যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

লালসার কাছে আত্মসমর্পণ করে। ফলে পার্থিব জীবনের সুখ ভোগের জন্যে এমন সব কাজ করে, যা জাহান্নামকে অবধারিত করে তোলে । ১৮ নং আয়াতে এ কথাই বলা হয়েছে। ‘যে ব্যক্তি ইহকালের সুখ চায় আমি সেই সুখ যাকে যতোটুকু দিতে চাই-দেবো, অতপর তার জন্যে জাহান্নাম প্রস্তুত করবো, যেখানে সে নিন্দিত ও লাঞ্চিত অবস্থায় ভবূলবে ৷' অর্থাৎ কৃত কৃ-কর্মের জন্যে নিন্দিত এবং আযাব দ্বারা লাঞ্চিত হওয়া হলো তার প্রাপ্ত কর্মফল । 'আর যে ব্যক্তি আখেরাত চায় এবং মোমেন অবস্থায় তার জন্যে যথোপযুক্ত চেষ্টা সাধনা করে, তার চেষ্টার যথোপযুক্ত মূল্য দেয়া হবে৷’ (আয়াত ১৮) বস্তুত যে ব্যক্তি আখেরাত চায় তাকে তার জন্যে যথাযথ চেষ্টা করতেই হবে, তার জন্যে প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে হবে, তার দাবী পূরণ করতে হবে এবং এতদসংক্রান্ত সমস্ত চেষ্টা দালান তিতি রাড হবে যানের গর ভান যানত! কালা বতা নাত নয় রহ হৃদয়ে প্রতিষ্ঠিত সেই বিশ্বাসের নাম, যা তার কার্যকলাপ দ্বারা সত্য বলে প্রমাণিত হয়। আখেরাতের জন্যে করণীয় চেষ্টা সাধনা মানুষকে দুনিয়ার ন্যায়সংগত সুখ আনন্দ থেকে বঞ্চিত করে না, বরং তার দৃষ্টিকে উচ্চতর মার্গে সম্পৃসারিত করে মাত্র । ফলে দুনিয়ার সম্পদটাই জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাড়ায় না। মানুষ যখন নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করে, তখন দুনিয়ার সম্পদ ভোগে কোনো ক্ষতি হয় না। কেননা সে সম্পদের গোলাম হয়ে যায় না। যে ব্যক্তি দুনিয়ার সুখ ও সম্পদ চায়, তার শেষ পরিণতি লাঞ্ছনা গঞ্জনায় পূর্ণ জাহান্নাম, সেখানে যে ব্যক্তি আখেরাতের সুখ চায় ও তার জন্যে যথোপযুক্ত চেষ্টা সাধনা করে, তার চেষ্টাকে যথোচিত মূল্য দেয়া হবে এবং তাকে ফেরেশতাদের মধ্যে সম্মানিত করা হবে। কারণ সে আখেরাতকে অগ্রাধিকার দিয়েছিলো । নিছক দুনিয়ার জন্যে যে জীবন যাপন করা হয়, তা পোকা মাকড় ও পশু পাখীর জীবনের চেয়ে উন্নত কিছু নয়। পক্ষান্তরে আখেরাতের জন্যে যে জীবন যাপন করা হয়, তা আল্লাহর কাছে পরম সম্মানার্হ জীবন। যে আল্লাহ তায়ালা তাকে সৃষ্টি করেছেন তিনি তাকে আত্মা দিয়েছেন, যা তাকে আকাশে উত্তোলন করে যদিও সে পৃথিবীতে অবস্থান করে। লক্ষণীয় ব্যাপার এই যে, যারা দুনিয়া চায় এবং যারা আখেরাত চায়, সেই উভয় গোষ্ঠী নিজ নিজ কাংখিত জিনিস যদি পায়, তবে তা অবশ্যই আল্লাহর দান হিসাবেই পায়। আর আল্লাহর দানকে কেউ ঠেকাতে পারে না । এ দান অবারিত ও উন্ক্ত । আল্লাহ তায়ালা যাকেই দিতে চান দিতে পারেন। ২০ নং আয়াত দেখুন- | ‘আমি উভয় গোষ্ঠীকেই সাহায্য করি তোমার প্রভুর দান থেকেই ৷ তোমার প্রভুর দান কেউ ঠেকিয়ে রাখতে পারে না’ এই উভয় শ্রেণীর মানুষের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা তাদের সহায় সম্পদ, কাজকর্ম ও উপায় উপকরণ দ্বারা বুঝা যায়। অথচ পৃথিবীর উপায় উপকরণ ও ভূমি সীমাবদ্ধ । এই সীমাবদ্ধ জগতেই যখন ব্যবধানটা টের পাওয়া যায়, তখন আখেরাতের সেই সুপরিসর জগতে ব্যবধানটা কতো বড়ো হবে, তা সহজেই অনুমান করা যায়। যে আখেরাতের সামনে দুনিয়া একটা মাছির ডানার সমান, সেই আখেরাতে এ দুই শ্রেণীর ব্যবধানও হবে বিশালকায়। ২১ নং আয়াত দেখুন- ‘দেখো, আমি কিভাবে তাদের এক দলকে অপর দলের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। অবশ্যই আখেরাত উচ্চতর মর্যাদা সম্পন্ন এবং অগ্রাধিকারযোগ্য ৷' এখন যে ব্যক্তি শ্রেষ্ঠতর মর্যাদা চায়, তার প্রাপ্য রয়েছে আখেরাতে ৷ সেখানে রয়েছে সুপ্রশস্ত জায়গা, যার সীমা কতদূর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব দুনিয়ার তুচ্ছ সম্পদের জন্যে | নয়, আখেরাতের সেই অতুল বৈভবের জন্যেই প্রতিযোগিতা করা উচিত । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।