যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আধার হয়, এখানে এমন কোনো কাজ বা ব্যবহার যেন না হয় যে এ শাস্তির নীড় ঝগড়া ফাসাদ ও বিবাদ বিসম্বাদের কেন্তে রূপান্তরিত হয়ে পড়ে। বিশ্বপালক মহান আল্লাহ রব্বুল আলামীন চান তাঁর বান্দার প্রতিটি বাড়ী ঘর যেন সুন্দর ও আরামদায়ক বাসস্থানে পরিণত হয় যেন তা হয় শাস্তির ও নিরাপত্তার কেন্দ্র । বাইরে কাজকর্ম শেষে অথবা ক্লান্তিকর সফর শেষে যখন সে ঘরে পৌছবে তখন সে যেন শান্তির নিশ্বাস ফেলতে পারে সে তার ঘরকে নিরাপদ আশ্রয় হিসাবে ফিরে পায়। এ প্রয়োজনে এবং এ লক্ষ্য অর্জনে ঘরের বাসিন্দাদের এ বিষয়ে সচেতন হতে হবে, তাদেরকে উপযোগী শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এ কারণেই ইসলাম প্রতিটি ঘরের মান সম্তম ও ইযযত আবরু সংরক্ষণের নিশ্চয়তা দেয়, তার জান মালের নিরাপত্তা দেয়, শাস্তি ও নিশ্চিন্ততার নিশ্চয়তা দেয়, সেখানে কাউকে প্রবেশ করতে হলে অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে, শাসন ক্ষমতায় আছে বলে কেউ কারো ঘরে হঠাৎ করে বা জোর করে প্রবেশ করার অধিকার রাখে না এবং কোনো কারণেই ঘরের কোনো বাসিন্দার স্বাতন্ত্য ও গোপনীয়তা কেউ নষ্ট করবে না, আর গৃহকর্তার অবর্তমানে বা অনুপস্থিতিতে ঘরের কোনো গোপন তথ্য জানার জন্যে ওঁৎ পেতে থাকা বা গৃহকর্তার অজান্তে গোয়েন্দ।গিরি করার কোনো অধিকার কারো নেই, কারণ এতে ঘরের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত ঝুঁকির মধ্যে পড়ে যায়, ঘরের বাসিন্দাদের জন্যে ইসলাম প্রদত্ত শান্তি বিধানের প্রতিশ্রুতি বিঘ্নিত হয়। এভাবে ঘর ও ঘরের বাসিন্দাদের সম্পর্কে ওপরে বর্ণিত আয়াতের গভীর ব্যাখ্যা যেন সুন্দরভাবে বাস্তবায়িত হয়। আর যেহেতু এখানে ঘরবাড়ী, আশ্রয়স্থল এবং পোশাক আশাকের দৃশ্যের বর্ণনা দেয়া হয়েছে এজন্যে এর সাথে জড়িত গৃহপালিত পশুর কথাও জানানো হয়েছে। ষেমন- j ‘আর তিনিই তোমাদের জন্যে গবাদি পশুর চামড়া দ্বারা ঘর দুয়ার বানানো ব্যবস্থা করেছেন, যাতে তোমরা সফরে (সহজে) বহন করে নিতে পারো, আবার কোথপণ্ডিবৈসতি স্থাপন করার দিনেও (তা ব্যবহার করতে পারো) ওদের পশম লোম ও কেশ থেকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্যে তোমাদের অনেক ব্যাবহার (উপযোগী) সমগ্রী বানাবার ব্যবস্থা করেছেন ।' অর্থাৎ, গৃহপালিত পশুর যে নেয়ামত আল্লাহ তায়ালা তোমাদেরকে দিয়েছেন সেগুলোকে তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যবহার করো, কখনও সেগুলো থেকে জরুরী কাজে খেদমত নাও, আবার কখনও সেগুলো থেকে সখের বস্তুও বানাও । ‘মাতা’ অর্থাৎ আসবাবপত্র যা দিয়ে কখনও ব্যবসায়ের পণ্য বানাও আবার গৃহের সৌখিন আসবাবপত্র বানাও যা অনেক সময় সম্পদ হিসাবে কাজে লাগে ৷ আসলে ‘মাতা’ বলতে সফরে ব্যবহৃত গদি, পর্দা, আসবাবপত্র ইত্যাদি সব কিছু বুঝায় আবার এগুলো দিয়ে অনেক সময় সখের জিনিসও বানানো যায়। বাড়ীতে বসবাস করার সময় মানুষ শান্তিপূর্ণ যে পরিবেশ পায়, যে নিশ্চিন্ততা ও শান্তি পায় সে অবস্থাটাই ওপরের আয়াতাংশে স্পষ্ট হয়ে উঠেছে। এর দ্বারা ঘরের শান্তিপূর্ণ অবস্থাটাকে তুলে ধরা হয়েছে, যেমন তিনি বানিয়েছেন প্রখর রৌদ্রের সময় ঘরের স্নিঞ্ধ ছায়া পাহাড়-পর্বতের মধ্যে ছায়া ঘেরা গুহাসমূহ এবং শীত-গ্রীষ্মের প্রকোপ থেকে বাচানোর জন্যে নানা প্রকার আরামদায়ক পোশাক ও যুদ্ধের ময়দানে ব্যবজ্রত বর্ম । নিরাপদ বাসস্থানে থেকে প্রশান্তি লাভ করার লক্ষ্যেই এসব ঘর-বাড়ী তৈরী করা হয়েছিলো একথার দ্বারা ছায়া, পাহাড়ের মধ্যে আশ্রয় এবং বর্মের দিকে ইংগিত করা হয়েছে যার দ্বারা গরম থেকে ও যুদ্ধের সময় শত্রুর অন্ত্র থেকে আত্মরক্ষা করা সম্ভব হয়। এরশাদ হচ্ছে, [| ল্লআললদছল ক্কেে লনা ১৪ নল ত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।