যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

েপনে রাখো যে) নূহ একজন কৃতজ্ঞ বান্দা pts clipe Se TET ER HERETO HE EE যা এই 'সূরক্মি*কিতু পরে উল্লেখ ফল্পা "হয়েছে৷ প্রতিশ্রুতিটা হলো; আল্লাহ যতোক্ষণ কোনো জাতির কাছে রসূল না পাঠান এবং সেই রসূল তাদেরকে পূর্ববর্তীদের পরিণতি স্বরণ না করান ও সতর্ক না করেন, ততোক্ষণ তাদের ধ্বংস করেন না’ মূসা (আ.)-কে কেতাব দেয়ার প্রথম উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এভাবে- ‘বনী ইসরাঈলের হেদায়াতের উপকরণ এবং (বলেছিলাম যে) আমাকে ছাড়া আর কাউকে অভিভাবক রূপে হণ করো না ।' { _ অর্থাৎ আ্লাহ তায়ালা ছাড়া আর কারো ওপর নির্ভর এবং আর কারো কাছে নতি স্বীকার করো না । এটাই হলো_ হেদ য়াতের পথ এবই অঁটাই জঈঁয়ানের দাবি। অতপর যে ব্যক্তি আল্লাহ তায়ালা ছাড়া আর কাউকে অভিভাবক মানে সে ঈমানদারও নয়, হেদায়াতপ্রাপ্তও নয় । আল্লাহ তায়ালা বনী ইসরাঈলকে তাদের সেসব পিতৃ পুরুষের নামে সম্বোধন করেছেন, ' যাদেরকে তিনি নূহ (আ.)-এর নৌকায় আরোহী বানিয়েছিলেন। পৃথিবীতে প্রেরিত প্রথম রসূলের আমলে তারাই ছিলেন সমগ্র পৃথিবীর একমাত্র মানব গোষ্ঠী । আল্লাহ তায়ালা তাদের নামে সম্বোধন করার মাধ্যমে বনী ইসরাঈলকে এ কথা স্বরণ করিয়ে দিচ্ছেন যে, আল্লাহ তায়ালা তাদের পূর্ব পুরুষদেরকে তীর পরম কৃতজ্ঞ বান্দা নূহের একনিষ্ঠ সাথী ও অনুসারী বানিয়েছিলেন এবং বনী ইসরাঈল সেই পূত পবিত্র মোমেন বান্দাদেরই বংশধর । হযরত নূহ (আ.)-কে বান্দা হিসাবে উল্লেখ করার অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহর প্রিয় রসূলদের সাথে তীর সমন্বয় সাধন। ইতিপূর্বে এই বিশেষণে বিশেষিত করেছেন মোহাম্মদ (স.)-কেও । বস্তুত এ হচ্ছে কোরআনের সেই সময় প্রক্রিয়া, যা এ সূরায় কার্যকরী রয়েছে। বনী ইসরাঈলের হেদায়াতের উৎস হিসাবে হযরত মূসা (আ.)-কে আল্লাহর দেয়া সেই কেতাব তাদেরকে জানিয়েছে যে, তাদের অনাচান্ন অত্যাচার ও দুর্নীতির কারণে আল্লাহ তায়ালা তাদেরকে বিধ্বস্ত করে দেয়ার ফয়সালা করেছেন চাই অনাচার ও দুর্গতি দু'বার দেখা দেয়ার কারণে তাদের পতনও দু'বার ঘটানো হয়েছে। সেই সাথে তাদেরকে হুশিয়ার করা হয়েছে যে, পৃথিবীতে তারা পুনরায় যখনই নিপর্যয় ও অনাচার ছড়াবে, তখনই পুনরায় তাদের অনুরূপ পরিণতি ঘটানো হবে। কেননা এ ব্যাপারে আল্লাহর অমোঘ নিয়ম চালু রয়েছে, যার কখনো রদবদল হয় না। ‘আমি (তাওরাত) কেতাবে বনী ইসরাঈল সম্পর্কে এ সিদ্ধান্ত ঘোষণা করেছি যে, তোমরা পৃথিবীতে অবশ্যই দু'বার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অবশ্যই বিরাট বিজয় লাভ করবে৷” এই সিদ্ধান্ত ঘোষণার অর্থ হলো, বনী ইসরাঈলের পরিণাম সম্পর্কে আল্লাহ তায়ালা স্বীয় “নির্ভুল জ্ঞানের ভিত্তিতে পূর্বাভাস দিচ্ছেন । এই ঘোষণা দ্বারা তিনি তাদেরকে বিপর্যয় সৃষ্টি করতে বাধ্য করছেন না এবং এই ঘোষণা থেকে তাদের কার্যকলাপও তৈরী হচ্ছে না, কেননা আল্লাহ তায়ালা তীর কোনো বান্দাকে বিপর্যয় সৃষ্টিতে বাধ্য করেন না। সূরা আ’রাফে আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি বলে দাও যে, আল্লাহ তায়ালা কোনো খান্নাপ কাজ করতে নির্দেশ দেন না। বস্তুত যে ঘটনা ভবিষ্যতে ঘটবে বলে আল্লাহ তায়ালা জানেন, সেটাই তিনি আমাদেরকে জানান। আর www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।