যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আর মানব ইতিহাসের পাতায় এ দৃশ্য আজও অম্লান হয়ে আছে যে, মুক্ত হৃদয় মানুষ পৃথিবীর সকল বন্ধন থেকে মুক্ত হয়ে, স্বৈরাচারী বলদর্পী শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে তাদের ঈমানের ঘোষণা দিয়েছে। শাসক শ্রেণীর পক্ষ থেকে দেয়া লোভ লালসা বা ভয় ভীতি কোনো কিছুই তাদের দৃঢ়তাকে ভাঙতে পারেনি। আর এই বজ্ম কঠোর অবস্থানে উপনীত হওয়া আল্লাহ রব্বুল এখানেই এ দৃশ্যের ওপর যবনিকা পাত হচ্ছে এবং নতুন আর একটি কাহিনীর দিকে পাঠকের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে, আসলে এ দৃশ্যের মধ্যে সত্য ও দৃশ্য জগতের বাস্তব ক্ষেত্রে ঈমানের বিজয় যাত্রা চিন্তা ও বিশ্বাসের ক্ষেত্র পার হতে দেখা যাচ্ছে, এ দৃশ্যের মধ্যে দেখা যাচ্ছে, জীবনের বাস্তব ক্ষেত্রে এ বিজয় নেমে এসেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, যাদুর জারিজুরি বানচাল করে দিয়েছে আল্লাহর শক্তিরূপী নিদর্শন মূসা (আ.)-এর হাতের লাঠিটি। এ ছিলো এমন এক মোজেযা যা যাদুকরদের অনস্তরগুলোকে বশীভূত করে ফেলেছিলো এবং তাদের আর না-হক পথে ফিরে যেতে দেয়নি । অপরদিকে ঈমানী শক্তির প্রতাপ বাতেলের ভয় ভীতি ও বাতেলের সকল আকর্ষণ খতম করে দিয়েছে, ক্রুকুটি দেখিয়েছে ফেরাউনের রক্তচক্ষু ও শাস্তির ভীতি প্রদর্শনকে ৷ অতপর দেখা যাচ্ছে হক এখানে বাতিলের ওপর বিজয়ী হল এবং গোমরাহীর ওপর ছেয়ে গেলো সত্যের শুভ্র দমুজ্জ্বল বাতি; বিজয়ী হল অহংকারী ও তাগৃতী শক্তির ওপর ঈমানের দৃঢ়তা । আরো দেখা যাচ্ছে, শেষের সাহায্যের সাথে প্রথম সাহায্যের পরিপূর্ণ সম্পৃক্ততা; সুতরাং এটা প্রতীয়মান হলো যে, অন্তর জগতেই সত্য প্রথমে স্থান করে নেয় এবং তারপরই দেখা যায় বাস্তব জীবনের সর্বত্র এ বিজয় ছড়িয়ে পড়ে । এই কারণেই সত্য পথের পথিকরা যখন জীবনের গোপন অংশগুলোতে মিথ্যার ওপর জয়ী হয়, একমাত্র তখনই জীবনের প্রকাশ্য বিষয়গুলোতে তাদের বিজয়ী হতে দেখা যায়। প্রকৃতপক্ষে সত্য সঠিক হক পথ ও ঈমানের নিজস্ব কিছু তাৎপর্য ও বৈশিষ্ট্য আছে, চেতনার মধ্যে যখন এসব বৈশিষ্ট্য ধরা পড়ে তখন সে বৈশিষ্ট্যগুলো আপন মহিমায় ভাস্বর হয়ে ওঠে এবং এমনভাবে এর সৌন্দর্য প্রকাশিত হয় যে, মানুষ এর মাধুরী বাস্তবে দেখতে পায়। অতপর যদি ঈমানের বাহ্যিক রূপ দেখা যায়, কিন্তু অন্তরে ছাপ না পড়ার কারণে এর বাস্তব ফায়দা পাওয়া না যায় তাহলে বাস্তবে মানুষ সে সত্যকে কোনো সত্য বলে বুঝতে পারে না। আবার সত্য বলতে এমন কিছু বাহ্যিকভাবে প্রকাশিত বস্তু বুঝায় যা মানুষের দৃষ্টিতে পড়ে, কিন্তু তা যদি বিবেক থেকে না হতে থাকে তাহলে বিদ্রোহাত্মক মনোভাব ও মিথ্যাই জয়ী হয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে, পৃথিবীতে সাধারণত দেখা যায় মিথ্যা শক্তি ও আল্লাহদ্রোহীরা বস্তু শক্তির ওপর এমনভাবে কর্তৃত্ব করে চলেছে, মনে হয় এদের মোকাবেলা করার কোনো উপায়ই নেই এবং এদের সামনে সত্য ও ঈমান দাড়াতেই সক্ষম নয়... এ জন্যে প্রয়োজন হচ্ছে ঈমানের মূল তাৎপর্য অন্তরের মধ্যে দৃঢ়ভাবে অনুভূত হতে হবে এবং হৃদয়ের গভীরে প্রবিষ্ট হতে হবে সত্যের প্রকৃত মর্ম, তাহলেই বাস্তব সত্য ও হৃদয়ের মধ্যে অবস্থিত ঈমানী শক্তি সে সকল স্থূল বস্তু শক্তির ওপর বিজয়ী হতে পারবে, যা নিয়ে বস্তুবাদীরা বড়াই করে এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার ধৃষ্টতা প্রদর্শন করে। এই অবস্থাটাই মূসা (আ.)-এর সাথে সংঘটিত হয়েছিলো । যাদুকরদের যাদুর উপস্থিত তেলেসমাত তাকে কাবু করতে চেয়েছিলো, কারণ তার কাছে বাহ্যিক বস্তু শক্তি ছিলো না। অপর দিকে ফেরাউনের হাতে বস্তু শক্তি থাকাতে যাদুকররা তার ও তার অনুচরদের অনুগত গোলামে পরিণত হয়েছিলো, এই কারণেই সত্যকে পৃথিবীর বুকে বিজয়ী বানানো হল যার বিবরণ এই সূরার মধ্যে আমরা দেখতে পেয়েছি। বলা হচ্ছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।