যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এই লক্ষ্যেই এমন সব মূলনীতি এসেছে যা দলীয় সংহতি ও সম্প্রীতি নিশ্চিত করেছে এবং এ কেতাবের মাধ্যমেই এক দলের সাথে অপর দলের সহ্‌ অবস্থান ও পারস্পরিক হৃদ্যতাপূর্ণ যোগাযোগ সম্ভব হয়েছে। ব্যক্তিতে ব্যক্তিতে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে গোত্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের মধ্যে ওয়াদা ও আস্থার বিনিময় হয়েছে। এ ব্যবস্থা এক ‘সুবিচার’ ও ভারসাম্যপূর্ণ মূলনীতি নিয়ে এসেছে, যার কারণে ব্যক্তি, গোত্র, দল ও সমাজের মধ্যে এমন এক ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়েছে যে, প্রত্যেক ব্যক্তি সেথায় তার ন্যায্য অধিকার ও স্বাধীনতা পুরোপুরিই ভোগ করে, সেখানে স্বেচ্ছাচারিতা ও কুপ্রবৃত্তির তাড়নে অপরের অধিকার নষ্ট করার মতো কোনো সুযোগ নেই, হিংসা-বিদ্বেষের কারণে বংশীয় সম্প্রীতি ও আত্মীয়তা নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই । আল্লাহর মহববতে এবং তীর সন্তুষ্টি অর্জনের অভিলাসে সেখানে নির্দিষ্ট এক নীতি মেনে চলা হয় এবং মানুষে মানুষে ইনসাফ গড়ে ওঠে । আবার খেয়াল করে দেখুন, ইনসাফ ও ভারসাম্যপূর্ণ ব্যবহারের সাথে সাথেই আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে অপরের সাথে এহসানপূর্ণ ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। এহসান বলতে বুঝায়, যার যা ন্যায্য পাওনা তাকে সেটা পুরোপুরি বুঝিয়ে দিয়ে মহব্বতের সাথে তাকে আর একটু বেশী দেয়া এবং এতোটা বেশী দেয়া যেন গ্রহীতা দাতার মহানুভবতা পরিষ্কারভাবে বুঝতে পারে, এর ফলে গ্রহীতার হৃদয়ে দাতার জন্যে মহব্বতের দীর্ঘস্থায়ী এক ছাপ পড়ে, যা সে সহজে ভুলতে পারে না এবং যে কোনোভাবে এ সদ্্যবহার ও সহদয়তার কিছু না কিছু বিনিময় দেয়ার জন্যে তার হৃদয় উদগ্রীব হয়ে থাকে, তাই দেখা যায় এহসান মানুষে মানুষে রেষারেষির দ্বার রূদ্ধ করে দেয় এবং শয়তানের প্ররোচণায় পড়ে অপরকে ঠকিয়ে বা অপরকে ছোট করে নিজে বেশী পাওয়া বা নিজের স্থানকে সংহত করার প্রবণতা দমে যেতে বাধ্য হয়, প্রকারান্তরে এহসান অন্তরের ব্যাধির জন্যে এক মিষ্টি দাওয়াই হিসবে কাজ করে । সুতরাং, যে কোনো ব্যক্তি অন্তরের ক্ষত বা রোগ ব্যাধির নিরাময় চায় অথবা মানুষের হৃদয়ের আসনে নিজের আসনকে নিশ্চিত করতে চায় সে অবশ্যই যেন কিছু না কিছু এহসান করে, অর্থাৎ বস্তু বা ব্যবহার দিয়ে মানুষকে তার ন্যায্য পাওনা থেকে উল্লেখযোগ্য মাত্রায় যেন কিছু বেশী দেয় । অবশ্য ওপরে বর্ণিত অর্থের চাইতে এহসানের অর্থ আরো অনেক ব্যাপক, যেমন প্রতিটি ভাল ও পবিত্র কাজই এহসান (যার দ্বারা মানুষের কিছু না কিছু উপকার হয়) তার এহসানের নির্দেশ দান বলতে প্রত্যেক ওই কাজ ও লেনদেন করার হুকুমকে বুঝায় যা সুদীর্ঘ এ জীবনের সবটুকু অংশের মধ্যে পরম করুণাময় আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে ঘনিষ্ট করে তোলে, পরিবারের মধ্যে সম্প্রীতি বাড়ায়, দলীয় জীবনে সংহতি আনে এবং মানব জীবনের বৃহত্তর পরিসরে আনে উদারতা ও মহানুভবতা । (১) (১) কোনো কোনো তাফসীরে বলা হয়েছে, ‘আদল' হচ্ছে কর্তব্য পালন, অর্থাৎ যার যা ন্যায্য পাওনা তাকে তা বুঝিয়ে দেয়া এবং নিজের কর্তব্য যথাযথভাবে পালন করা, আর এহসান হচ্ছে নফল বা অতিরিক্ত কাজ বা ব্যবহার যা যে কোনো মানুষের হৃদয়কে ও সকল মানুষের যিনি মালিক তাকে সন্তুষ্ট করে। এর প্রমাণ স্বরূপ বলা যায়, যে এ আয়াতটি হচ্ছে মন্ধী জীবনে অবতীর্ণ, এসময়ে আইন কানুন সংক্রান্ত কোনো আয়াত বা সূরা নাযঘেল হয়নি, যেহেতু আইন চালু করার মতো কোনো ক্ষমতা তখন নবী (স.)-এর হাতে আসেনি । অবশ্য ‘ আদল’ এবং এহসান শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয় বলে ব্যক্তিগত জীবনের লেনদেন ও ব্যবহার সবই এর দুই শব্দের আওতায় এসে যায় এবং শুধু আইন কানুনের অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না।-সম্পাদক | www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।