যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এ বিষয়টাকে একটা উন্ক্ত পুস্তক বলা হয়েছে, যা মনের ওপর অধিকতর প্রভাব বিস্তার করে। এখানে কষ্টলগু সেই ভাগ্য যেন মানুষের কল্পনার চোখে ভেসে ওঠে এবং এই পুস্তক যেন এক দুর্যোগময় দিনের আতংকদায়ক পুস্তক হয়ে মূর্ত হয়ে ওঠে, যাতে সমস্ত গোপনীয় বিষয় উন্মোচিত হয়। কোনো সাক্ষী-সাবুদের দরকার হয় না। ‘তুমিই তোমার পুস্তক পড়ো, তোমার হিসাবগ্রহণকারী হিসাবে তুমিই যথেষ্ট ৷' ওই প্রাকৃতিক বিধানের সাথে কর্ম ও কর্মফলের বিধানের গভীর সম্পর্ক ও অবিচ্ছেদ্য সংযোগ রয়েছে। ‘যে ব্যক্তি হেদায়াত লাভ করে, সে নিজের কল্যাণের জন্যেই হেদায়াত লাভ করে, আর যে বিপথগামী হয় সে নিজের ক্ষতির জন্যেই বিপথগামী হয়। একজন অন্যজনের পাপের বোঝা বহন করে না ।' বস্তুত এ হচ্ছে ব্যক্তিগত দায়দায়িত্ব, যা প্রত্যেক মানুষের নিজস্ব ব্যাপার । সে যদি সৎপথে চালিত হয় তবে তারই কল্যাণ হয়, আর যে কৃূপথে চলে তবে তারই অকল্যাণ হয় । কোনো মানুষ অন্য মানুষের দায় বহন করে না। কেউ অন্যের দায় হালকাও করতে পারে না। প্রত্যেককে তার কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রত্যেককে তার কাজের ফলাফল ভোগ করানো হবে এবং কোনো অন্তরংগ বন্ধুও অপর অস্তরংগ বন্ধুর কাজের দায়ভার বহন করবে না। আযাব ও গযব নাখিশ্লের নিয়ম আল্লাহ তায়ালা নিজ দয়াগুণে সিদ্ধান্ত নিয়েছেন যে, বিশ্ব প্রকৃতিতে আল্লাহর যে নিদর্শনাবলী ছড়িয়ে রয়েছে কিংবা প্রত্যেক মানুষের কাছে থেকে তার পিতার গুরসে থাকা অবস্থায় যে না, বরং তার কাছে নবী ও রসূল পাঠিয়ে সতর্ক করা ও স্মরণ করানো হবে। সে কথাই ১৫ নং আয়াতের শেষভাগে বলা হয়েছে, ‘রসূল না পাঠানো পর্যন্ত আমি (কাউকে) শাস্তি দেই না৷” বস্তুত এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে, বান্দাদেরকে শাস্তি দেয়ার আগে যাবতীয় সুযোগ দিয়ে ওযর বাহানার পথ বন্ধ করেছেন। অনুরূপভাবে রসূলের দাওয়াত প্রত্যাখ্যানকারীদেরকে দুনিয়ার জীবনেই শাস্তি দেয়া ও ধ্বংস করার শাশ্বত খোদায়ী বিধান কার্যকর থাকে। দিন ও রাতের সংঘটক সেই প্রাকৃতিক বিধানের সাথে এর অংগাংগী সংযোগ রয়েছে। ‘আমি যখন কোনো জনপদ ধ্বংস করার সিদ্ধান্ত নেই, তখন তার বিত্তশালীদেরকে আদেশ দেই, অতপর তারা (তারা তা না করে) পাপাচারে লিপ্ত হয়, ফলে তার ওপর আমার ফায়সালা কার্যকর হয়। আর আমি তাকে ধ্বংস করে দেই ৷' “মুতরাফুন’' বলতে প্রত্যেক জাতির সেই বিলাসী ধনকুবের শ্রেণীকে বুঝায় যাদের ধন সম্পদ, চাকর-নকর, সুখ-সমুৃদ্ধি সর্বোচ্চ পরিমাণে বিদ্যমান । সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব ও তাদের করায়ত্ত থাকে। ফলে তাদের মন অত্যন্ত ভোগবাদী ও পাপাসক্ত হয়ে পড়ে, নৈতিক মূল্যবোধ, পবিত্র স্থান, ও মহৎ কর্মকান্ডকে অগ্রাহ্য ও অমান্য করে, মানুষের সম্মান ও মর্যাদাকে বুড়ো আংগুল দেখায়, প্রতিরোধকারী কেউ না থাকলে সর্বত্র বিপর্যয় বিশৃংখলা ও অনাচার ছড়ায় । সমাজে অশ্লীলতার বিস্তার ঘটায় এবং যে মূল্যবোধগুলোর উদ্দেশ্যেই মানবজাতি বেঁচে থাকে, সেগুলোকে ভূ-লুণ্ঠিত করে। এ জন্যে জাতি তার জীবনী শক্তি হারিয়ে নিস্তেজ হতে হতে এক সময়ে একেবারেই ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহর এই শাশ্বত বিধানটাই এ আয়াতে তুলে ধরা হয়েছে। বিধানটা এই যে যখন কোনো জাতি ধ্বংসের যাবতীয় উপকরণ অবলম্বন করে, ওই জাতিতে পাপাচারী ভোগবাদী ধনিকদের সংখ্যা ও দৌরাত্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এবং ওই জাতি তাদের অব্যাহত অপতৎপরতা প্রতিরোধের www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।