যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

‘নিশ্চয় তোমার প্রতিপালক যার জন্যে চান রেযেক প্রশস্ত ও সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে সব কিছু জানেন এবং সব কিছু দেখেন ৷' অর্থাৎ যার জীবিকা বাড়িয়ে দেন, জেনে বুঝেই বাড়িয়ে দেন। আর যার জীবিকা কমিয়ে দেন জেনে বুঝেই কমিয়ে দেন। তিনি মধ্যম পন্থা অবলম্বনের নির্দেশ দেন এবং কৃপণতা ও অপব্যয় করতে নিষেধ করেন। সর্বাবস্থায় কোন্‌ পন্থাটা সঠিক, সেটা তিনিই জানেন ও দেখেন। তিনি এই | কোরআনকে সেই বিধান সহকারে নাযিল করেছেন, যা সর্বাবস্থায় নির্ভুল ও নিখুঁত । জন্য নিয়ন্রন ও ব্যভিচারের কুফ্ল্ল জাহেলী যুগের কিছু কিছু লোক অভাব অনটনের আশংকায় মেয়েদেরকে হত্যা করতো । পূর্ববর্তী আয়াতে যখন বলা হয়েছে যে, জীবিকা কমানো বাড়ানোর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই নিবদ্ধ, তখন সেই প্রসংগেই যথোচিত জায়গায় অভাবের আশংকায় সন্তান হত্যার ওপর নিষেধাজ্ঞা উচ্চারিত হয়েছে । জীবিকা যতোক্ষণ আল্লাহর হাতে থাকছে, ততোক্ষণ জনসংখ্যার সাথে অভাবের কোনো ওৎপ্রোত সম্পর্ক নেই । সব কিছুই আল্লাহর ফয়সালার ওপর নির্ভরশীল । দরিদ্র ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক আছে-এ ধারণা যখন মানুষের মন থেকে মুছে যাবে এবং এ ব্যাপারে মানুষের আকীদা বিশ্বাস যখন বিশুদ্ধ রূপ নেবে, তখন মানুষের বংশ বিস্তারের পরিপন্থী ওই পৈশাচিক কাজটায় প্ররোচনা দানকারী উপাদান আর থাকবে না। ৩১ নং আয়াত লক্ষ্য করুন, ‘তোমাদের সন্তানদেরকে হত্যা করো না অভাবের ভয়ে। আমিই তো তাদেরকে ও তোমাদেরকে জীবিকা দিয়ে থাকি । তাদেরকে হত্যা করা মহাপাপ ৷' আকীদা বিশ্বাসের বিকৃতি ও বিভ্রান্তি শুধু বিশ্বাস ও এবাদাত উপাসনার পরিবেশের বিকৃতি সাধন করেই ক্ষান্ত থাকে না, বরং সমাজ জীবনের ওপরও প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকে। পক্ষান্তরে আকীদা বিশ্বাসের বিশুদ্ধতা, আবেগ অনুভূতির স্বচ্ছতা ও সুস্থতা এবং সামষ্টিক জীবনের সুস্থতা ও স্থাতির নেয়ামক হয়ে থাকে৷ সমাজ জীবনে আকীদা বিশ্বাসের প্রভাব যে কতো তীব্র ও প্রবল হয়ে থাকে, তার একটা উদাহরণ হলো মেয়ে শিশুকে জ্যান্ত কবর দেয়ার জাহেলী প্রথা । এই উদাহরণ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয় যে, জীবন আকীদা-বিশ্বাস দ্বারা প্রভাবিত না হয়েই পারে না এবং আকীদা বিশ্বাস বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নভাবে টিকে থাকতেও পারে না। এখানে কোরআনের কয়েকটি বিস্ময়কর সুক্ষ্মতত্ত্বের দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন । এখানে সন্তানদের জীবিকার বিষয়টি পিতামাতার জীবিকার আগে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘আমিই তো তাদেরকে ও তোমাদেরকে জীবিকা দান করে থাকি ৷' পক্ষান্তরে সূরা আনয়ামে পিতামাতার জীবিকার কথা উল্লেখ করা হয়েছে সন্তানদের জীবিকার আগে । যথা ‘আমিই তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দিয়ে থাকি৷’ উভয় সূরার আয়াত দুটোর বক্তব্যের বিভিন্নতার কারণেই এটা ঘটেছে। এখানকার আয়াতে বলা হয়েছে, ‘অভাবের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমিই তো তাদেরকে ও তোমাদেরকে জীবিকা দিয়ে থাকি ৷' আর এখানে বলা হয়েছে, ‘অভাবের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমিই তো তোমাদেরকে ও তাদেরকে জীবিকা সরবরাহ করে থাকি ৷’ এখানে সন্তান হত্যার মূলে রয়েছে সন্তানদের কারণে অভাব দেখা দেয়ার আশংকা । তাই সন্তানদের জীবিকার কথা প্রথমে বলা হয়েছে। আর সূরা আনয়ামে সন্তান হত্যার মূলে রয়েছে পিতামাতার অভাবের বাস্তব উপস্থিতি । তাই পিতামাতার জীবিকার উল্লেখ প্রথমে করা হয়েছে। সুতরাং উভয় জায়গায় আগ-পাছ-করার ক্ষেত্রে যে পার্থক্য দেখা যায়, বক্তব্যের বিভিন্নতার দাবী অনুসারেই তা হয়েছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।