যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সাক্ষ্যদানকারীকে বের করে আনা হবে, অর্থাৎ, সময় মতোই এ অবস্থা তার সকল বিভীষিকা নিয়ে হাযির হয়ে যাবে, আর একই সময়ে ‘হে রসূল, তোমাকেও আনা হবে জাতির ব্যাপারে সাক্ষ্য দেয়ার জন্যে ৷’ এরপর জানানো হচ্ছে যে, যে কেতাব রসূলের কাছে এসেছে, ‘তা সব কিছুর ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যাদানকারী ।' অতএব, এ কেতাব নাযেল হওয়ার পর আর কারো কোনো তর্কবিতর্ক করার সুহোগ নেই এবং কোনো ব্যক্তির কোনো ওযর ওজুহাত দেখানোর মতোও কোনো অবকাশ নেই, কারণ ‘মুসলমানদের জন্যে এ কেতাব হেদায়াত ও রহমত’ অতএব হেদায়াত ও রহমত যে পেতে চাইবে তার প্রথম কাজ হচ্ছে, ওই কঠিন ও ভয়ংকর দিন আসার পূর্বেই আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে তীর হুকুম মতো জীবন যাপন করা ।....... আর এইভাবে কোরআন মজীদে, আলোচ্য বিষয়টিকে যথাযথভাবে হৃদয়গ্রাহী করার জন্যে কেয়ামতের দৃশ্যাবলী তুলে ধরা হচ্ছে, যেন এ দৃশ্যাবলীর বিবরণ বাস্তব ছবির মতো মানুষের অন্তর্দৃষ্টিতে ফুটে উঠে তাকে সত্যের দিকে এগিয়ে দিতে পারে। এরপর আল্লাহ রব্বুল আলামীনের দেয়া জীবন বিধানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কথাগুলোকে সংক্ষেপে তুলে ধরা ‘নিশ্চয়ই আল্লাহ তায়'লা হুকুম দিচ্ছেন ন্যায়বিচার ও এহসান করার জন্যে । তিনি আরো হুকুম দিয়েছেন আত্মীয়স্বজনকে দান করার জন্যে । আর নিষেধ করছেন লজ্জাকর, অপ্রিয় এবং (সেই দিনের কথা স্মরণ করা দরকার) যেদিন প্রত্যেক ব্যক্তি একমাত্র নিজের ব্যাপারেই আবেদন নিবেদন করতে থাকবে । সে দিন প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মেরই ফল যথাযথভাবে দেয়া হবে এবং তাদের প্রতি কোনো প্রকার যুলুম করা হবে না ৷' (আয়াত ৯০-১১১) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।