রাব্বুল আলামীন যিনি সকল কিছুর মালিক এবং যিনি সকল প্রাণীর যাবতীয় প্রয়োজন মেটান তিনি এমন কোনো ব্যক্তির সমান বা সমকক্ষ কেমন করে হবেন যে প্রকৃতপক্ষে কোনো কিছুর ওপর মালিক নয় বা কারও কোনো প্রয়োজন পূরণের ক্ষমতাই যার নাই এবং অপরের ওপর যে নির্ভরশীল? এমন দুই সত্ববাকে একইভাবে ‘ইলাহ’ (সর্বময় ক্ষমতা বা জীবন মৃত্যুর মালিক) শব্দ দ্বারা কেমন ভাবে সম্বোধন করা যায়? আল্লাহর নেয়ামত অফ্রুরস্ত এ পরিচ্ছেদে মানুষের কাছে তাদের বোধগম্য এমন উদাহরণ পেশ করা হয়েছে-্য। বুঝতে কোনো বেগ পেঁতে হয় না, কারণ দুঃখ বিপদের সময় সৃষ্টজীব. এসব মানুষ কাতর কণ্ঠে প্রার্থনা জানায় সর্বময় ক্ষমতার মালিক, জীবন মৃত্যু-দানকারী একমাত্র আল্লাহ জাল্লা শা'নুহুর কাছে। কিন্তু, আফসোস হতভাগা এই মানুষটি যখন বিপদ থেকে উদ্ধার পেয়ে যায় তখন সেই মহান আল্লাহর ক্ষমতায় আরো কারো অংশ আছে বলে মনে করে, অথচ তথাকথিত এই বুদ্ধিমানরা (?) একটুও চিন্তা করে না যে, যাদেরকে তারা আল্লাহর শরীক মনে করে তাদের না ছিলো অতীত, না আছে ভবিষ্যৎ, বরং সাময়িকভাবে হয়তো তারা একটু ক্ষমতা লাভ করেছে, কিন্তু তারা এতো অসহায় যে, এই ক্ষমতাকে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ধরে রাখতে পারবে বলে জোর করে বলতে পারেনা। এসব বিবেক বর্জিত বেওকুফরা তাদের নিজেদের হাতে তৈরী করা পুতুলের সামনে মাথানত করে এবং তাদের কাছে নিজেদের প্রয়োজনের কথা পেশ করে কাকুতি মিনতি করতে থাকে কেন | তারা এসব বাজে আচরণ করে, জিজ্ঞাসা করা হলে কোনো জবাব দিতে না পেরে তারা নির্বাক হয়ে যায় ও উগ্ৰ মূর্তি ধারণ করে। তাদের নির্বুদ্ধিতা এতোদূর পর্যন্ত পৌছে গেছে যে তারা বিশ্বের জীবন-মৃত্যুর মালিকের শক্তি ক্ষমতা অংশীদার বানায় । তারা এমন সব দুর্বল ও অসহায় মেয়েদেরকে আল্লাহর কন্যা আখ্যা দেয় যাদের জন্মকে তারা নিজের কুলক্ষণা ও ভাগ্যহারা হওয়ার লক্ষণ মনে করে এবং তাদেরকে সকল দিক দিয়ে অপদার্থ মনে করে, তাদের জন্মের সাথে সাথে তাদের মুখ কালো হয়ে যায় ও যথাশীঘ্র তাদেরকে জীবস্ত কবর দিয়ে ওই আপদ থেকে তারা রেহাই পেতে চায়। এহেন দুর্লক্ষুণে সৃষ্টিকে তারা আখ্যা দেয় আল্লাহর কন্যা বলে । এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে আল্লাহ ছাড়া তারা কাউকে সর্বময় কর্তৃত্বের মালিক মনে করে না, কাউকে জীবন মৃত্যুর মালিক ও সৃষ্টিকর্তাও মনে করে না-আরও মজার ব্যাপার হচ্ছে তারা এটাও চিন্তা করতে পারেনা যে আল্লাহ তায়ালা যদি কারো মুখাপেক্ষী হন, কারো সাহায্য যদি তার প্রয়োজন হয় বা তার ক্ষমতার কিছু অংশ অন্য কারো হাতে যাওয়ার কারণে যদি সে তার ক্ষমতার অংশীদার হয়ে যায়, তাহলে সর্বময় ক্ষমতার মালিক বলতে আর কেউ থাকতে পারে কিনা । কী আশ্চর্য! যে রেযেক আল্লাহ্ তায়ালা তাদেরকে দিয়েছেন, সেগুলোর কোনো কোনোটার মালিক তারা অন্য কাউকে মনে করে, অথচ যে সব জিনিস তাদের অধিকারে আছে সেগুলোর কোনো ংশ তাদের অধীনস্থ ব্যক্তিদেরকে তারা কিছুতেই দিতে চায়না, এরশাদ হচ্ছে, ‘আর মেয়েদেরকে দুর্লক্ষুণ মনে করে বলেই তাদেরকে কন্যা সন্তান জন্ম হওয়ার সংবাদ দেয়া হলে তাদের মুখ কালো হয়ে যায় এবং তারা রাগে জ্বলে ওঠে ৷' আবার যে সময়ে তারা আল্লাহর জন্যে সেসব জিনিস বানায় যা তারা নিজেরা অপছন্দ করে, সে সময়ে অহংকারের সাথে তারা বলে যে, সকল কল্যাণ ও তাদের জন্যেই বরাদ্দ এবং যে আচরণ তারা করছে অবশ্যই তারা তার ভালো ফলই পাবে! আর যাদের কাছে রসূল (স.) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।