যখন বেধে গেলো । তখন পরিশেষে শক্তি ক্ষমতার আসল মালিক সত্যের ঝান্ডা এমনভাবে তুলে ধরলেন যেন তা সমুনৃত থাকে এবং ঈমানদারদের কোনো চেষ্টা ছাড়াই যেন মিথ্যার পতাকা অবনমিত হয়ে যায় । আলোচ্য পাঠ থেকে অন্য যে শিক্ষাটি পাওয়া যায় তা হচ্ছে.......:.... বনী ইসরাঈলের বেটা ছেলেগুলো নিহত হচ্ছিলো আর তারা ওদের কন্যা সন্তানদের ছেড়ে দিচ্ছিলো, তখন আল্লাহর কুদরতী হাত সক্রিয় হয়ে উঠেনি এবং তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপও করেনি । এর কারণ হচ্ছে, সে সময়ে বনী ইসরাঈলরা কিবতীদের ভয়ে হীনমন্য হয়ে ছিলো এবং সদা-সর্বদা ভয়ে অস্থির হয়ে থাকতো, কিন্তু যখন সে যাদুকররা ঈমান আনার ঘোষণা দিলো, বনী ইসরাঈলরাও ঈমানদার হয়ে গিয়ে মূসা (আ.)-এর অনুগত হয়ে গেলো এবং ফেরাউনের পক্ষ থেকে তাদের নির্যাতন করার পুরোপুরি সম্ভাবনা থাকা সত্তেও বিশ্ব সম্রাটের ওপর নির্ভর করে তারা মাথা উঁচু করে দাড়িয়ে গেলো এবং সকল প্রকার ভয়-ভীতি উপেক্ষা করেও দ্বিধাহীন চিত্তে ফেরাউনের মুখের ওপর কালেমায়ে তাওহীদের বাণী উচ্চারণ করলো, তখনই সে সাক্ষাত-সমরের সমূহ সম্ভাবনার মধ্যে আল্লাহ রব্বুল আলামীনের কুদরতী হাত বাস্তবে এগিয়ে এলো । অবশ্য বাস্তবে সাহায্য নেমে আসার আগে, তাদের অন্তরের মধ্যে তাদের অনস্তরাত্খার গভীরে সাহায্যপ্রাপ্তির নিশ্চয়তা প্রদান করা হয়েছিলো। এই শিক্ষাটিকেই আলোচ্য প্রসংগে সংক্ষেপে তুলে ধরা হয়েছে এবং বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ওপরে বর্ণিত দুটি ঘটনার মাধ্যমে আল্লাহর শক্তি-ক্ষমতার কথা সুস্পষ্ট হয়ে ওঠেছে। আশা করা যায়, এ কাহিনীর বিবরণী দ্বারা দাওয়াতদানকারী মোমেনরা এ বন্ধুর পথে কাজ করার জন্যে প্রচুর উৎসাহ পাবেন এবং বিরোধীদের শত বাধা বিপত্তি উপেক্ষা করে, মহাশক্তিমান আল্লাহর ওপর নির্ভর করে তারা সত্যের পথে এগিয়ে যেতে পারবেন । অতপর পার্থিব বস্তুগত সহায় সম্পদ না থাকা সত্তেও তারা সর্বশক্তিমান আল্লাহর সাহায্যপ্রাপ্তির নিশ্চিত আশা নিয়ে সকল প্রকার সমরান্ত্রে সজ্জিত শত্রুদের মোকাবেলায় বীরদর্পে এগিয়ে যেতে সক্ষম হবেন। আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ হতে সাহায্যপ্রাপ্তি ও শত্রুদের হাত থেকে মুক্তি লাভের এই দৃশ্যের আলোকে আমরা সুস্পষ্টভাবে দুটি শিক্ষা পাচ্ছি। এক, আল কোরআনে বর্ণিত অতীতের ঘটনাবলীর আলোকে আমাদের শিক্ষা নিতে হবে। দুই, আমাদের সতর্কতার সাথে ফয়সালা নিতে হবে, আমরা কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবো । আলোচ্য ঘটনাদ্বয়, ঈমানের ঘোষণাদান, বস্তুগত সাজ সরঞ্জামের কিছু যোগাড় না হওয়া পর্যন্ত সাক্ষাত সংঘর্ষে লিপ্ত না হয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়া এবং আল্লাহ রববুল আলামীনের হাতে নিজেদের সোপর্দ করা শিক্ষা দিচ্ছে। ঘটনাদ্বয় আমাদের আরো শিক্ষা দিচ্ছে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই, তার সাহায্য ছাড়া অন্য কারো সাহায্যের ওপর নির্ভর না করি এবং কোনো অবস্থাতেই অহংকারী না হয়ে ওঠি । আরো মনে রাখতে হবে; বাস্তব সমর ক্ষেত্রে যেসব বস্তুগত অস্ত্র ব্যবহৃত হবে তার কিছু না কিছুর অধিকারী না হওয়া পর্যন্ত আমরা একেবারে খালি হাতে শত্রুর মোকাবেলায় যেন এগিয়ে না যাই । তবে শত্রুর ব্যবহৃত অস্ত্রের অনুরূপ অন্ত্র যদি কিছু থাকে এবং তুলনামূলকভাবে নিজেদের ংখ্যা যদি কমও থাকে তাহলে কোনো অসুবিধা নেই । লোকসংখ্যা ও অস্ত্র সংখ্যা সমান সমান হওয়া কোনো জরুরী নয়। আল কোরআন জানাচ্ছে, ‘কত ছোট ছোট দল, আল্লাহর হুকুমে কত বড়ো বড়া দলের ওপর জয় লাভ করেছে’ সুতরাং সেনা সংখ্যা বা অস্ত্র সংখ্যা কম হলেও অবশ্যই আল্লাহর সাহায্য ও সফলতা আশা করা যাবে। এরশাদ হচ্ছে, ‘হে বনী ইসরাঈল জাতি, অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের দুশমনদের থেকে নাজাত দিয়েছি......আর অবশ্যই আমি ক্ষমাকারী তার জন্যে যে তাওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, আর তারপর হেদায়াতের পথ গ্রহণ করে। (আয়াত ৮০-৮২) www.boikitab. blogspot. com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।