বিনা বাক্যে মেনে নিতে চায় না। তবে ভদ্রতা ও নম্বতার সাথে বুঝালে মানুষ বুঝতে চেষ্টা করে এবং অন্যের মতামত গ্রহণ করতেও প্রস্তুত হয়। কারণ এক্ষেত্রে পরাজয়ের কোনো মনোভাব তার _| মাঝে সৃষ্টি হয় না। মানুষের সামনে যখন কোনো ভিন্ন মত ও বক্তব্য পেশ করা হয় তখন সে চিন্তা ‘ করে দেখে যে, মানুষের কাছে এর মূল্য কি। যখন সে বুঝতে পারে যে, নিজস্ব মতামত ত্যাগ করে ভিন্ন কোনো মত ও রায়কে মেনে নেয়া এক ধরনের পরাজয় তখন সে ওই ভিন্ন মত গ্রহণ করাকে নিজের ব্যক্তিত্ব, প্রভাব-প্রতিপত্তি ও মান-সন্মানের জন্যে ক্ষতিকর মনে করে তবে মার্জিত ভাষায়, জদ্র ও নম্র ভাষায় তর্কের বিষয়বস্তু উপস্থাপন করলে প্রতিপক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। সে তখন বুঝতে পারে যে, তর্কের উদ্দেশ্য তার ব্যক্তিগত মান-মর্যাদাকে খাটো করা নয়। বরং তার উদ্দেশ্য হচ্ছে একটি সত্য বিষয়কে প্রমাণিত করা এবং সেটাকে গ্রহণ করা । সে তখন আরও বুঝতে পারে যে, এই তর্কের উদ্দেশ্য কেবল আল্লাহ তায়ালা ও তার দ্বীন । ওই তার্কিক মোবাল্লেগের ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দেয়া নয় এবং তার ব্যক্তিগত জয়-পরাজয়ও নয় । মোবাল্লেগ বা দাওয়াতী কাজে নিয়োজিত ব্যক্তিরা যেন অহেতুক উত্তেজনা ও অতি উৎসাহের | বশবৰ্তী না হয়ে পড়ে সে জন্যে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে, কে পথহারা এবং কে সত্য পথের অনুসারী তা একমাত্র তিনিই ভালোডাবে অবগত আছেন । কাজেই প্রতিপক্ষের সাথে তর্ক করতে গিয়ে অহেতুক ঝগড়াঝাটি বা বাদানুবাদের প্রয়োজন নেই । বরং সত্যকে সঠিক পদ্ধতিতে উপস্থাপন করা ও প্রমাণিত করাই প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত । চুড়ান্ত ফলাফল আল্লাহর হাতেই ন্যস্ত । মৌখিক দাওয়াত এবং যুক্তির মাধ্যমে তর্ক-বিতর্কের ক্ষেত্রে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি ও নিয়ম-নীতি । তবে দাওয়াতী কাজে নিয়োজিত ব্যক্তিদের ওপর আক্রমন হলে তখন নীতি পাল্টে যাবে এবং পদ্থা ও পদ্ধতিও পাল্টে যাবে। কারণ আক্রমন হচ্ছে একটি ব্যবহারিক কর্মকান্ড । তাই সত্যের মর্যাদা রক্ষার খাতিরেই এবং বাতিলের অগ্রযাত্রাকে প্রতিহত করার উদ্দেশ্যে অনুরূপ পন্থা ও পদ্ধতিই গ্রহণ করতে হবে। তবে বাতিলের মোকাবেলা করতে গিয়ে যাতে সীমালংঘন না হয়ে যায়, বাড়াবাড়ির পর্যায় গিয়ে না পৌছে-সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ, ইসলাম হচ্ছে একটি ন্যায়ভিত্তিক ধর্ম, ভারসাম্যপূর্ণ ধর্ম, শাস্তি ও সম্প্রীতির ধর্ম । কাজেই এই ধর্মে যুলুম-অত্যাচার থেকে নিজেকে এবং অন্যান্য মুসলমানদেরকে রক্ষা করার অনুমতি আছে। তবে যুলুম-অত্যাচার করার অনুমতি নেই । এই জন্যেই বলা হয়েছে, ‘তবে যদি তোমাদেরকে শাস্তি দেয়া হয় তাহলে তোমরাও তাদের শাস্তি দাও, তবে ঠিক ততোটুকু- যতোটুকু তোমাদের দেয়া হয়েছে, আর যদি তোমরা ধৈর্য্য ........... এমনটি করা দাওয়াত ও তাবলীগের আদর্শ মূলনীতির পরিপন্থী নয়; বরং এর একটা অংশ । ন্যায় ও সাম্যের চৌহদ্দির ভেতরে থেকে দাওয়াতী কাজকে রক্ষা করা হলে এর মান-মর্যাদা রক্ষা পাবে। মানুষের মনে এর স্থান তুচ্ছ ও নগণ্য বলে বিবেচিত হবে না। মনে রাখতে হবে, মানুষ কখনও তুচ্ছ ও মর্যাদাহীন কোনো আদর্শের আহ্বানে সাড়া দেয় না। তারা এটাকে আল্লাহর দাওয়াত বলেও বিশ্বাস করে না। কারণ, আল্লাহর দাওয়াত কোনো হেলা-খেলার বস্তু নয় যে, তা পদদলিত হতে থাকবে আর তাকে রক্ষা করার মতো কেউ থাকবে না । তক্রুপ যারা মহান আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী তারা বিনা বাক্যে অন্যায় অবিচারকে মেনে নেবে, এমনটি নয়। কারণ, তারা আল্লাহর প্রতিনিধি । আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েই তারা এই পৃথিবীর বুকে সত্যের : প্রতিষ্ঠায় মানব সমাজে ন্যায় নীতির প্রতিষ্ঠায় এবং মানবতাকে সত্যের পথে পরিচালনায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। যদি তারা কেবলই অত্যাচারিত হতে থাকে, নির্যাতিত হতে www.boikitab. blogspot. com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।