জন্যে তার মনটা পাগলপারা হয়ে ছিলো এবং তার মন চাইছিলো আল্লাহর সামনে অবস্থানের সময়টা যেন কখনও শেষ না হয়ে যায়। পরম করুণাময় মালিকের সান্নিধ্যের আনন্দ তিনি ইতিপূর্বে লাভ করেছিলেন, এজন্যে অধীর আগ্রহে কাল-বিলম্ব না করে তার মধুর পরশ পাওয়ার আশায় তিনি ব্যস্ত হয়ে ওঠেছিলেন। এরপর তার মালিকের দরবারে যখন তিনি পৌছে গেলেন তখন মাওলা পাকের চেতনা ছাড়া দুনিয়ার আর কোনো কিছু তার অনুভূতিতে স্থান পায়নি, এমনকি পর্বতের পাদদেশে ছেড়ে আসা তীর জাতির অবস্থা কি হল এসব বিষয় চিন্তা করার মতো কোনো অবসরই আর তিনি পাননি । এমনই এক মুহূর্তে তার রবই তাকে জানাচ্ছে পেছনে ছেড়ে আসা তার জাতির অবস্থা সম্পর্কে । সুতরাং আসুন একবার আমরা তাকাই সে ছেড়ে আসা জনতার অবস্থার দিকে এবং তীর একান্ত সংগীদের সম্পর্কে রব্বুল আলামীনের সাথে তার কথাবার্তা একটু কান পেতে শুনি, ‘কোন জিনিস তোমাকে ব্যস্ত করে ফেললো তোমার জাতি থেকে এতো তাড়াতাড়ি চলে আসার জন্যে হে মূসা? সে বললো, ওরা তো আমার পেছনে পেছনেই আসছে, আমি তোমার কাছে আসার জন্যে ব্যস্ত হয়ে ছিলাম যেন তুমি খুশী হও (হে আমার মালিক) আল্লাহ তায়ালা বললেন, ‘শোনো তাহলে, আমি মহান আল্লাহ, তোমার আগমনের অব্যবহিত পরেই তোমার জাতিকে একটি পরীক্ষার মধ্যে ফেললাম, আর (এই অবসরে) সামেরী (নামক এক ব্যক্তি) তাদের ভুল পথে চালিত করলো ।' আর এভাবেই মূসা এসেছিলেন তার মাওলার দরবারে.............. খুবই ব্যস্ত সমস্ত হয়ে, অবশ্য আসার এরাদা করার পর তিনি তীর রবের সান্নিধ্যে দীর্ঘ চল্লিশটি দিন উপস্থিত থাকার জন্যে মানসিক দিক দিয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়েই রওয়ানা হয়েছিলেন। শত শত বছর ধরে গোলামীর জিঞ্জির থেকে মুক্তিপ্রাপ্ত ও নবীন জীবন লাভে মুগ্ধ বনী ইসরাঈল জাতির জন্যে জীবনবিধানপ্রাপ্তিই যে ছিলো মূসা (আ.)-এর রব প্রভু পালনকর্তা মহান আল্লাহর সান্নিধ্য লাভের কারণ, তা সম্যকভাবে তিনি বুঝতে পেরেছিলেন। তিনি তাদের হীনতা দীনতা ও দীর্ঘ দিনের দাসত্ব থেকে মুক্ত করে নিয়ে এসেছিলেন, যাতে করে আল্লাহর বার্তা মযলুম মানুষের কাছে পৌছে দেয়ার জন্যে তাদেরকে তিনি যোগ্য করে গড়ে তুলতে পারেন তাছাড়া তাদেরকে এ এবং এ গুরুদায়িত্ব বহন করার উপযোগী একদল সুন্দর যোগ্য মানুষ হিসেবে তিনি তাদের গড়ে তুলতে পারেন। ত্নী হইসরাঙঈ্লন্লের পো-বশহুস পুজার পোমক্লাহ্জী কিন্তু দীর্ঘ সময় ধরে দাসত্বের শৃংখলে নিষ্পেষিত হওয়ার এবং পৌত্তলিক ফেরাউনের অধীনস্থ থাকার ফলে তাদের প্রকৃতি বিগড়ে গিয়েছিলো, আল্লাহর দ্বীন প্রচার প্রসার ও প্রতিষ্ঠার গুরুদায়িত্ বহন করার মনোবল তারা হারিয়ে ফেলেছিলো। এ মহান দায়িত্ব বহন করার জন্যে যে অবিচলতা ও ধৈৰ্য প্রয়োজন তা প্রদর্শন করার যোগ্যতা তাদের নষ্ট হয়ে গিয়েছিলো । তাদের মধ্যে ওয়াদা পূরণ করার মতো চারিত্রিক বল ও দৃঢ়তা ছিলো না। এর পরিবর্তে তাদের মধ্যে সিদ্ধান্তহীনতার রোগ বাসা বেঁধেছিলো, তারা নেতৃত্বের গুণাবলী এবং স্বতস্কূর্ত আনুগত্যবোধ হারিয়ে ফেলেছিলো। ফলে ৷ যখনই মূসা (আ.) তীর ভাই হারুনের পরিচালনায় সাময়িকভাবে তাদের রেখে একটু দূরে চলে গেলেন তখন তাদের মধ্যে নানা প্রকার ফেৎনা জন্য নিলো, তাদের আকীদা-বিশ্বাস নড়বড়ে হয়ে গেলো এবং প্রথম পরীক্ষাতেই তারা চরম দায়িত্বহীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়ে বসলো । অথচ আল্লাহর খলীফা হিসাবে মানুষের কাছে দ্বীনের দাওয়াত সঠিকভাবে পৌছে দিতে যে যোগ্যতা প্রয়োজন তা অর্জনের জন্যে বিভিন্ন প্রকার পরীক্ষা প্রয়োজন এবং নানা প্রকার বিপদ মসিবতে নিপতিত করে ধৈর্য অবলম্বনের প্রশিক্ষণও উদীয়মান এ বনী ইসরাঈল জাতির জন্যে একান্ত দরকার ৷ তাই আল্লাহর পক্ষ থেকে বনী ইসরাঈলের জন্যে প্রথম পরীক্ষা ছিলো সামেরী www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।