GLH wie SxS ABI LIE In 3 EUS ALL 3d A os UF © ng ELI Le ASD O53 Vd HOngh Ll UK us ead fj39 © UI ESS ITA ob nl Hy 8 urd Yo 553% [GAS [5581 ag ff BES mba lias a 00 ec we tse L$ gi ue i Ys 2 US ALL S22 af if 101 © FIG ASE UH A) lf Use of 13025 155% gi Sms PE bee Usui 15 Us tO B53 Gg তিনি তোমাদের ওপর তীর নেয়ামতসমূহ পূর্ণ করে দেন, যাতে করে তোমরা তার অনুগত (বান্দা) হতে পারো । ৮২. যদি তারা (সত্য থেকে) মুখ ফিরিয়ে নেয়, তবে (তুমি জেনে রেখো, তাদের কাছে) সুস্পষ্ট বক্তব্য পৌছে দেয়াই হচ্ছে তোমার একমাত্র দায়িত্ব । ৮৩. এ (সব) লোকেরা আল্লাহ তায়ালার নেয়ামত ভালো করেই চেনে, অতপর তারা তা অস্বীকার করে, (আসলে) ওদের অধিকাংশ (মানুষ)-ই হচ্ছে অকৃতজ্ঞ । ক্রলক্ু ১২ ৮৪. (স্মরণ করো,) যেদিন আমি প্রতিটি সম্পদায়ের মধ্য থেকে এক একজন সাক্ষী উঠিয়ে আনবো, অতপর কাফেরদের কোনো রকম (কৈফিয়ত দেয়ার) অনুমতি দেয়া হবে না- না তাদের (সেদিন) আল্লাহর সন্তুষ্টির জন্যে কোনো সুযোগ দেয়া হবে। ৮৫. (সেদিন) যখন যালেমরা আযাব দেখতে পাবে (তখন চীৎকার করে তা থেকে বাচার চেষ্টা করবে), কিন্তু (কোনো চীৎকারেই) তাদের ওপর থেকে শাস্তি লঘু করা হবে না, না (এ ব্যাপারে) তাদের কোনোরকম অবকাশ দেয়া হবে। ৮৬. মোশরেক ব্যক্তিরা যাদের আল্লাহর সাথে শরীক করেছিলো, (সেদিন) যখন তারা সেসব লোকদের দেখবে, তখন বলবে, হে আমাদের মালিক, এরাই তো আমাদের সেসব শরিক লোক- যাদের আমরা তোমার বদলে ডাকতাম, অতপর সে (শরীক কিংবা মোশরেক) ব্যক্তিরা উল্টো তাদের ওপরই অভিযোগ নিক্ষেপ করে বলবে, না, (আসলে) তোমরাই হচ্ছো মিথ্যাবাদী, ৮৭. তখন এ (মোশরেক) ব্যক্তিরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, যা কিছু কথা তারা উদ্ভাবন করতো (সেদিন) তা নিষ্ফল হয়ে যাবে। ৮৮. যারা কুফরী করেছে এবং (অন্য মানুষদেরও) আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আমি (সেদিন) তাদের আযাবের ওপর আযাব বৃদ্ধি করবো, এটা হচ্ছে তাদের (সেই) অশান্তি ও ফাসাদের শাস্তি, যা তারা (দুনিয়ায়) করে এসেছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।