‘তারপর ফেরাউন তার লোক-লঙ্কর নিয়ে অনুসরণ করলো তাদের, অতপর সাগরের উত্তাল তরংগ তাদের ঢেকে ফেলল পুরোপুরিভাবে । এভাবে ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করলো এবং কিছুতেই সে তাদের সঠিক পথে পরিচালনা করেনি ৷” ফেরাউন ও তার অনুসারীদের পরিণতি এভাবে সংক্ষেপে ফেরাউন ও তার জাতির সলিল সমাধির ইতিহাস বর্ণিত হয়েছে। এখানে বিস্তারিত তথ্য পেশ করা হয়নি, এতে করে মানুষের স্মৃতিতে সংক্ষিপ্তভাবে তাদের সে কঠিন অবস্থার স্মৃতি জাগরূক থাকে। বিস্তারিত তথ্য সাধারণভাবে স্মৃতিতে ধরে রাখা মুশকিল বিধায় শুধুমাত্র না-ফরমানীর শাস্তি সম্পর্কিত কথাগুলো এখানে বলা হয়েছে। হায় হতভাগা বিদ্রোহী ংকারী বলদ্পী শাসক! ক্ষমতাসীন থাকা অবস্থায় সে তার নিজের জাতিকে নিকৃষ্টভাবে পরিচালনা করেছে এবং জীবনের অন্তিম মুহুর্তেও তার জাতিকে সে সাগরের দিকে এমন নিকৃষ্টভাবে পরিচালনা করলো যে, সে নিজেও ধ্বংস হয়ে গেলো এবং তার গোটা জাতিকেও ধ্বংস করে ছাড়লো । ফেরাউনের কাহিনী বর্ণনা করতে গিয়ে আমরাও শুধুমাত্র ততোটুকু; আলোচনা করে ক্ষান্ত হয়েছি যতোটুকু আল কোরআনের আলোকে আমরা বুঝতে পেরেছি । প্রকৃতপক্ষে এই সংক্ষিপ্ত আলোচনাকেই আমরা হেকমতের দাবী বলে বুঝেছি। আমরা তো আল কোরআনে বর্ণিত ঘটনাবলী থেকে বাস্তব জীবনের জন্যে শিক্ষা নিতে চাই । কাহিনীর বিস্তারিত বিবরণ অবগত হওয়া আমাদের কোনো আসল উদ্দেশ্য নয় । আমরা চাই যেন আমাদের মনের ওপর অতীতের কোনো ঘটনার বিবরণ এমনভাবে দাগ কেটে যায় যেন ভবিষ্যতে আমরা সতর্ক হতে পারি । আল কোরআনে বর্ণিত কাহিনীগুলো দ্বারা আল্লাহর কুদরত সুস্পষ্ট হয়ে ওঠেছে। সকল কাহিনীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ঈমান ও আল্লাহ দ্রোহিতার মধ্যে বিরাজমান চিরন্তন বিরোধের কথাকে সুস্পষ্ট করে তোলা । সুতরাং আলোচ্য ঘটনায় ঈমানদারদে শুধুমাত্র ওহীর মাধ্যমে প্রাপ্ত আল্লাহর নির্দেশ মানতে এবং রাত্রে মূসা (আ.)-এর সাথে ঘর বাড়ী ছেড়ে তাদের বেরিয়ে যেতে বলা হয়েছে। এই বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে (আক্রমণকারী ও আক্রান্ত) শক্তিদ্ধয় সমান নয় এবং বাস্তব মতবাদের দিক দিয়ে বিবেচনা করতে গেলে তারা পরস্পরের কাছাকাছিও নয় যে, একদল আর এক দলকে সহ্য করতে পারবে মূসা ও তার জাতি শক্তির দিক দিয়ে পুরোপুরিই দুর্বল এবং ফেরাউন ও তার লোক লঙ্কর সকল ধরনের অস্ত্রসহ সামগ্রিকভাবে শক্তিশালী; সুতরাং বস্তুগত দিক দিয়ে চিন্তা করতে গেলে তাদের পারস্পরিক মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হওয়ার কোনো প্রশ্নই আসে না । এখানে দেখা যাচ্ছে সকল ক্ষমতার মালিক রাজাধিরাজ নিজেই যুদ্ধের ডাক দিচ্ছেন, কিন্তু ঈমান যখন স্থান করে নিলো সেসব যাদুকরের অন্তরে, যাদের কাছে ঈমানের হাতিয়ার ছাড়া আর কোনো হাতিয়ারই ছিলো না, তারা এই হাতিয়ারই ব্যবহার করলো এবং শক্তি ক্ষমতাদর্পী সে বাদশার মুখের ওপর ঈমানের ঘোষণা দিয়ে তারা বাদশাহকে আক্রমণের আহ্বান জানালো । তারা জানালো যে, তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না, বাদশাহকেও নয়, বাদশাহর অনুকম্পাও তারা আশা করে না, তার ধমকের কোনো পরওয়াও |' তাদের নেই এবং তার কাছে কোনো পদমর্যাদা, মান-সশ্মান-স্বার্থ কোনো কিছুই তারা কামনা করে না । এমতাবস্থায় দেখুন, অহংকারী বাদশাহ চূড়ান্তভাবে সতর্ক করতে গিয়ে তাদের জানিয়ে দিচ্ছে, ‘অবশ্য অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেবো এবং তোমাদের খেজুর গাছের সাথে বেঁধে শূলে চড়াবো।' এর জওয়াবে ‘ঈমান’ দৃঢ়তার সাথে জওয়াব দিলো, ‘ঠিক আছে, যে ফয়সালা করতে তোমার মন চায় সে ফয়সালাই করো, তুমি তো এই জীবনের ওপরই যা করতে চাও করবে' অর্থাৎ তাদের অন্তরের মধ্যে ঈমান ও না-ফরমানীর সংঘর্ষ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।