ধন্য । দুনিয়ার জীবনের জন্যে বস্তুগত সম্পদ মানুষের জীবনের চাওয়া-পাওয়ার একটি মাত্র উপকরণ যা তাদের অনস্তজীবনের জন্যে. এক নগণ্য ভূমিকা পালন করে-এটা সঠিকভাবে তারা সেই দিন বুঝবে যেদিন তারা মিলিত হবে মহান আল্লাহ রব্বুল ইযযতের সাথে, যে দিন তার সান্নিধ্যে গিয়ে তারা দেখতে পাবে তাদের নেক আমলগুলো বয়ে এনেছে তাদের জন্যে আরো অনেক বড়, আরো পবিত্র এবং আরো স্থায়ী সওগাত । ' আর এটাও বিবেচনাযোগ্য যে দুনিয়ার মধ্যে, আমলে সালেহ করার কারণে, এখানে যেমন পাওয়া যাচ্ছে অনাবিল শান্তি, তেমনি আখেরাতের জীবনে পাওনাও তাদের কোনো অংশে কমে যাবেনা। আর আখেরাতের প্রতিদান তো এজন্যেই আসবে যে, দুনিয়ার জীবনে মোমেনরা সর্বোত্তম কাজগুলো করেছে; আরো আশার কথা, ভালো কাজ করতে থাকার প্রবণতা ও প্রচেষ্টার কারণে আল্লাহ তায়ালা তাদের ক্রটিবিচ্যুতিগুলো ক্ষমা করে দেবেন বলে এখানে পরিপূর্ণ নিশ্চয়তা দিচ্ছেন এর থেকে উত্তম প্রতিদান আর কি হতে পারে! শয়তানের প্ররোচণা থেকে আল্লাহর সাহায্য কামনা এরপর আসছে এ মহান কেতাবের বৈশিষ্ট্যের প্রসংগ, এ কেতাবের প্রতি নানা প্রকার শিষ্টাচার প্রদর্শন (আদব রক্ষা) এবং সঠিকভাবে এ পবিত্র কেতাব পাঠ করার পদ্ধতি বিষয়ক আলোচনা ৷ পাশাপাশি আসছে এ কেতাব সম্পর্কে মোশরেকদের উক্তিসমূহ ও তার পর্যালোচনা । এরশাদ হচ্ছে, ‘অতএব, (হে নবী) যখনই তুমি আল কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তানের (কুটিল প্ররোচণা ও মন্দ) স্পর্শ থেকে বাঁচার জন্যে অবশ্যই আল্লাহর সাহায্য চাবে যারা (সত্যিকারে) ঈমান এনেছে এবং তাদের রবের ওপর ভরসা তাদের ওপর ওর কোনো ক্ষমতা নেই । হা, অবশ্যই তার ক্ষমতা খাটে তাদের ওপর যারা তাকে বন্ধু রূপে গহণ করে এবং যারা মোশরেক ।' আর মরদূদ শয়তান থেকে পানাহ্ চাওয়ার প্রশ্ন সেই সময়ে আসে যখন আল্লাহর কেতাব পড়া হয়। আরও প্রয়োজন হয় তখন যখন শয়তানের ওয়াস ওয়াসা (প্ররোচণা) আসছে বলে মনে হয়, এবং তখনও প্রয়োজন হয় যখন কলুষ কালিমায় ভরা এই পৃথিবীর নানাবিধ ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কেউ একনিষ্ঠতবে আল্লাহর দিকে রুজু করার ইচ্ছা করে। দেখুন, আল্লাহ তায়ালা নিজেই তার বান্দাদেরকে তার দিকে রুজু হওয়ার পদ্ধতি এ প্রসংঙ্গে তিনি নিশ্চয়তা দিয়ে বলে দিচ্ছেন, “যারা ঈমান আনে এবং আল্লাহর ওপর তাওয়াকন্ধুল করে তাদের ওপর ওর কোনোই ক্ষমতা নাই ৷' অর্থাৎ যারা একমাত্র আল্লাহর দিকে ঝুঁকে থাকে এবং তাদের অন্তরকে পরিপূর্ণ নিষ্ঠার সাথে আল্লাহর দিকে রুজু করে রাখে, আর সাহায্য সহযোগিতার জন্যে ভরসা করে একমাত্র আল্লাহরই ওপর তাদের ওপর শয়তান কখনও বিজয়ী হতে পারে না, তা সে যতো ওয়াসওয়াসা দিক না কেন-আল্লাহর সাথে তাদের যে সম্পর্কের গভীরতা রয়েছে তাই তাদেরকে শয়তানের খপ্পরে পড়া থেকে বাচিয়ে রাখবে এবং তার কাছে জবাবদিহির জন্যে প্রস্তুত করবে। তাদের কখনও কখনও ভুল হয়ে যেতে পারে, তাই বলে শয়তানের কাছে তারা আত্মসমর্পণ করবে না; যার ফলে শয়তান তাদের থেকে পালিয়ে যাবে এবং তারা শীঘ্রই তাদের রবের কাছে ফিরে যাবে। এরপর জানানো হচ্ছে যে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।