যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এ লামার সধ্যলে ভালাং না লাহী দারা এ রাণীর ভরত ত লহছি বর্ণনা করেছেন । এই দাওয়াতের উপায় উপকরণ কি.হবে, কোন নীতি ও পদ্ধতির ওপর ভিত্তি করে রসূলুপ্ঠাহ (স.) এবং পরবর্তীতে তাঁর উন্মতের মোবাল্লেগরা দাওয়াতী কাজ পরিচালনা করবেন তার রূপরেঁখাও উক্ত আয়াতে বর্ণনা করা হয়েছে। কাজেই আমাদের সকলেরই উচিত, দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পালন করার পূর্বে আমরা যেন পবিত্র কোরআনে বর্ণিত এই মুলনীতিগুলোর প্রতি দৃষ্টিপাত করি। দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য হচ্ছে, মানুষকে আল্লাহর পথে ডাকা; স্বয়ং মোবাল্লেগের প্রতি বা তার জাতির প্রতি আহ্বান করা নয়। এর দ্বারা প্রমাণিত হয় যে, একজন মোবাল্পেগ তাঁর দাওয়াতী কাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যই পালন করছেন। এটা কেবলই একটা দায়িত্ব ও কর্তব্য । কাজেই এই দায়িত্ব পালন করার দ্বারা কোনো মোবাল্লেগ কারও প্রতি কোনো দয়া বা করুণা করছে না, খোদ দাওয়াত ও তাবলীগের প্রতিও নয় এবং যারা তার মাধ্যমে হেদায়াত প্রাপ্ত হচ্ছে-তাদের প্রতিও নয়। তবে এই মহান কাজ আঞ্জাম দেয়ার জন্যে সে আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবে। আলোচ্য আয়াতে বিচক্ষণতার সাথে দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দেয়ার কথা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে এই যে, যাদের সামনে দাওয়াত পেশ করা হবে তাদের অবস্থা ও পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখতে হবে। কতোটুকু বক্তব্য তাদের সামনে উপস্থাপন করলে তারা “বিরক্ত হবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানসিক প্রস্তুতির পূর্বেই তাদেরকে যেন কোনো ধৰ্মীয় বিধান পালনে বাধ্য করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোন্‌ পদ্ধতিতে বক্তব্য পেশ '| করলে অধিক ফলপ্রসূ হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি শ্রোতাদের অবস্থার পরিপ্রেক্ষিতে বক্তব্যের ধরন-ধারণের বৈচিত্র আনতে হবে । সাথে সাথে. এটাও লক্ষ্য রাখতে হবে যেন বক্তব্যের মাধ্যমে অহেতুক উত্তেজনা, অনাকাংথিত চাঞ্চল্য এবং ধর্মীয় উগ্রতা সৃষ্টি না হয়। অন্যথায় দাওয়াত ও তাবলীগের আসল উদ্দেশ্যেই ব্যহত হবে যা হেকমত ও বিচক্ষণতার পরিপন্থী । আলোচ্য আয়াতে দাওয়াত ও তাবলীগের কাজ সুন্দর উপদেশের মাধ্যমে আঞ্জাম দিতে বলা হয়েছে। এর অর্থ হচ্ছে, নরম ও সুন্দর ভাষায় কথা বলতে হবে যেন তা মানুষের মনের গতীরে রেখাপাত করে এবং তাদের অনুভূতিকে গভীরভাবে নাড়া দেয়। অহেতুক সুরে এবং চিৎকার করে বক্তব্য প্রদান করা উচিত নয়। তদ্রুপ কারও কোনো দোষ-ক্রুটি নিয়ে প্রকাশ্য মজলিসে আলোচনা করাও উচিত নয়। মনে রাখতে হবে নরম ও মার্জিত ভাষায় উপদেশ প্রদান করলে তা অনেক সময় কঠিন হৃদয়কেও নাড়া দেয়, ধর্ম বিমুখ লোকদের মনেও সাড়া জাগায় এবং এসব লোকদেরকে সত্যের পথে পরিচালিত হতে উদুদ্ধ করে। নরম ও সুন্দর উপদেশ যতটুকু মঙ্গল বয়ে আনে ততোটুকু ধমক, উত্তেজনাকর বক্তব্য এবং ভর্তসনা-গঞ্জনা দ্বারা তা কখনোই সম্ভব হয় না। প্রয়োজন হলে সুন্দর ও সঠিক পদ্ধতিতে তর্ক-বিতর্কেও লিপ্ত হতে হবে। তবে তর্ক করতে | গিয়ে কখনও বিপক্ষের লোকদেরকে ব্যক্তিগতভাবে আক্রমন করে তদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে না । তারা যেন উপলব্ধি করতে পারে যে, এই তর্ক-বিতর্কের উদ্দেশ্য কেবল প্রতিপক্ষকে ঘায়েল করাই নয়, বরং তাকে সত্তষ্ট চিত্তে সত্য ও বাস্তবতাকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করা কারণ প্রত্যেকের মনেই কিছুটা অহমিকা ও আত্বস্তরিতা থাকে। ফলে মানুষ সহজেই অন্যের মতামতকে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।