সা ভাজে সারে ধৰহ ওজা শারাছজ। বি বল বৰল আত্মীয়স্বজনদের কথা বলায় আত্মীয়তার বিষয়টি আরো বেশী গুরুত্্ পেয়েছে। এর দ্বারা বুঝানো হয়েছে যে, পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্যে আত্মীয়তার সম্পর্ককে অবশ্যই টিকিয়ে রাখতে হবে এবং বিপদ-আপদে তাদের প্রতি দানের হাত প্রসারিত করতে হবে। এ আয়াতে এ ইংগিতও দেয়া হয়েছে যে মানুষের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে এবং পারিবারিক পরিবেষ্টনী থেকে নিয়ে, ধীরে ধীরে এ দায়িত্ববোধকে সাধারণভাবে সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হয়েছে। আর এটাও স্পষ্ট যে ইসলামী সমাজের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক এ দায়িত্ব বোধ গড়ে তোলার জন্যে এ কথাটা আল কোরআনে নির্দেশ আকারে এসেছে, যেন চিরদিন ইসলামী সমাজে এ মহান ভাবধারা চালু. থাকে এবং অবশ্য ও অপরিহার্য কর্তব্য হিসাবে মানুষ এ হুকুমটি পালন করে। বস্তুত এই এহসান হচ্ছে ইসলামী সমাজের সৌন্দর্য ও সংহুতি বিকাশে এক রক্ষা করত ।(0১) (সূরায়ে রা'দ এর ১৯ ও ২০ নং আয়াতে বলা হয়েছে, ‘এ ব্যক্তি যে জানে যে তোমার রবের কাছ থেকে যা কিছু নাযেল হয়েছে তা সবই সত্য সেই ব্যক্তি কি কোনো অন্ধ ব্যক্তির মতো, (অর্থাৎ জ্ঞানান্ধ ব্যক্তির" সমান) হতে পারে? অবশ্য অবশ্যই সকল বুদ্ধিমানেরাই শিক্ষা খহণ করে যারা আল্লাহর সাথে কৃত চুক্তি পূরণ করে এবং কোনো ওয়াদা ভংগ করে না এবং আল্লাহ তায়ালা পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের সাথে যে সম্পর্ক সম্বন্ধে স্থাপন করার নির্দেশ দিয়েছেন তা পালন করে ...... | (আয়াত ১৯-২০) শজ্দাকর ও অস্রিয় কাজের প্রতি নিষেধাজ্ঞা ‘আর তিনি নিষেধ করছেন লজ্জাকর কাজ, অপ্রিয় ব্যবহার ও বিদ্রোহাত্মক কাজ করতে ৷' . লজ্জাকর কাজ বলতে ওই সকল কাজকে বুঝানো হয়েছে যা মানুষের মনের মধ্যে লজ্জা ও ঘৃণার অনুভূতি জাগায় অথবা যেসব কাজ ও ব্যবহার সীমা অতিক্রম করে। এরমধ্যে সম্ভবত এখানে ঘৃণা করার ব্যাপারে বাড়াবাড়ি করাকে বুঝানো হয়েছে কারণ মানুষ যখন কাউকে ঘৃণা করতে গিয়ে মাত্রাজ্ঞান হারিয়ে ফেলে অথবা কারো পক্ষ অবলম্বন করতে গিয়ে বা কাউকে ভালবাসতে গিয়ে যখন সীমা ছাড়িয়ে যায় তখন তার ওই কাজ বা ব্যবহারের জন্যে তাকে ভীষণ লজ্জিত হতে হয়। এহেন কাজও ব্যবহারকেই আল কোরআন ফাহেশা বলে অভিহিত করেছে। আর মুনকার হচ্ছে এমন সব আচরণ যাকে মানুষে্রে প্রকৃতি (বিবেক বুদ্ধি) প্রত্যাখ্যান করে, আর এ কারণে ইসলামী শরীয়া (বিধান) ও তাকে ঘৃণ্য ও পরিত্যাজ্য বলে বর্জন করেছে,-এখানে সুস্পষ্টভাবে বুঝা গেলো, প্রত্যেক বিবেক-বিরোধী কাজই শরীয়ত কর্তৃক পরিত্যাক্ত হয়েছে। আর কখনও এমন দেখা যায় যে, শরীয়তের কোনো কোনো বিধানকে যেন সাধারণ মানব প্রকৃতি মেনে ‘| নিতে পারে না বলে মনে হয়, সে অবস্থাতেও শরয়ী বিধানকেই দৃঢ়তার সাথে মানতে হবে, তার ফলে দেখা যাবে তথাকথিত প্রকৃর্তি শরয়ী বিধানের অনুসরণে মানুষের মূল প্রকৃতির দিকে ফিরে যাবে (যা তার অস্থিমজ্জার মধ্যে মিশে আছে) ৷ আর বিদ্রোহ হচ্ছে যুলুম, সত্য ও ন্যায়নীতি বিরুদ্ধ পদক্ষেপ বা তৎপরতা ৷ এমন কোনো সমাজ নেই যা লঙ্জাকর কাজ, অন্যায় ও বিদ্রোহাত্মক কাজ বা যুলুম করা সত্তেও মযবুতভাবে গড়ে উঠতে পেরেছে এবং এমন কোনো সমাজ নেই যা নিন্দনীয়, অন্যায় ও যুলুম করার পরও শেষ পর্যন্ত টিকে থেকেছে। (১) দেখুন, ‘দেরাসাতুল ইসলামিয়াহ্’ নামক কেতাবের মধ্যে পারস্পরিক সামাজিক দায়িত্ববোধ নামক অধ্যায় । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।