যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

কেউ জানেনা-এজন্যে বর্তমান প্রসংগে অবতীর্ণ আয়াতে উল্লেখিত মন্তব্য ব্যধিখস্ত ব্যক্তিদের জন্যে ওষুধ স্বরূপ নাযেল হয়েছে। এরপর সাধারণ মানুষের জন্যে নসীহত করা হয়েছে যে, সর্বশক্তিমান আল্লাহ তায়ালাই জানেন কখন কী নাযেল করতে হবে। একথাটা সর্বকালের সকল মানুষের জন্যে সমভাবে প্রযোমভ্ধ্। কোরআন সম্পর্ককে একটি মিত্রা অপব্বাদ মোশরেকরা এসব বিষয়ে কিছুই জানেনা, এজন্যে রসূলুল্লাহ (স.)-এর জীবদ্দশায় তারা কোনো আয়াতের পরিবর্তে অন্য কোনো আয়াত নাযেল হবে তার রহস্য ও তাৎপর্য তাদের পক্ষে কোনো ভাবে বুঝা সম্ভব হয়নি, এজন্যে তারা মনে করেছে বোধ হয় মোহাম্মদ নিজে কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছেন আর এজন্যেই তার ইচ্ছামত এগুলো তিনি পরিবর্তন করেছেন, অথচ তারা জানে এবং তাদেরই ঘোষণা ছিলো যে তিনি পরম সত্যবাদী বিশ্বস্ত ও আমানতদার, যিনি কোনো সময়েই কোনো মিথ্যা বলেননি তাই এরশাদ হয়েছে, ‘বরং ওদের অধিকাংশ লোকই জানেনা বা তাদের জ্ঞানের সদ্ব্যবহার করে না।' আরও এরশাদ হচ্ছে, ‘বলো (হে রসূল, এ কেতাবকে সঠিকভাবে নিয়ে এসেছেন, তোমার রবের কাছ থেকে ১ | মনগড়া হতে পারে না। আর এ কেতাবকে ‘রুহুল কুদুস' (পবিত্র আত্মা) জিবরাঈল (আ.) নাযেল করেছেন ‘তোমার রবের কাছ থেকে' ‘তোমার নিজের কাছ থেকে ঈয়,'. ‘সৃত্যসেহ,’ অর্থাৎ সত্য বহনকারী হিসেবে, যার মধ্যে মিথ্যার কোনে নিশান থাকতে পারে না “যাতে করে, এ কেতাব, ঈমানদারদেরকে দৃঢ়তা দান করে' অর্থাৎ যেন এসব ঈমানদারদের অন্তর আল্লাহর সাথেই সম্পৃক্ত হয়ে যায়। এভাবে এই অনস্তরগুলো জানতে পারবে যে এ কেতাব আল্লাহর পক্ষ থেকেই নাযেল হয়েছে, এইভাবেই তারা সত্যের ওপর দৃঢ় হয়ে যাবে এবং তাদের অন্তর নিশ্চিন্ততার সাথে সত্যের দিকে ঝুঁকে পড়বে। ‘আর এ কেতাব পথ প্রদর্শক ও সুসংবাদ দানকারী মুসলমানদের জন্যে ৷' অর্থাৎ, এ কেতাব মানুষকে সরল সঠিক ও মযবৃত পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং | শীঘ্রই আল্লাহর সাহায্য আসবে বলে সুসংবাদ দিচ্ছে এবং আরও জানাচ্ছে যে মুসলমানদের _| অবশ্যই আল্লাহ তায়ালা শাসন ক্ষমতা দান করবেন । এরশাদ হচ্ছে, ‘আর অবশ্য আমি, মহান আল্লাহ, জানি যে, ওরা (তোমার সম্পর্কে) বলছে, তাকে একজন মানুষ শিক্ষা দেয়, শিক্ষা দেয় এমন এক ব্যক্তি যার কথা ওরা বলছে, তার ভাষা হচ্ছে আজমী (অনারব ভাষা), অথচ (কোরআনের) এ ভাষা তো সুল্পষ্ট আরবী ।' আর একটি জলজ্যস্ত মিথ্যা হলো, এই নির্লজ্জ মোশরেকরা রসূলুল্লাহ (স.)-এর প্রতি যে কথাটি আরোপ করতো । এ বেওকুফুরা বলতো যে এক আজমী (অনারব) ব্যক্তি তাকে কোরআন শেখায়, অথচ এ মহান কেতাব তো বিশুদ্ধ ও এমন সুমহান ভাষায় লেখা যা কোনো অনারব তো দূরের কথা, আরবের শ্রেষ্ঠ কবিরাও যার .একটি আয়াতের বা সমকক্ষ কোনো আয়াত বানাতে পারেনি। সে অনারব ব্যক্তি কে ছিলো? এ বিষয়ে নানাজন নানাবিধ নাম উচ্চারণ করেছে, কিন্তু কোনো নামের ওপরেই তারা একমত হতে পারেনি, তবে সবাই ইংগীত করেছে, একজন আজমী ব্যক্তির দিকে যে কোনো কোরাঘ্লশ- নারীর পেটে জন্ম গ্রহণ করেছিলো, ওই ব্যক্তিটি সাফা পাহাড়ের পদদেশে কিছ্ধু বেচাকেনা করতো । কখনও কখনও রসূলুল্লাহ (স.) তার কাছে বসে কিছু কথাবার্তা বলতেন ৷ তার ভাষা তো ছিলো আজমী সে আরবী জানতোনা,তার কাজ চালানোর মতো একান্ত জরুরী কিছু সওয়াল জ্ঞওয়াব সে শিখে নিয়েছিলো মাত্র । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।