| হান্লাল হান্বামেন্ সীমা এরপর যে সব বস্তু তাদের জন্যে হারাম করা হয়েছে সেগুলোর একটা বর্ণনা দেয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে এই যে, এর বাইরে আর কোনো কিছুই হারাম বলে গণ্য করা যাবে না-এ কথাটি |: তাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া । আয়াতে বলা হচ্ছে, ‘তিনিই যমীনের মধ্যে সুদূর পাহাড় সমূহকে রেখে দিয়েছেন, যাতে করে (যমীন) তোমাদের নিয়ে (এদিকে সেদিক) ঢলে না পড়ে, তিনিই নদী (প্রবাহিত করেছেন) পথঘাট (বানিয়ে দিয়েছেন) যাতে করে তোমরা (জলে স্থলের সব জায়গা দিয়ে) গস্তব্যস্থলে পৌছুতে পারো ।' (আয়াত ১১৫) | . মৃত জানোয়ার, রক্ত, শুকরের মাংস এবং গায়রুল্লাহর নামে জবাইকৃত পশুর মাংসকে হারাম করা হয়েছে।.কারণ এগুলো হয় দেহের জন্যে ও মনের জন্যে ক্ষতিকর অথবা আকীদা-বিশ্বাসের জন্যে ক্ষতিকর । মৃত পশু, রক্ত এবং শুকরের মাংস দেহ ও মনের জন্যে ক্ষতিকর, আর গারুল্লাহর নামে জবাইকৃত পশুর মাংস আকীদা-বিশ্বাসের জন্যে ক্ষতিকর । তাই এগুলোকে হারাম করা হয়েছে। তবে কেউ যদি কেবল জীবন রক্ষার খাতিরেই সেগুলো গ্রহণ করে তাহলে আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করবে না, বরং তাদের এই বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ, তিনি তো দয়ালু ও ক্ষমাশীল । এর দ্বারাই প্রমাণিত হয় যে, এই ধর্ম কত সহজ ও বাস্তবধর্মী । তবে এসব হারাম বস্তু গ্রহণ. করার ক্ষেত্রে এবং মূলনীতির ক্ষেত্রে বাড়াবাড়ি করা চলবে না এবং প্রয়োজনের অতিরিক্তও গ্রহণ করা যাবে না। এ বিষয়ে ইসলামী আইন বিশারদের মাঝে কিছুটা মতপার্থক্য আছে যার বর্ণনা ইতিপূর্বে এসেছে। খাদ্য সামগ্রীর ক্ষেত্রে হালাল ও হারামের সীমারেখা ওই পর্যন্ত বিস্তৃত। এর বাইরে আর কোনো হালাল হারামের বিধান নেই । কাজেই শেরেকী মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে এই সীমারেখা লঘন করবে না এবং হালালকে হারাম বলতে যাবে না। কারণ, হালাল-হারাম ও বৈধ-অবৈধের চূড়ান্ত মীমাংসা আল্লাহর নির্দেশেই হয়ে থাকে। এটা একটা বিধি-বিধানের বিষয় । আর এই বিষয়টি নিধারণের ক্ষমতা ও কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতেই ন্যস্ত । যারা এই কর্তৃত্বের অধিকারী বলে দাবী করে অথচ এই দাবীর পেছনে আল্লাহর কোনো সমর্থন নেই, কোনো নির্দেশ নেই তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী । তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বক্তব্য দিয়ে বেড়ায় । এই শ্রেণীর লোকেরা কখনও স্বীয় উদ্দেশ্যে সফলকাম ও কামিয়াব হতে পারবে না। এ কথাই এই আয়াতটিতে বলা হচ্ছে। ‘(তিনি যমীনে তোমাদের জন্যে দিক নিৰ্ণায়ক) চিহ্নসমূহ (সৃষ্টি করেছেন, তাছাড়া) নক্ষত্রের (অবস্থানের) দ্বারাও মানুষ পথের দিশা পায়।’ (আয়াত ১১৬) অর্থাৎ নিজেরা পরস্পর যেমন মিথ্যা কথা বলে থাকো, সে ধরনের মিথ্যা কথা দিয়ে বলে বেড়িয়োনা যে, এটা হালাল আর ওটা হারাম । কারণ, আল্লাহর সুস্পষ্ট বিধান ব্যতীত কোনো কিছুকে হালাল বা হারাম বলে আখ্যায়িত করা জঘন্য মিথ্যাচার বৈ আর কিছু নয় । আর এ ধরনের মিথ্যাচার স্বয়ং আল্লাহর বিরুদ্ধে বলেই গণ্য হবে। সুতরাং যারা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হবে তাদের ভাগ্যে এই ক্ষণস্থায়ী স্বল্প পার্থিব আরাম-আয়েশ ব্যতীত আর কিছুই জুটবে না। এর পর তো তাদের ভাগ্যে মর্মান্তিক শাস্তি, ব্যর্থতা ও দুর্দশাই জুটবে। এর পরও মানুষ আল্লাহর নির্দেশ ও বিধানের আশ্রয় ছাড়াই আইন-কানুন রচনা করে চলছে আর আশা করছে এর মাধ্যমে তারা ইহকালে ও পরকালে পুরস্কৃত হবে, সফলকাম হবে! www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।