যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাদের নেই, আসলে ওই মূর্খ নাদানেরা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে চলেছে। নিশিদিন আল্লাহর যে সব নেয়ামত তারা লাভ করছে, তা তাদের অনুভব করা উচিৎ, যেসব নেয়ামতের মধ্যে তারা ডুবে রয়েছে তা খেয়াল করা দরকার ৷ তার দেয়া সব কিছু সারাক্ষণ তারা ভোগ করা সত্তেও তাকেই তারা অস্বীকার করছে। তাই এরশাদ হচ্ছে, ‘ওরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা অর্চনা করছে, যাদের আকাশমন্ডলী ও পৃথিবীর কোথাও থেকে কোনো প্রকার রেযেক সরবরাহের ক্ষমতা নেই ৷’ (আয়াত ৭৩) এটা বড়ই আশ্চর্যের বিষয় যে, ওরা ওদের স্বভাবজাত মানিষকতা থেকে এতো বেশী দূরে সরে গেছে যে, নিজেরা তো সত্যকে স্বীকার করছেই না, বরং মানুষকেও এমন কিছুর অন্ধ আনুগত্য করতে উদ্বুদ্ধ করছে যারা কোনো কিছুরই মালিক নয় এবং কোনো জিনিসের ওপর এক দিনের জন্যেও তারা কোনো কর্তৃত্ব রাখে না অথবা কোনো অবস্থাতেই কোনো কিছু পরিচালনা করার ক্ষমতা রাখে না-অথচ ওই মুর্খ হঠকারী নাদানেরা স্বীকার করে যে, একমাত্র আল্লাহ তায়ালাই সৃষ্টিকর্তা, রেযেকদাতা এবং তীরই নেয়ামত ছড়িয়ে রয়েছে তাদের চোখের সামনে-যার কোনোটাকে তারা তার দেয়া নেয়ামত বলে অস্বীকার করতে পারে না। এরপরও তারা মনে করে ‘ আল্লাহর মতো আরো কেউ আছে বা আল্লাহর উদাহরণ দেয়ার ধৃষ্টতা করে। ‘অতএব, খবরদার আল্লাহর কোনো সাদৃশ্য পেশ করো না । নিশ্চয়ই আল্লাহ তায়ালাই সবকিছু জানেন, আর তোমরা কিছুই জান না৷’ (আযাত ৭৪) অর্থাৎ, কোনো কিছু এমন নেই যার সাথে আল্লাহর তুলনা করা যেতে পারে। যার উদাহরণ দিয়ে আল্লাহকে বুঝানো যেতে পারে, সুতরাং তাঁর জন্যে কোনো উদাহরণ দিয়ো না। সৃষ্টি ও সষ্টার সম্পর্ক্ক নির্শয্মে দু'টি উদাহকরূণ এরপর ওদের বিবেককে জাগিয়ে তোলার জন্যে এবং ওদের মধ্যে সঠিক চেতনা সৃষ্টি করার জন্যে আল্লাহ তায়ালা দুটি উদাহরণ পেশ করছেন। এক. একজন হচ্ছে মনিব, বাড়ীর মালিক এবং জীবন যাপন উপযোগী সব কিছু সরবরাহকারী । দুই. অসহায় ও অক্ষম একজন দাস, যার নিজের বলতে কিছু নেই এবং সে এমনই অকেজো ব্যক্তি যে কিছুই রোযগার করার ক্ষমতা রাখে না। যারা ইচ্ছা করে সত্যকে জানা ও বুঝা থেকে উদাসীন হয়ে রয়েছে, তাদের জন্যে এ হচ্ছে এক মোক্ষম উদাহরণ, তাও যদি তারা না বুঝে বা বুঝতে না চায় তাহলে কীইবা করার আছে। সত্য বলতে কি আল্লাহর সমকক্ষ কেউ নেই কিছুতেই তাকে কোনো কিছুর উদাহরণ দিয়ে বুঝানো যায় না, আর এই কারণেই যেভাবে তার এবাদাত করা হয় তার হুকুম মানা হয়, এভাবে আর কারো এবাদাত করা যায় না বিনা যুক্তিতে ও বিনা শর্তে আর কারো কথা মানা যায় না, তীর সৃষ্টির মধ্যে আর কারো হুকুম মানা যায় না, কারণ যে সব বস্তুর সামনে ওরা মাথা নত করছে, সবাই তো ওদের গোলাম হিসাবে খেদমত করে চলেছে। এরশাদ হচ্ছে, . ‘আল্লাহ তায়ালা উদাহরণ দিয়েছেন এমন একজন অধীনস্থ গোলামের যার কোনো কিছুর ওপর কোনো ক্ষমতা নেই, আর এক ব্যক্তির উদাহরণ দিচ্ছেন যার সম্পর্কে তিনি বলছেন, আমি তাকে উত্তম রেযেক দিয়েছি, অতপর তার থেকে সে গোপনে ও প্রকাশ্যে খরচ করে। এরা দুজন কি বরাবর হতে পারে? যাবতীয় প্রশংসা ও কৃতিত্ব আল্লাহর), কিন্তু ওদের অধিকাংশ জানেনা ৷' (আয়াত ৭৫) ‘আল্লাহ তায়ালা আরো দু'ব্যক্তির উদাহরণ দিয়েছেন, ওদের একজন বোবা যে কোনো কিছু করতে সক্ষম নয়, সে তার মনিবের ওপর বোঝা হয়ে রয়েছে, ৷" (আয়াত ৭৬) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।