যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

‘তিনি এমন আরো বহু জিনিস সৃষ্টি করেন, যা তোমরা জানো না। এই কথাটা দ্বারা মন মস্তিষ্ককে সব ধরনের হঠকারিতা ও গৌড়ামী ঝেড়ে ফেলে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার উদ্ভাবনকে গ্রহণ করার জন্যে প্রস্তুত করে। পৃথিবীর প্রকাশ্য ও অনুভবযোগ্য গন্তব্যে যাতায়াতের মাধ্যম সম্পর্কে আলোচনার সাথে সাথেই প্রসংগত আধ্যাত্মিক গন্তব্যে পৌছার আধ্যাত্মিক পথ সম্পর্কেও আলোচনা করা হয়েছে পরবর্তী আয়াতে, এটা হচ্ছে আল্লাহর কাছে পৌছার পথ । এটা গন্তব্যে উপনীত হওয়ার নির্ভুল ও অব্যর্থ পথ'। এ ছাড়া আরো কিছু পথ রয়েছে, যা গন্তব্যে পৌছায় না এবং গন্তব্যের সন্ধানও দেয় না। আল্লাহর কাছে পৌছার সঠিক ও নির্ভুল পথের সন্ধান দেয়ার দায়িত্ব আল্লাহ তায়ালা নিজেই গ্রহণ করেছেন। এই পথের সন্ধান তিনি প্রাকৃতিক নিদর্শনাবলী ও মানব জাতির কাছে প্রেরিত রসূলদের মাধ্যমে দিয়েছেন। ‘সরল ও সঠিক পথ আল্লাহ পর্যন্ত পৌছে। পথগুলোর মধ্যে কিছু বাকা পথও রয়েছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন ৷' (আয়াত ৯) ‘কাসদুস্‌ সাবীল' শব্দটার অর্থ ‘আস্-সাবীলুল কাসিদ' বা সঠিক ও সোজা পথ, যা তার গন্তব্য পর্যন্ত সোজাসুজি পৌছে যায়। তাতে কোনো বক্রতা নেই এবং তা থেকে বিপথগামী হবার আশংকা নেই । ‘জাএর’ শব্দটা দ্বারা বাঁকা ও ভ্রান্ত পথ বুঝানো হয়েছে, যা গন্তব্যে পৌছে না। ‘তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন ।' তবে 'তিনি ইচ্ছাকৃতভাবেই মানুষকে সৎ ও অসৎ উভয় ধরনের পথে চলার যোগ্য বানিয়েছেন এবং তাকে সৎ কিংবা অসৎ পথে-এর যে কোনোটা নির্ধারণের স্বাধীনতা দিয়েছেন। কাজেই কেউবা সৎ ও সঠিক পথে চলবে, কেউবা অসৎ ও ড্রান্ত পথে চলবে ৷ কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কেউ নয়। কেননা আল্লাহর ইচ্ছাই ছিলো এই যে, মানুষকে নির্বাচনের স্বাধীনতা দেয়া হবে। চিত্তাশীন্পদের জন্যে কিছু নিদর্শন এবার শুরু হচ্ছে আল্লাহর সৃষ্টি ও নেয়ামত সংক্রান্ত দ্বিতীয় পর্বের আয়াতসমূহ । ‘তিনিই সেই আল্লাহ তায়ালা, যিনি তোমাদের জন্যে আকাশ থেকে পানি বর্ষণ রছেন........ ' (আয়াত ১০-১১) আকাশ থেকে পানি বর্ষিত হয় বিশ্ব প্রকৃতিতে আল্লাহর প্রবর্তিত প্রাকৃতিক নিয়মানুসারে ৷ এই নিয়ম বিশ্ব জগতের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও তার ফলাফল তৈরী করে স্বয়ং মহান সৃষ্টার ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী । এই পানি এখানে আল্লাহর একটা অন্যতম নেয়ামত হিসেবে উল্লেখিত হয়েছে। ‘তা থেকে তোমাদের জন্যে পানীয়’ এক্রোক্য থেকে বুঝা যায়, ‘পানের যোগ্য হওয়া পানির একটা বৈশিষ্ট্য এবং এটা একটা অন্যতম নেয়ামত । আবার পশু পালনের যোগ্য বৃক্ষরাজি সৃষ্টি করাও পানির একটা বৈশিষ্ট্য এবং এটাও একটা নেয়ামত, ‘এবং তা থেকে গাছপালা জন্মায় যা দিয়ে তোমরা জস্তু জানোয়ারদের লালন পালন করো ।' অর্থাৎ পানি দ্বারাই সেই সব চারণভূমি তৈরী হয় যাতে তোমরা পশুদেরকে পালন করে থাকো। এ বিষয়টা এখানে আলোচিত হয়েছে ইতিপূর্বে আলোচিত পশু এবং চারণভূমির মধ্যে বিদ্যমান অভিন্ন পরিবেশেকে সমন্বিত করার লক্ষ্যে । অনুরূপভাবে সে সব কৃষি ফসলেরও উল্লেখ করা হয়েছে যা মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এগুলোর মধ্যে খেজুর আংগুর ও যয়তুন প্রভৃতি ফলের গাছও রয়েছে। ‘এ সবের মধ্যে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শন রয়েছে।' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।