যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আর ওহীর মাধ্যমে আমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রে বেরিয়ে যাওয়ার জন্যে মূসাকে আর ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করলো এবং নিজেও সে হেদায়াত পেলো না । (আয়াত ৭৭-৭৯) ” আবার দেখুন, বর্তমান আলোচনা প্রসংগে একথা জানানো হয়নি যে বিদ্রোহী ও ক্ষমতাদপী বাদশাহ ফেরাউনের সাথে ঈমানের প্রতিযোগিতার পর যাদুকরদের সাথে ফেরাউন ও তার দরবারীরা কি ব্যবহার করেছিলো। তারপর যখন তারা পরাজিত হয়ে ঈমান আনার ঘোষণা দিয়েছিলো, তখন তাদের ফেরাউন বিপরীত দিক থেকে হাত পা কাটার ধমকে দিয়েছিলো বটে, কিন্তু শেষ পর্যন্ত সে আল্লাহর প্রতি নিবেদিত ব্যক্তিদের সাথে বাস্তবে কি ব্যবহার করেছিলো তার কোনো বিবরণ পেশ করা হয়নি । এরা তুচ্ছ জ্ঞান করেছিলো দুনিয়ার জীবন ও দুনিয়ার সকল ভোগ বিলাসিতার বস্তুকে । তারা প্রতিযোগিতায় পরাজিত হওয়ার পরই দেখতে পেলো, আল্লাহ রব্বুল আলামীনের ক্ষমতার নিদর্শন এবং তখনই তাদের অন্তর ঝুঁকে ছিলো সারা বিশ্বের মালিক মহান করেন এবং প্রকৃতপক্ষে তিনিই তার নেক বান্দাদের সাহায্য করেন । তারপর যখন মূসা (আ.)-এর জাতি ঘর-বাড়ী ছেড়ে বেরিয়ে গিয়ে সাগরের কিনারায় পৌছে গেলো এবং এ মহাসাগরের উত্তাল তরংগ তাদের গতি রোধ করলো, তখন কি ঘটল তার বিস্তারিত বিবরণ এখানে দেয়া হয়নি । অন্য সূরাতে এসব বিবরণ কিছু জানা যাবে। এখানে বেশী কোনো প্রকার ভূমিকা না দিয়ে শুধু আল্লাহর সাহায্যের কথাটাই তুলে ধরা হয়েছে, কেননা যেসব কারণে আল্লাহর সাহায্য আসে তা মোমেনের দিল-দেমাগের মধ্যে নিহিত ব্রয়েছে। এখানে যে কথাটার দিকে বিশেষভাবে ইংগিত করা হয়েছে তা হচ্ছে মূসা (আ.) যেন আল্লাহর বান্দা বনী ইসরাঈলদের ফেরাউনের দাসত্ব বন্ধন থেকে মুক্ত করে আল্লাহর বন্দেগীর দিকে নিয়ে যেতে পারেন এবং এজন্যে তাকে রাত্রের অন্ধকারে বেরিয়ে যাওয়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছিলো । তারপর মূসা (আ.) সাগরের বুকে এক শুকনা পথ রচনা করলেন, এতোটুকু বলেই অন্য প্রসংগে চলে যাওয়া হয়েছে, কিন্তু এ সফরের আর বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয়নি ।এজন্যে আমরাও আয়াতে বর্ণিত কথার মধ্যে যতোটুকু তথ্য পাওয়া গেছে তার ব্যাখ্যা দিয়েই ক্ষান্ত হয়েছি। এখানে আমরা এতোটুকু জেনে নিশ্চিন্ত হয়েছি যে, আল্লাহ রব্বুল আলামীনের সাহায্য অবশ্যই মোমেনদের জন্যে অবধারিত । আল্লাহ্‌ তায়ালাই মূসা (আ.) এর দ্বারা তাদের নিয়ে গেলেন সাগরের দিকে । মুসা নবী নির্ভিক চিত্তে তার জাতিকে নিয়ে গেলেন। ফেরাউন বা তার বাহিনী তাদের কিছুতেই ধরতে পারবে না- এ ব্যাপারে তীর মন ভয় ভাবনাহীন হয়ে রইলো । সমুদ্রের উত্তাল তরংগ ও তার মনে কোনো উৎকণ্ঠা জাগালো না, কারণ আল্লাহর হুকুমেই তিনি এসব পদক্ষেপ নিতে অগ্রসর হয়েছেন। কাজেই (আল্লাহর হুকুমে লাঠির আঘাত করায় পানি ভাগ হয়ে) শুকনা রাস্তা যখন বেরিয়ে গেলো, তখন নিশ্চিন্ত মনে তিনি নিজ জাতিকে নিয়ে সেই পথে এগিয়ে গেলেন। তারপর তাদের পার হয়ে যাওয়ার পর আল্লাহর কুদরত প্রবাহমান পানিকে তার প্রকৃতি অনুসারে আবারও মিলিয়ে দিলেন। অবশ্য মাঝে মাঝে যখনই ইচ্ছা হয়েছে তখনই আল্লাহ্‌ তায়ালা তারই দেয়া এই প্রকৃতি বদলে দিয়েছেন এবং পানির মধ্য থেকে শুকনা পথ বের করেছেন! এরশাদ হচ্ছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।