ওপরের আয়াতগুলোতে আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে বনী ইসরাঈল জাতি (সাগর পাড়ি দেয়ার পর) বিপজ্জনক এলাকা পার হয়ে গেলো, সেখান থেকে তারা ফেরাউন ও তার সৈন্য সামন্তকে ডুবে মরতে দেখলো । অতপর তারা তুর পাহাড়ের দিকে এগিয়ে গেলো । এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, মোমেনদের জন্যে আল্লাহর সাহায্যপ্রাপ্তি এমন এক বাস্তব সত্য, যা প্রতি মুহূর্তে তাদের মনে জাগছে, কিন্তু এ সাহায্যের কথা বেশীর ভাগ মানুষ মনে রাখে না। এজন্যে আল্লাহর সাহায্যের সুস্পষ্ট নিদর্শন ও জ্বলন্ত প্রমাণের কথা ঘোষণা করে দেয়া হচ্ছে সে অকৃতজ্ঞ জাতির সামনে! তার অপার মেহেরবানীর কথা তাদের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যেন তারা পেছনের কথা স্মরণ করে আল্লাহর নেয়ামতের অবদান ভালোভাবে বুঝতে পারে এবং সঠিকভাবে এর শোকরগোযারী করতে পারে। ওদের সাথে ওয়াদা করা হয়েছিলো যে ওদের, ডান দিকে অবস্থিত তৃর পর্বতের দিকে নিয়ে যাওয়া হবে। একথা দ্বারা তুর পর্বতে মূসা (আ.)-এর সেই যাত্রার দিকে ইংগিত করা হয়েছে যার ওয়াদা আল্লাহ্ তায়ালা তাকে দিয়েছিলেন । বলেছিলেন, মিসর থেকে বেরিয়ে আসার পর চল্লিশ দিনের মধ্যে তাকে তার রব নিজ সান্নিধ্যে নিয়ে যাবেন । যাতে করে আল্লাহ তায়ালা তাদের সঠিক আকীদা ও জীবনের আইন কানুন সম্পর্কিত সেই কথাগুলো শুনিয়ে দেন যা বিভিন্ন ফলকে লিখিত আকারে তীর কাছে পাঠানো হয়েছিলো মূসা (আ.)-এর জাতি বনী ইসরাঈলকে একটি আদর্শ জাতি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সে ফলকগুলোতে লিখিতভাবে প্রেরিত হয়েছিলো আল্লাহর মহাবাণী ৷ আল্লাহ তায়ালা চেয়েছিলেন, মিসর থেকে বেরিয়ে যাওয়ার পর তুর পবর্তের পবিত্র উপত্যকায় পৌছে তারা এক সুসগংঠিত ও আদর্শ জাতি হিসাবে গড়ে ওঠবে এবং অন্য মানুষদের সত্য পথে আহ্বান জানাবে । এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে তারা নিজেদের জীবনকে আদর্শ জীবন হিসাবে পেশ করবে। এরপর ‘মান’ নামক খাদ্য নাযেল হওয়া সম্পর্কে যে বর্ণনা এসেছে তার তাৎপর্য হচ্ছে, এগুলো একপ্রকার মিষ্টি খাদ্য, যা শিশিরবিন্দু আকারে পতিত হয়ে গাছের পাতার ওপর জড়ো হতো । আর ‘সালওয়া’ বলতে বুঝায় খুবই চর্বিদার এক প্রকার পাখী, যা মরুভূমির মধ্যে তাদের কাছে পৌছে দেয়া হতো এগুলো সহজেই তারা ধরতে পারতো এবং খেতেও এগুলো বড়ো সুস্বাদু ছিলো এগুলো ছিলো তাদের জন্যে মরুভূমির মধ্যে আল্লাহর মেহেরবানীর বহিঃপ্রকাশ । এগুলো এমন একপ্রকার পাখী যাদের গায়ে পশম নেই । আল্লাহ তায়ালা মেহেরবানী করে এদের বনী ইসরাঈল জাতির কাছে পৌছে দিতেন। এভাবে এগুলো তাদের দৈনন্দিন খাবারে পরিণত হয়ে গিয়েছিলো। তিনিই তাদের জন্যে তা ধরা সহজ করে দিয়েছিলেন। এ পর্যায়ে মহান আল্লাহ তাদের এসকল সহজলভ্য নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের ব্যবহার করার হুকুম দিচ্ছেন এবং তাদের সকল প্রকার না-ফরমানীমূলক কাজও ব্যবহার থেকে দূরে থাকার জন্যে সতর্ক করছেন। এ নেয়ামত ভোগ করার ব্যাপারে তারা দু-ধরনের বাড়াবাড়ি করতো, কখনও তারা অতিমাত্রায় খেতো, যার কারণে নানা প্রকার পেটের পীড়া দেখা দিতো, আবার কখনও কখনও আরো মুখোরোচক ও সুস্বাদু খাদ্য খাবারের দাবী জানাতো, অথচ যে মহান দায়িত্ব পালনের জন্যে তাদের মিসর থেকে বের করে এনে এই জনহীন বিয়াবানে আল্লাহ তায়ালা আশ্রয় দিয়েছিলেন সে দায়িত্ব তারা পালন করতো না । আল্লাহ তায়ালা তো তাদের এসব সহজলভ্য নেয়ামত দিয়ে চেয়েছিলেন যে, তারা পৃথিবীর বুকে খেলাফতের দায়িত্ব পালন করবে, আর এসব দায়িত্ব পালন না করায় আল্লাহ তায়ালা তাদের বিদ্রোহী জাতি বলে আখ্যা দিয়েছেন। কেননা বিদ্রোহাত্মক নানা প্রকার কাজ করার দরুন তারা আল্লাহর বিরাগভাজন হয়ে গিয়েছিলো এবং ইতিমধ্যে কিছু কিছু শান্তিও পেয়ে গিয়েছিলো এভাবে এক চূড়ান্ত অবস্থায় www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।