আন্পাহ তায়ালা যা ঘটবে বলে জানেন, ভাযারে ডানার বর যাযত জলা না ঘর্টে থাকুক এবং সে সম্পর্কে কিছুই জানা না থাক। হযরত মূসা (আ.)-কে প্রদত্ত কেতাবে আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের জন্যে এরূপ ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন যে, তারা দু'বার বিপর্যয় সৃষ্টি করবে এবং পবিত্র স্থানে তারা বিজয়ী ও কৰ্তৃত্বশীল হবে । আর যখনই তারা বিজয়ী ও কর্তৃত্বশীল হবে এবং সেই কর্তৃত্বকে দেশে বিপর্যয়, দুর্নীতি ও অনাচারের বিস্তার ঘটানোর জন্যে ব্যবহার করবে, তখন আল্লাহ তায়ালা তাদের ওপর তার বান্দাদের মধ্য থেকে এমন লোকদেরকে আধিপত্য দান করবেন, যারা তাদের ওপর নিপীড়ণ চালাবে, তাদের সম্মান ও মর্যাদাকে পদদলিত করবে এবং তাদেরকে ধ্বংস করে ছাড়বে । ‘যখন আমার প্রথম বিপর্যয়ের প্রতিশ্রুতির সময় এসে যেতো, তখন আমি তোমাদের ওপর চাপিয়ে দিতাম আমার অত্যন্ত শক্তিশালী বান্দাদেরকে....’ (আয়াত ৫) বস্তুত প্রথম বিপর্যয়টা ঘটবে এভাবে যে, তারা পবিত্র ভূমিতে কর্তৃত্ব লাভ করবে, ক্ষমতা ও আধিপত্যের অধিকারী হবে, অতপর সেখানে অনাচার ও দুর্নীতি ছড়াবে, তখন আল্লাহ তায়ালা তার পরাক্রমশালী ও প্রতাপশালী বান্দাদেরকে পাঠাবেন, যারা তাদের বাড়ীঘর দখল করবে, ওদ্ধত্য সহকারে চলাফেরা করবে এবং সেখানকার অধিবাসী ও সহায় সম্পদের ওপর লুণ্ঠন ও নির্যাতনের ষ্টীমরোলার চালাবে । ‘এবং প্রতিশ্রুতি পালিত হবে অর্থাৎ প্রতিশ্রুতি মিথ্যা সাব্যস্ত হবে না এবং তার বরখেলাপ কিছু করা হবে না। এভাবে বনী ইসরাঈল যখন হানাদার যালেম শাসকদের-নিষ্ঠুর নির্যাতনে, লাল্ছনায় গঞ্জনায় ও অপমানে সর্বস্বান্ত হয়ে যেতো, তাদের ওপর চেপে বসা বিপদ মুসিবতের দরুন অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতো, আত্তশুদ্ধি করতো, অপরদিকে হানাদাররা বিপর্যয় সৃষ্টি করতো এবং ক্ষমতার নেশায় মত্ত হয়ে চরম স্বেচ্ছাচারীর ভূমিকায় অবতীর্ণ হতো, তখন আল্লাহ তায়ালা পরাজিতদের পক্ষ হয়ে বিজয়ীদের কাছ থেকে প্রতিশোধ নিতেন এবং দান্ভিক হানাদারদেরকে পৰুদসন্ত করে হীনবল পরাজিত পক্ষকে পুনরায় পরাক্রাস্ত ও বিজয়ী করে দিতেন। ‘পুনরায় আমি তোমাদের দিন ফিরিয়ে দিতাম এবং জনবল ও ধনবল দিয়ে তোমাদেরকে সাহায্য করতাম.... (আয়াত ৬) __ এভাবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতো। - অবশিষ্ট নির্ভুল ভবিষ্যদ্থাণীর পূর্ণতা সাধনের. প্রত্ধিক্রুতি বাস্তবায়নের বিবরণ দেয়ার আগে আল্লাহর কর্মফল সংক্রান্ত চিরস্তগ নিয়ম বিধিকে তুলে-খরা হয়েছে পরবর্তী আয়াতে-- | "তোমরা যদি ভালো কাজ করো, তৰে তাং নজোমাদেরই লাভ হবে। আর যদি খারাপ কাজ | কর তরেতাতে তোমাদেরই ক্ষতি হবে। অই কর্মফল বিধি এমন এক বিধি, যা দুনিয়া ও আখেরাতের কোথাও পরিবর্তিত হয় না?! এ বিধি মানুষের যাবতীয় তৎপরতাঁকে তারি সমন্ত ফল ও ফসল সমেত মানুষের নিজের জন্যেই নির্দিষ্ট করে দেয়, ফলাফলকে কাজের স্বাভাবিক-ফল গর্শ্য করে এবং মানুষকে তার নিজের যাৰতীয়:কাজের জন্যে দায়ী করে। সে ইচ্ছা ফরলেই নিজের উপকার অথবা ক্ষতি সাধন করতে পারে। কাজেই সে যখন তার নিজের কাজের ফল ভোগ করে, তখন তার নিজেকেই তিরস্কার করা উচিত, অন্য কাউকে নয়। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।