উপনীত হওয়ার পর্যায়ে তারা পৌছে গিয়েছিলো । এরশাদ হচ্ছে, ‘খবরদার পৃথিবীর বুকে তোমরা ংকার করো না, এর ফলে তোমাদের ওপর গযব নাযিল হওয়া অবধারিত হয়ে যাবে, আর যার ওপর গযব নাযিল হওয়া হয়ে যায় অবশ্যই সে ধ্বংস হয় ।' অর্থাৎ, শীঘ্রই ফেরাউনের পতন হলো, রাজক্ষমতার আসন থেকে সে নেমে গেলো এবং সাগরবক্ষে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গেলো । আর ধ্বংস হওয়া বলতে বুঝায় মানুষের সেই পরিণতিকে যা তাকে সকল কিছুর নীচে নামিয়ে দেয়। এই অধপতনের মুখোমুখি হয় তারা, যারা আল্লাহর সাথে বিদ্রোহ এবং নিজেদের বড়োত্ব প্রদর্শন করে। এই বিদ্রাহ ও না-ফরমানীর বহু দৃষ্টান্ত আল কোরআনে পেশ করা হয়েছে এবং সে বর্ণনাগুলো এমনই চমৎকার যে, মনে হয় সে ঘটনাগুলো এখনও যেন আমাদের সামনে জীবন্ত হয়ে ফুটে ওঠছে। এই সতককীর্করণ ও ভীতিপ্রদর্শন হচ্ছে ওইসব বনী ইসরাঈলের জন্যে, যারা সাগর পার হয়ে সে মরুভূমিতে পৌছে গিয়েছিলো । যে উদ্দেশ্যে তারা বের হয়েছিলো সে কারণেই তাদের প্রতি সতর্কবাণী, যেন তারা আল্লাহর দেয়া নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ না হয়, অহংকারী না হয়ে যায় এবং বিলাসিতায় লিপ্ত হয়ে নিজেদের কর্তব্য ভুলে না যায়, তা করলে তারা আল্লাহর রহমতপ্রাপ্তি আর এটাও সত্য, সতকীর্করণের সাথে সাথে যে কোনো তাওবাকারী ব্যক্তির জন্যে আশ্বাস দেয়া হচ্ছে, যে কোনো ব্যক্তি অপরাধ করার পর ক্ষমাপ্রার্থী হবে এবং ভালোর দিকে ফিরে আসবে, অবশ্যই তাকে ক্ষমা করা হবে এরশাদ হচ্ছে, ‘অবশ্যই আমি ক্ষমাশীল সেই ব্যক্তির জন্যে যে তাওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে এবং সত্য সঠিক পথ অবলম্বন করবে৷’ তাওবা শুধুমাত্র মুখে উচ্চারিত কোনো কথার নাম নয়। এটা হচ্ছে মনের মধ্যে গড়ে ওঠা এক সংকল্লপের নাম, যার বহিপ্রকাশ ঘটে ঈমান ও নেক কাজের মাধ্যমে, আর তাওবাকারীর এ সংকল্পের লক্ষণ সমুজ্জ্বল হয়ে ওঠে তার ব্যবহার এবং তার বাস্তব জীবনের কাজে কর্মে, আগের আচরণে ৷ অতপর তাওবা করার পর ঈমান যখন সহীহ হয়ে যাবে এবং বাস্তব জীবনের কার্যকলাপ যখন তার তাওবার স্বাক্ষর বহন করবে, তখনই বুঝতে হবে সে ব্যক্তি সঠিক পথে আছে, ঈমান আনার পর হেদায়াতের ওপর টিকে আছে এবং তখনই তার নেক আমলের নিশ্চয়তা পাওয়া যাবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে, চেষ্টা ও নেক কাজের ফলই হচ্ছে হেদায়াতপ্রাপ্তি। আল্লাহর মহান সান্নিধ্যে হযরত সুসা এ পর্যন্ত এসে সাহায্য ও শাস্তির দৃশ্য শেষ হয়ে যাচ্ছে, এ অধ্যায়ের সমাপ্তি হচ্ছে এবং অবশেষে আসছে সে দৃশ্য, যখন দেখা যাচ্ছে মূসা (আ.) তীর রবের নৈকট্য হাসিলের জন্যে তুর পর্বতের দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামীন পর্বতের এক নির্দিষ্ট স্থানে মূসা (আ.)-কে সান্নিধ্য দান করার জন্যে ওয়াদা করেছিলেন, বলেছিলেন চল্লিশ দিন পর তাকে সেখানে যেতে, তীরপর তাকে বিজয়ী করবেন, যদিও ইতিমধ্যে পরাজয়ের কিছু গ্রানি তাকে স্পর্শ করেছিলো । সাহায্য পাওয়ার জন্যে অবশ্যই বেশ কিছু কষ্ট করতে হয়। আকীদা আমল ঠিক রাখার জন্যেও অনেক অনেক সবর করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, মনকে মযবুত বানাতে হয় এবং আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে বিরাট এক মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পর মূসা (আ.) তীর সঙ্গীদের পাহাড়ের পাদদেশে রেখে একাই আরোহণ করলেন তুর পর্বতের সর্বোচ্চ শৃংগে । তীর প্রতিনিধি হিসাবে পেছনে ছেড়ে গেলেন তার ভাই হারুনকে । প্রিয়তম প্রভু বিশ্ব সম্রাটের সাথে গোপন আলোচনার জন্যে. একান্ত নির্জনতায় পৌছুনোর আনন্দঘন মুহূর্তটি ছিলো মূসা (আ.)-এর জন্যে এক বিরল ও অভূতপূর্ব সুযোগ, যার যিলাল ১৩তম ১৪ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।