‘অতএব, সে যেন হত্যার প্রতিশোধে বাড়াবাড়ি না করে। তাকে অবশ্যই সাহায্য করা হবে৷’ অর্থাৎ আল্লাহ তায়ালা তঁর পক্ষে ফয়সালা করবেন, শরীয়তের বিধি তাকে সমর্থন করবে এবং শাসকরাও তাকে সাহায্য করবে। এভাবে সবাই যখন তাকে সাহায্য করবে এবং তার অধিকার আদায়ে সহযোগিতা করবে তখন তার উচিত প্রতিশোধ গ্রহণে ন্যয়-পরায়ন হওয়া । খুনের বদলা গ্রহণের জন্যে অভিভাবক, আইন আদালত ও শাসককে এভাবে ক্ষমতা দিয়ে আসলে মানুষের স্বভাবসুলভ দাবী ও চাহিদাই পূরণ করা হয়েছে এবং উত্তরাধিকারীর মনের আবেগ উচ্ছাসকে দমন করার ব্যবস্থা করা হয়েছে। নচেত এই আবেগ ও উচ্ছাস হয়তো উত্তরাধিকারীকে ক্রোধোশ্মত করে বাড়াবাড়ির পথে ঠেলে দিতো । কিন্তু সে যখন উপলব্ধি করে যে, আল্লাহ তায়ালা তাকে খুনের বদলা গ্রহণের ক্ষমতা দিয়েছেন এবং শাসক তাকে বদলা নিতে সাহায্য করে, তখন তার উত্তেজনা প্রশমিত হবে এবং সে ন্যায়সংগত পদ্থায়ই খুনের বদলা নিয়ে ক্ষান্ত হবে। আপনজনের খুনের বদলা গ্রহণ মানুষের স্বভাব-সুলভ ও মজ্জাগত চাহিদা । ইসলাম মানুষের এ চাহিদাকে অস্বীকার করে না। এ চাহিদাকে সে স্বীকার করে এবং নিরাপদ সীমার ভেতরে তা পূরণ করে। এ চাহিদাকে সে অবজ্ঞা করে না এবং খুনীকে ক্ষমা করতে বাধ্য করে না৷ তবে ক্ষমা করার জন্যে উপদেশ দেয়, উদুদ্ধ করে এবং ক্ষমাকারীকে পুরস্কৃত করে। কিন্তু এসব কিছুই করে উত্তরাধিকারীকে খুনের বদলা নেয়ার অধিকার দেয়ার পর । উত্তরাধিকারী তাকে ক্ষমাও করতে পারে, প্রতিশোধও নিতে পারে। তার যে এই উভয় ক্ষমতা রয়েছে, সেটা উপলব্ধি করার পর সে হয়তো ক্ষমা করার দিকেই ঝুঁকতে পারে। কিন্তু তাকে যদি ক্ষমা করতে বাধ্য করা হতো, তাহলে সে উত্তেজিত হয়ে বাড়াবাড়ির দিকে ঝুঁকতে পারতো । এতীমের সম্পদ সংকলক্ষষণ নরহত্যা ও ব্যাভিচার নিষিদ্ধ করার পর আল্লাহ তায়ালা এতীমের সম্পত্তি আত্মসাত করা ও ওয়াদা লংঘন করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ৩৪নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা এতীমের সম্পত্তির কাছেও যেয়ো না এবং ওয়াদা পালন করো। ইসলাম যদিও মুসলমানের রক্ত, সম্পদ ও সম্তুম রক্ষার দায়িত্ব গহণ করেছে এবং রসূল (স.) বলেছেন, প্রত্যেক মুসলমানের রক্ত সম্ত্রম ও সম্পদ অপর মুসলমানের জন্যে নিষিদ্ধ, কিন্তু সে এতীমের সম্পত্তির রক্ষণাবেক্ষণে আরো কঠোর । মুসলমানদেরকে সে কল্যাণকর পদ্থায় ছাড়া এতীমের সম্পত্তির ধারে ঘেঁষতেই নিষেধ করে। কেননা এতীম তার সম্পত্তির পরিচালনা ও সংরক্ষণে দুর্বল । ইসলাম এতীম ও তার সম্পদ তত্ত্বাবধানের দায়িত্ব মুসলিম সমাজের ঘাড়ে ন্যস্ত করে যতোচক্ষণ সে প্রাপ্তবয়স্ক না হয়, নিজের ভালো মন্দ ও ন্যায় অন্যায় বুঝতে সক্ষম না হয় এবং নিজের সম্পত্তির রক্ষণাবেক্ষণে সমর্থ না হয়। এই আদেশ ও নিষেধগুলোর মধ্যে একটা জিনিস লক্ষণীয় । সেটি হলো, যে আদেশ বা নিষেধ কাউকে ব্যক্তিগতভাবে দেয়া হয়েছে, সেটা দেয়া হয়েছে একবচনের ক্রিয়ার মাধ্যমে । আর যেটা সমগ্র সমাজের সাথে যুক্ত সে সম্পর্কে আদেশ বা নিষেধ এসেছে বহু বচনে ৷ পিতামাতার সাথে সদ্ব্যবহার আত্মীয় স্বজন, দরিদ্র ও পথিককে সাহায্য করা, অপব্যয় না করা, কার্পণ্য ও মাত্রাতিরিক্ত দানশীলতার মাঝে ভারসাম্যপূর্ণ দান করা, সত্যের ওপর অবিচল থাকা এবং অহংকার ও দাম্ভিকতা পরিহার করার নির্দেশাবলী একবচনে উল্লেখ করা হয়েছে পক্ষান্তরে সন্তান হত্যা, ব্যাভিচার, নরহত্যার নিষেধাজ্ঞা এবং এতীমের সম্পদ সংরক্ষণ, প্রতিশ্রুতি রক্ষা, মাপে কম বেশী www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।