনো খবর রাখতেন না। এ সাক্ষাতকালে তাকে কিছু ফলক দেয়া হয়েছিলো, যাতে ছিলো হেদায়াতের বাণী এবং বনী ইসরাঈল জাতিকে সঠিকভাবে গড়ে তোলার জন্যে প্রয়োজনীয় জীবনবিধান, যাতে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। বর্তমান আলোচনার ধারা বুঝা যাচ্ছে, যখন আল্লাহ রব্বুল আলামীন মূসা (আ.)-কে হেদায়াত সম্বলিত সে ফলকগুলো দিচ্ছিলেন, সে সময়ে পেছনে ছেড়ে আসা তীর জাতির যে কঠিন পরীক্ষা মুখোমুখি হয়েছিলো সে বিষয়ে তাকে কিছুই জানতে দেয়া হয়নি। কারণ তাতে মূসা (আ.)-এর মনে অস্থিরতা আসতো, তিনি পরিপূর্ণ মনোযোগ সহকারে তার মালিকের সাথে কথা বলতে পারতেন না এবং ক্ষোভে দুঃখ তিনি ফিরে আসার জন্যে ব্যস্ত হয়ে পড়তেন ৷ কারণ তিনি বড়ো কষ্ট করে তাদের পৌত্তলিকতার পরিবেশ থেকে বের করে এবং মানুষের বন্দেগী থেকে মুক্ত করে আল্লাহর বান্দায় পরিণত করেছিলেন। তারা যেন পৌত্তলিকতামুক্ত পরিবেসে আল্লাহর বান্দা হয়ে থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামীন সহজলনব্ধ খাদ্য খাবার এবং অন্যান্য সকল প্রকার দ্রব্য তাদের কাছে পৌছে দেয়ার মাধ্যমে মহান আল্গাহ সে ব্যবস্থাও করেছিলেন। এ ছাড়াও মহান আল্লাহ তীর নবীর দ্বারা সে ধুধু মরুভূমির মধ্যে তাদের পরিচালনা করেছিলেন। তাই আল্লাহ্ তায়ালা তাদের সে সমস্ত নেয়ামতের কথা স্মরণ এবং গোমরাহী ও তার পরিণতি সম্পর্কে সতর্ক করাচ্ছেন। তারপর সে জাতিই মানুষের নিজের হাতে তৈরী বাছুরের মধ্য থেকে উত্থিত হাম্বা হাম্বা রব শুনে বিভ্রান্ত হয়ে গেলো এবং ঝুঁকে পড়লো পৌত্তলিকতা ও বাছুর পূজার দিকে! অবশ্য পুতুল পূজার ফেৎনা সম্পর্কে আল্লাহ তায়ালা মূসা (আ.)-কে যা কিছু জানিয়েছিলেন এখানে তার বিস্তারিত বিবরণ দেয়া হয়নি । এতদসত্তেও এখানে যেভাবে আলোচনা করা হয়েছে তাতে সে জাতির চিত্র সুস্পষ্টভাবে ফুটে ওঠেছে। এখানকার বিবরণে দেখা যাচ্ছে, মূসা (আ.) রাগ ও দুঃখ নিয়ে ফিরে আসছেন এবং তার জাতিকে কঠিনভাবে তিরস্কার করছেন- ভীষণভাবে ধমকাচ্ছেন তার ভাইকে । এতে বুঝা যাচ্ছে, মূসা (আ.) তার জাতির এসব কদর্য আচরণ সম্পর্কে পুরোপুরি জানতেন ৷ তাই এরশাদ হচ্ছে, ‘তারপর মূসা তার জাতির কাছে রাগান্বিত ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ফিরে এলো, বললো, হে আমার জাতি ........ ওরা বললো, মূসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এরই (এই বাছুরটিরই) পূজা করতে থাকবো ।' (আয়াত ৮৬-৯১) এই হচ্ছে সেই ফেৎনা যার মোকাবেলা মূসা (আ.)-কে তার জাতির সাথে করতে হয়েছিলো বলে এই প্রসংগে প্রকাশ পাচ্ছে । মূসা (আ.) যখন একাকী তার মালিকের একান্ত সান্নিধ্যে ছিলেন সেই পবিত্র মুহূর্তে এই ফেৎনার কথা প্রকাশ না করে একটু দেরী করা হয়েছিলো এবং এর বিস্তারিত বিবরণ গোপন রাখা হয়েছিলো, যাতে করে পরবর্তীকালে এ বিষয়ের জ্ঞান-গবেষণায় মানুষ আত্মনিয়োগ করতে পারে। ওপরে বর্ণিত বিষয়টি মূসা (আ.) ফিরে না আসা পর্যন্ত তার কাছে গোপন রাখা হয়েছিলো এই জন্যে যে, তিনি ফিরে এসে যেন নিজ চোখে তার জাতিকে হাম্বারত গো-শাবকের স্বর্ণ মূর্তিটি পূজা করার অবস্থা নিজ চোখে দেখতে পারেন। দেখুন, কত বিস্ময়কর এই হতভাগা অকৃতজ্ঞ জাতির ব্যবহার, যাদের মূসা (আ.) কত বিপদের ঝড় মাথায় নিয়ে ফেরাউনের নিগড় থেকে বের করে নিয়ে এসেছিলেন এবং যারা আল্লাহ রব্বুল আলামীনের ক্ষমতার অজস্র নিদর্শন এ পর্যন্ত দেখে এসেছে, তারা কেমন করে একটা বাছুর (তার সামান্য একটা বৈশিষ্ট্যের কারণে) পূজা করতে শুরু করেছে। অথচ তারা ভালো করেই জানে, বাছুরটি তৈরী করেছে তাদেরই সম্প্রদায়ের www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।