যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আয়াত ২২-৫০ পূর্ববর্তী অধ্যায়ে বা পূর্বে আমরা দেখেছি যে সৃষ্টার নিদর্শন হলো তাঁর সৃষ্টি, তার বান্দাদেরকে দেয়া তার নেয়ামতসমূহ এবং গোপন ও প্রকাশ্য সব কিছু সম্পর্কে তার যথাযথ জ্ঞান। পক্ষান্তরে মিথ্যা খোদায়ীর দাবীদার যারা, তারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্টি । তারা কিছুই জানে না, বরং তারা মৃত ও বেঁচে থাকার অযোগ্য । তারা এও জানে না যে, তাদের উপাসকদেরকে কর্মফল দেয়ার জন্যে কখন পুনরুম্বিত করা হবে। তারা যে উপাসনা পাওয়ার অযোগ্য, এটা তার অকাট্য প্রমাণ । এটা গোটা শেরেক মতবাদের বাতিল হওয়ারও অকাট্য প্রমাণ । এই সূরায় তাওহীদ ও আখেরাত সংক্রান্ত যে আলোচনা রয়েছে, এটা তার প্রথমাংশ ৷ পূর্ববর্তী অধ্যায়ে আমরা যেখানে আলোচনা শেষ করেছি, এখানে সেখান থেকেই তা পুনরায় শুরু করছি। এখানে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি, যার প্রথম আলোচ্য সূচী হলো আল্লাহর একত্ব বা তাওহীদ । আখেরাতে যারা বিশ্বাস করে না, এখানে তাদের অবিশ্বাসের কারণ দর্শানো হয়েছে এই যে, তাদের মনই অবিশ্বাস প্রবণ ৷ অবিশ্বাস ও অস্বীকৃতি তাদের একটা মজ্জাগত স্বভাব, যা তাদেরকে আল্লাহর সুস্পষ্ট ও নিদর্শনাবলীকেও মেনে নিতে বাধা দেয়। তাছাড়া তারা অহংকারীও ৷ অহংকার তাদেরকে বিশ্বাস ও আত্মসমর্পণ করা থেকে বিরত রাখে। এ অধ্যায়ের সমাপ্তি টানা হয়েছে একটা উদ্বুদ্ধকর দৃশ্য তুলে ধরার মধ্য দিয়ে৷ দৃশ্যটা হলো সারা পৃথিবীর সমস্ত ছায়াগুলো, আকাশ ও পৃথিবীর সকল প্রাণী এবং ফেরেশতারা সম্পূর্ণ অহংকারমুক্তভাবে, আল্লাহর ভয়ে ভীত হয়ে এবং একেবারেই নির্বিবাদে আল্লাহর আদেশের অনুগত হয়ে সেজদা রত । অধ্যায়ের শেষভাগের এই বিনয়াবনত ও অনুগত দৃশ্যের ঠিক বিপরীতে অবস্থান করছে অধ্যায়ের প্রথমভাগে আলোচিত অহংকারী বেঈমানদের দৃশ্য । সূচনা ও সমাপ্তির মাঝখানের আয়াতগুলোতে আলোচিত হয়েছে ওহী ও কোরআনকে অস্বীকারকারী ওই সব অহংকারী কাফেরের বক্তব্য । তারা বলতো যে, কোরআন ও ওহী আদিম যুগের মানুষের কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করা ও আল্লাহ তায়ালা যা হারাম করেননি তাকে হারাম করার কারণ ব্যাখ্যা করে তারা বলতো যে, তাদের এই সব অন্যায় কাজই আল্লাহ তায়ালা পছন্দ করেন । তারা এ কথাও কসম খেয়ে খেয়ে বলতো যে, আল্লাহ তায়ালা কখনো মরা মানুষকে পুনরুজ্জীবিত করবেন না । তাদের এসব উক্তির জবাব দেয়া হয়েছে এ অধ্যায়ে । এতে তাদের মত্যুকালীন অবস্থা ও মৃত্যুর পর পুনরুজ্জীবন পরবর্তী অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে, যখন তারা নিজেদের উচ্চারিত ভিত্তিহীন কথাগুলো অস্বীকার করবে। এ ছাড়া অতীতের ধ্বংসপ্রাপ্ত কাফেরদের কিছু কিছু ঘটনাও এখানে উল্লেখ করা হয়েছে, আরবের তৎকালীন মোশরেকদেরকে ভয় দেখানো হয়েছে যে, আল্লাহ তায়ালা অতীতের খোদাদ্রোহীদের মতো তাদেরকেও রাত বা দিনের যে কোনো মুহূর্তে তাদের অজান্তে, দেশে দেশে ভ্রমণ করার সময়, অথবা তাদের আযাবের আশংকা বা অপেক্ষা করার সময়ে আকস্মিকভাবে আযাবে আক্রান্ত করতে পারেন। এর পাশাপাশি পরহেষগার মোমেনদের উক্তি এবং মৃত্যুকালে ও কেয়ামতের দিন তাদের “জন্যে যে উত্তম প্রতিদান নির্ধারিত রয়েছে, তাও আলোচিত হয়েছে, সর্বশেষে দেখানো হয়েছে আকাশ ও পৃথিবীতে ফেরেশতা, ছায়া ও প্রাণীসমূহের সবিনয় সেজদার দৃশ্য যিলাল ১২তম ৬ খ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।