যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

মানুষের সবচেয়ে বিস্ময়কর আচরণ এই যে তার চারপাশে প্রতিনিয়ত আল্লাহর হাত সক্রিয় রয়েছে, কিছু কিছু অপরাধীকে কঠোর শাস্তি দিচ্ছে, সে শান্তি থেকে তাদের কোনো কৌশল, চালাকি শক্তি, জ্ঞানবিজ্ঞান ও ধন-সম্পদ তাদেরকে রক্ষা করতে পারছে না। অথচ এর পরও কু-চক্রীরা কূ-চক্র চালিয়েই যাচ্ছে এবং তাদের মধ্য থেকে যারা শাস্তি থেকে রক্ষা পেয়েছে, তারা ভেবেও দেখছে না যে তারাও পূর্বে শাস্তি প্রাপ্তদের মতো শাস্তির কবলে পড়তে পারে, কখনো ভাবে না যে ঘুমন্ত বা নিদ্ৰিত অবস্থায় তারা যে কোনো মুহূর্তে আল্লাহর আযাবে আক্রান্ত হতে পারে। কোরআন তাদের বিবেক ও চেতনাকে এই ব্যাপারে সচকিত করছে যাতে সম্ভাব্য আশংকা সম্পর্কে তারা সংবেদনশীল হয়। কেননা সে আযাব থেকে উদাসীন হয়, তাদের কপালে সর্বনাশ ছাড়া আর কিছু জোটে ন৷া। পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা জিজ্ঞেস করছেন, তারা কি নিশ্চিত হয়ে গেছে যে এক দেশ থেকে আর এক দেশে ভ্রমণ বা বাণিজ্যক বা যে কোনো সফরে থাকাকালে তাদের ওপর আল্লাহর আযাব আসতে পারে? ‘সেট! প্রতিরোধের ক্ষমতা তাদের নেই ৷' অর্থাৎ আল্লাহর আযাবের বিরুদ্ধে তাদের কোনো প্রতিরোধ চলে না। ‘অথবা তারা ভীত ও সতর্ক থাকা অবস্থাতেই তাদেরকে পাকড়াও করতে পারেন, এ সম্পর্কেও কি তারা নিশ্চিন্ত?’ কেননা তারা সচেতন ও সতর্ক থাকলে আল্লাহর আযাব থেকে নিষ্কৃতি পাবে না । তারা প্রস্তুত ও' সচেতন থাকা অবস্থায় এবং অচেতন ও অসতর্ক উভয় অবস্থায়ই তাদেরকে আযাবে আক্রান্ত করতে পারেন। তবে তিনি স্নেহশীল ও দয়াশীল ৷ কু-চক্রীরা তাদের কু-চক্র অব্যাহত রাখা, গোমরাহীর পথে চলতে থাকা এবং তাকওয়ার পথে ফিরে না আসা সত্তেও কি তারা আশা করে যে তাদের ওপর আল্লাহর আযাব আসবে নাঃ? অথচ তাদের চারপাশে যে বিশ্ব প্রকৃতি তার বিচিত্র নিয়ম ও বৈশিষ্ট্য সহকারে বিরাজ করছে, তা ঈমানের ইংগীত দেয় এবং আল্লাহর অনুগত হতে উদুুদ্ধ করে। (আয়াত ৪৮) সকল সৃষ্টিহ' আল্লাহক্কে সেজদা করে | ৪৮ নং আয়াতে সেজদারত ছায়াসমূহের যে দৃশ্য তুলে ধরা হয়েছে, তার আকৃতি কখনো বড় হয়, কখনো ঘুরে ফিরে আগের জায়গায় চলে আসে, কখনো স্থির থাকে আবার কখনো একদিকে নুয়ে থাকে। এ দৃশ্য মুক্ত মন ও সচেতন বিবেকসম্পন্ন মানুষের জন্যে উদ্দীপনাদায়ক এবং তাকে সমগ্র প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল করে দেয়। কোরআনের এ কটা আয়াতে বলা হয়েছে যে, আল্লাহর প্রাকৃতিক বিধানের প্রতি সমগ্র সৃষ্টিজগত সেজদার মাধ্যমে আনুগত্য প্রকাশ করে। কেননা সেজদাই হলো সর্বাধিক আনুগত্যবোধক কাজ । এ আয়াত কটাতে সেই ছায়ার কথাও উল্লেখ করা হয়েছে, যা লম্বা হওয়ার পর আবার ছোট হয়ে ফিরে আসে । এ বিবরণ মানুষের অনুভূতিতে একটা সূক্ষ্ম ও গভীর দোলা দেয়। সেই সাথে সমগ্র সৃষ্টি জগতকে, আকাশ ও পৃথিবীতে বিচরণশীল প্রাণীকে ও ফেরেশতাদেরকে একই রকম আল্লাহর অনুগত দেখানো হয়েছে। অনুগত, সেজদারত, এবাদাতরত বস্তু, ছায়া, প্রাণী ও ফেরেশতাদের এক বিস্ময়কর সমাবেশের দৃশ্য তুলে ধরা হয়েছে। তারা কেউ অহংকার করে না। কেউ আল্লাহর হুকুম অমান্য করে না । এই বিস্ময়কর সমাবেশের পাশেই দেখা যায় একমাত্র একশ্রেণীর অহংকারী, দাম্ভিক ও খোদাদ্রোহী মানুষের বিরল দৃশ্য । এ পর্যন্তই এ অধ্যায়ের সমাপ্তি । এর শুরুতেও আলোচিত হয়েছে অহংকারী ও দাম্ভিক মানুষের কথা । আর এর উপসংহারেও দেখানো হয়েছে যে আল্লাহর একান্ত অনুগত এ গোটা বিশ্বজগতে একমাত্র মানুষই দাম্ভিক ও খোদাদ্রোহী আর কেউ নয়। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।