যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ওপরের আয়াতগুলোতে নবীদের দায়িত্ব বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, সকল নবীই তাদের জাতির মধ্য থেকে এগিয়ে আসা ঈমানদারদেরকে সাথে নিয়ে দাওয়াতী কাজ করতে গিয়ে নানা প্রকার সমস্যার সম্মুখীন হয়েছেন এবং দুনিয়ার জীবনে নানা প্রকার দুঃখ কষ্টের মধ্যে অব্যাহতভাবে তাবলিগী কাজ চালিয়ে গিয়েছেন। আয়াতে যারা জেনে বুঝে সত্যকে অস্বীকার করেছিলো তাদের করুণ অবস্থাও ফুটে উঠেছে। যারা সত্যের বিরোধিতা করেছিলো এবং সত্যকে উৎখাত করার জন্যে তাদের সমস্ত শক্তি-প্রয়োগ করেছিলো, তাদের সম্পর্কে এ প্রসংগে জানানো হচ্ছে যে, কেয়ামতের দিন আত্মপক্ষ সমর্থন করার উদ্দেশ্যে তাদেরকে কোনো যুক্তি তর্ক পেশ করার সুযোগ দেয়া হবে না, তাদের পক্ষে কারো সুপারিশও গ্রহণ করা হবে না এবং সে দিন কোনো কাজ বা কথা দিয়ে তাদের রবের করুণাদৃষ্টি আকর্ষণেরও কোনো সুযোগ দেয়া হবে না। প্রকৃতপক্ষে মৃত্যুর সাথে সাথে পরিতাপ করা তওবা করা বা নিজেদেরকে শোধরানোর সকল, সুযোগ শেষ হয়ে যাবে। মৃত্যুর পর শুধু হিসাব নিকাশ হওয়া ও পুরঙ্কার বা শাস্তি গ্রহণ করা ছাড়া |: অন্য সকল প্রকার সুযোগ বন্ধ হয়ে যাবে। তাই এরশাদ হচ্ছে, “যখন যালেমরা আযাব দেখতে শুরু করবে তখন তাদের আযাবকে কোনো প্রকার হালকা করাও হবে না অথবা তাদের অবস্থাকে কোনোভাবেই পুনর্বিবেচনা করা হবেনা ৷’ ওপরের আয়াতগুলোতে এরপর দেখা যায়, বর্ণনা ধারা কেটে গিয়ে আসছে সেসব মোশরেকদের দৃশ্য যারা আল্লাহয় ক্ষমতায় অন্যদের অংশীদার করতো এবং তাদের দাসত্ব করতো, তাদের বানিয়ে দেয়া আইন কানুন মানতো। সেসব শরীকদেরকে দেখিয়ে তারা আল্লাহ ‘হে আমাদের রব, ওই হচ্ছে আমাদের সেই সব মাবুদ যাদেরকে আপনার ক্ষমতার অংশীদার বলে মনে করতাম এবং আপনাকে বাদ দিয়ে তাদেরকেই আমরা সাহায্যের জন্যে ডাকতাম ৷’ রোজ হাশরের দিন ওরা নিজেদের দোষ স্বীকার করে নিয়েই তারা একথা বলবে, অথচ এর আগে দুনিয়ায় বেঁচে থাকতে তারা তাদেরকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছিলো। সাধারণ মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে সমাজের নেতারা, নিজ নিজ স্বার্থে জনগণকে এমনভাবে ভেড়া বানিয়ে রাখতো যে স্বাধীনভাবে কোনো চিন্তা করার সুযোগও তাদেরকে দিতো না । নানা প্রকার ভয় দেখিয়ে, অর্থনৈতিক চাপে রেখে ও তাদের মধ্যে বিভিন্ন অন্ধবিশ্বাস সৃষ্টি করে নিজেদের কথা মানতে তাদেরকে বাধ্য করতো এবং বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা নিজেদের হাতে কর্তৃত্ব ধরে রাখতো । তাদেরকে বুঝাতো, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর ৷’ নিজেদের স্বার্থে মানুষের ওপর এই যুলুম প্রচন্ডভাবে নাড়া দিয়েছিলো আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে ৷ এবং স্থানীয় নিগ্বোদেরকে যখন তারা অন্যান্য আমেরিকানদের মতো নাগরিক স্বাধীনতা দিচ্ছিলো না তখন আব্রাহাম লিংকন উদাত্ত কঠ্ঠে বলে উঠেছিলেন, 'Man was born free; but |- everywhere he is in chains. ‘আর কেয়ামতের দিনে ওই দেব দেবীদের সম্পর্কে এই আইন প্রনেতা বিধান দাতা নেতাদের সম্পর্কে ওরা বলবে না যে, ওরা আল্লাহর শরীক, বরং বলবে ‘ওরা আমাদের শরীক’ অর্থাৎ আমরা আমাদের অন্ধত্বের কারণে ওদেরকে আল্লাহর শরীক বলে মনে করতাম... সে দিন কিন্তু ওইসব শরীকরা অর্থাৎ ওইসব ধর্ম যাজক বা সমাজপতিরা যারা মানুষকে ভুলের মধ্যে রেখে তাদের কাছ থেকে অন্ধভাবে তাদের আনুগত্য করতে বাধ্য করতো | এই মারাত্মক ধোকাবাজি করার অপরাধে লিপ্ত থাকার কথা স্মরণ করে ভয়ে কাপতে থাকবে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।