‘আল্লাহ তায়ালা তীর সৃষ্ট বস্তুসমূহের মধ্যে ছায়ার ব্যবস্থা করেছেন, তোমাদের জন্যে পাহাড়-পর্বতের মধ্যে আশ্রয়স্থল বানিয়েছেন, আর বানিয়েছেন তোমাদের জন্যে এমন পোশাক ও' বর্ম, যার দ্বারা তোমরা গরম থেকে ও (শত্রুর ব্যবহৃত যুদ্ধের অস্ত্রের) অনিষ্ট থেকে আত্মরক্ষা করতে পার’ । মানুষের জন্যে ছায়ার মধ্যে আরাম গ্রহণ ও বাসোপযোগী আশ্রয়স্থল রয়েছে । আরো রয়েছে এসব আশ্রয় কেন্দগুলোতে নিশ্চিন্ততা ও আরামের নিশ্চয়তা । আবার যেসব পোশাক-আশাক বানানোর পদ্ধতি তিনি তোমাদেরকে শিখিয়েছেন সেগুলো দিয়ে মরু অঞ্চলের তাপ দাহ্ থেকে তোমরা নিজেদেরকে বাচাও এবং যুদ্ধে শত্রুর অস্ত্রাঘাত থেকে আত্মরক্ষা করার জন্যেও সেগুলোকে বর্ম হিসাবে ব্যবহার করো, এসব কিছুর প্রস্তুতি নিয়ে থাকা শাস্তিময় ও নিশ্চিন্ত আশ্রয়ে থাকার প্রয়োজনে । অতপর আসছে পরবর্তী কথা, “এইভাবে আন্পাহ তায়ালা তোমাদের ওপর তার নেয়ামতকে পরিপূর্ণ করেছেন যেন তোমরা (তার কাছে পুরোপুরিভাবে) আত্মসমর্পণ করতে পারো ।' অর্থাৎ, ইসলাম অর্থই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শাস্তি লাভ এবং সর্বশক্তিমান আল্লাহর ওপর পরিপূর্ণ নির্ভরশীলতা । এভাবে, আল কোরআনে ছবির মতো যে কথাটা ফুটিয়ে তোলা হয়েছে তা হচ্ছে, একথা বলা যে, (মরুভূমির কঠিন ও উত্তপ্ত পরিবেশে) ছায়া ঘেরা সুশীতল বাসস্থান লাভ তোমাদের জন্যে আল্লাহর খাস নেয়ামত । এসব আরামের বাসস্থানে থেকে যদি ওরা ইসলাম গ্রহণ করে এবং আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং ভার বিধান মতো জীবন যাপন করে তাহলে তারা দো-জাহানের সার্বিক কল্যাণ লাভ করবে। আর তা না করে যদি ওরা মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহর দেয়া ব্যবস্থা থেকে পালিয়ে যেতে চায় সে অবস্থায়, হে রসূল, তোমার কাজ শুধু মাত্র পৌছে দেয়া । কিন্তু, আল্লাহর যে নেয়ামতকে তারা কোনোভাবেই অস্বীকার করতে পারে না, তা বুঝার পরও যদি ওরা চিহ্নিত হয়ে যাবে। এরশাদ হচ্ছে, ‘অতপর ওরা যদি মুখ ফিরিয়ে চলে যায়, তাহলে (উদ্বিগ হওয়ার কোনো কারণ নেই, কেননা) তোমার দায়িত্ব হচ্ছে শুধু পৌছে দেয়া । ওরা আল্লাহর নেয়ামতকে জানছে বুঝছে, এরপরও সে নেয়ামতকে অস্বীকার করছে, সত্যি বলতে কি ওদের বেশীর ভাগই হচ্ছে কাফের ৷” কেয়ামতের ময্সদোনে নেতা ও জ্ঞনগণেক্স ব্বপড়াঃ! এরপর কোরআন আমাদের সামনে কেয়ামতের ময়দানের একটি দৃশ্য চিত্রায়ন করছে। আজকের যারা মূর্তিপূজা কিংবা কাউকে অন্ধ অনুসরণ কিংবা কাউকে অদৃশ্যের বিষয়ে জ্ঞানী ‘| কিংবা নিজেদের জন্যে আইন কানুন রচনা করার অধিকার দিয়ে আল্লাহর সাথে শরীক করছে- এইসব মোশরেক এবং শরীকদের মাঝে ঝপড়ার দৃশ্যটি আমাদের সামনে তুলে ধরে ‘যে দিন আমি প্রত্যেক সম্পরদায় থেকে একজন করে সাক্ষী দাড় করাবো ......... যারা অস্বীকার করেছে এবং আল্লাহর রাস্তায় আসা থেকে মানুষকে বাধা দিয়েছে, তাদের ওপর আমি আযাবের ওপর আযাব বাড়িয়ে দেব যেসব অশাস্তিকর কাজ তারা করতে থেকেছে, তারই প্রতিদান স্বরূপ তাদেরকে দেয়া হবে এ আযাব ৷’ (আয়াত ৮৪-৮৮) যিলাল ১২তম ৯ খ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।