যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদ ইবনে ইসহাক তার রচিত রসূলুন্পাহ (স.)-এর জীবনী ‘সীন্নাতে এবনে হিশাম'-গ্রস্থে বলেন, যতোটা আমি জানি তাতে রসূলুল্লাহ (স.) মারওয়া পাহাড়ের নীচে আরবী বংশোডুত এক ব্যক্তির কাছে মাঝে মাঝে বসতেন। লোকটি ছিলো জাবর ন্ামর্ক একজন খৃষ্টান ব্যক্তির পুত্র । ওই খৃষ্টানটি এক হাযরামী বংশোদ্ভূত লোকের দাস ছিলো। অতপর আল্লাহ তায়ালা নাষেল করলেন, অবশ্যই আমি সর্বশক্তিমান আল্লাহ জানি যা কিছু ওরা বলাবলি করছে, (ওদের কথামতো) এক ব্যক্তি তাকে কোরআন শেখায় তবে যে ব্যক্তি কোরআন শেখায় বলে ওরা বলাবলি করছে (তার কাছে কোরআন শেখা কি করে সম্ভব?)-এটা সম্পূর্ণ একটা অবাস্তব কথা=- ও তো একজন আজমী ব্যক্তি, সে কি করে বিশুদ্ধ আরবী ভাষার এই কোরআন তাকে শেখাবে?’ আব্দুল্লাহ ইবনে কাসীর ইকরামা ও কাতাদার বরাত দিয়ে বলেন, ‘সে ব্যক্তির নাম ছিলো ইয়ায়ীশ ৷' ইবনে জারীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বরাত দিয়ে বলেন, মক্কায় বালায়ম নামক একজন ক্রীতদাসকে তিনি জানতেন, তার ভাষা ছিলো আজমী, মোশরেকরা রসুলুল্লাহ (স.) কে তার কাছে যাতায়াত করতে দেখেছে, এ কারণে তারা বলেছে যে তীকে বালয়াম এসব শিখিয়েছে, অতপর এ আয়াতটি নাযেল হয়। যে কথাগুলো দিয়ে কাফেরদের মিথ্যা দাবীকে যেভাবে রদ করা হচ্ছিলো তা ছিলো এতোই অকাট্য যে তার ওপর আর কোনো বিতর্কের সুযোগ থাকে না ‘যে ভাষাটির কথা বলে তারা রসূল (স.)-কে অমান্য করছিলো তা তো ছিলো অনারব এক ভাষা, আর (আল-কোরআনের) এ ভাষা হচ্ছে পরিষ্কারভাবে বর্ণনাকারী আরবী ভাষা সুতরাং যার ভাষা আরবী নয়, যে একজন অনারব, নিজের ভাষা ছাড়া যে আরবী জানে না; তারপক্ষে এই মহাগ্রন্থ আল-কোরআনের কল্পনাতীত কোরআন সম্পর্কে কাফেরদের ce SN RE প্রমাণিত হয়েছে যে, তারা জেনে বুঝে, নবী (স.)-কে প্রতিহত করার জন্যে, বহু চিন্তা-ভাবনা করে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এক মারাত্মক ষড়যন্ত্র করেছিলো। এটা ছিলো তাদের মনগড়া এবং এমন তৈরী করা মিথ্যা যা কোনো যুক্তির ধোপে টেকে না। আসলে সত্যের দাওয়াতকে পর্যুদন্ত করার জন্যে এটা ছিলো গভীর এক চক্রান্ত, তা না হলে তারা কেমন করে এমন নির্জলা মিথ্যা কথা বলতে পারে; যার মিথ্যা হওয়ার মধ্যে তাদের নিজেদের মধ্যেও কোনো সন্দেহ ছিলো না যেহেতু আল-কোরআনের মর্যাদা, তার ভাষার তেজস্বিনতা, তার অসাধারণ গতিময় ছন্দ এবং তার অভূতপূৰ্ব অর্থপূর্ণ শব্দ-ভান্ডারের প্রাচুর্যের কথা তাদের থেকে আর কে বেশী জানত । ঠিক ওই মূর্খের গোষ্ঠির প্রতি, এমন নির্লজ্জ মিথ্যা বলায় তারা বিষ্ব-বিবেকের কাছে কতো নিন্দিত-ধিকৃত ও ঘৃণিত হয়ে যাচ্ছিল, শত্রুতার প্রচন্ডতায় এই সহজ কথাটুকু পর্যন্ত বুঝাও তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তারা বলে, একজন আজমী ব্যক্তি মোহাম্মাদকে এই আল-কেতাব শেখাচ্ছে। অথচ সারা বিশ্বে এর দ্বিতীয় নাই, কোনো দিন ছিলো না আর কোনো দিন হবেও না। এটা হচ্ছে অবিকল সেই মহা-কেতাব যা লিখিত রয়েছে সপ্ত-আকাশের ওপর চির-সুরক্ষিত মহাফলকে-সেই পবিত্র আরবী ভাষায় যে ভাষায় মোহাম্মাদ (স.)-এর কাছে এ কেতাবকে পৌছানো হয়েছে, পুরোপুরি সেই সকল শব্দ বিন্যাসে যা সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় জিবরাঈল আল-আমীনের মাধ্যমে মোহাম্মাদ (স.)-এর কাছে নাযেল করা হয়েছে। আর ওই আজমি ব্যক্তিটি যদি মোহাম্মাদ (স.)-কে "শেখানোর মতো যোগ্যতার অধিকারী হতো তাহলে তো সে নিজেই এ কাজ করতে পারতো! www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।