যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ওঠে, আর এরই ফলে তার মন হয়ে যায় ছোট ও সংকীর্ণ তার অনুভূতি অনুদার হয়ে যায় এবং তার সকল কাজ আত্মকেন্দ্রিক হয়ে যায়। এই সংকীর্ণতাই তার ব্যবহারকে বানিয়ে দেয় অমার্জিত । একাই সে সারা পৃথিবীর মালিক হয়ে বসতে চায়। কিন্তু কতো নির্বোধ সে! যখন সে দেখে এতো কিছু ভোগ করার না আছে তার (ক্ষমতা কারণ তার অস্তিত্বের মধ্যে ভোগ করার কতোটা ক্ষমতা আছে তা তোও সে জানেনা) আর না তার সংকীর্ণ বয়সটুকু তাকে এতোসব ভোগ করার অনুমতি দেয় । সাময়িক সুস্থতা ও সবলতা এমনভাবে তাকে উচ্চাকাংখী করে তোলে যে মৃত্যু ও পরকালে বিশ্বাস না থাকায় তার সীমাবদ্ধতা সম্পর্কে সাধারণ চেতনাটুকু পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় ৷............ ‘আর আল্লাহর জন্যেই রয়েছে সর্বোচ্চ উদাহরণ ৷' যার তুলনা কোনো সৃষ্টি জীবের সাথে হতে পারে না-তা সে যেইই হোক না কেন। আর যে পরকালে বিশ্বাস করে না, সে প্রকৃতপক্ষে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা করতে না পেরে চরম বেওকুফ ও নির্বোধ ব্যক্তিতে পরিণত হয় । ‘আর তিনিই মহা শক্তিমান, মহা বিজ্ঞানময় ৷’ অর্থাৎ তিনিই যাবতীয় শক্তি ক্ষমতার অধিকারী, সকল বুদ্ধি ও জ্ঞানের উৎস । তিনিই জানেন কোথায় কোন জিনিসকে কিভাবে ব্যবহার করতে হবে এবং কার সাথে কোন ব্যবহার উপযোগী কোন বস্তুকে কিভাবে এবং কোথায় ব্যবহার করায় কী উপকার হবে এ জ্ঞান তার ছাড়া আর কারো নেই। আর তিনিই মানুষকে, তার যুলুমের কারণে পাকড়াও করার পূর্ণ ক্ষমতা রাখেন । মানুষ নিজ বুদ্ধিতে যা করে তার ফলে আসলে সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে; অথচ মহা দয়াময় আল্লাহ তায়ালা তাকে সর্বাধিক কল্যাণের অধিকারী বানাতে চান, কিন্তু না বুঝার কারণে মহান আল্লাহকে সে নিজের দুশমন মনে করে। তবুও পরম করুণাময় পরওয়ারদেগার বুঝার জন্যে, চিন্তা করার ও শোধরানোর জন্যে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তাকে সময় দিয়ে রাখেন । তিনিই মহাশক্তিমান মহা বিজ্ঞানময় । তীর মেহেরবানীর কথা স্মরণ করাতে গিয়ে তিনি জানাচ্ছেন, ‘যদি আল্লাহ তায়ালা মানুষের যুলুমের কারণে তাদেরকে (সংগে সংগে) পাকড়াও করতেন তাহলে তিনি পৃথিবীতে কোনো প্রাণীকেই রেহাই দিতেন না, বরং (তার অপার দয়ার কারণে) তিনি তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাচিয়ে রাখেন; অতপর যখন নির্দিষ্ট সে সময়টি এসে যায় তখন তাদের মৃত্যুকে এক মুহুর্তও বিলম্বিত করেন না এক মুহুর্ত আগেও করেন না । আল্লাহ তায়ালা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তার নেয়ামতসমূহ দ্বারা তাদেরকে ধরন্য করেছেন কিন্তু এই মানুষই এমন সত্বা যে পৃথিবীতে অশান্তি ঘটায় এবং যুলুম করার কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় এবং নানা প্রকার যুলুম করে, সে আল্লাহ তায়ালা থেকে মুখ ফিরিয়ে চলে যায় এবং শেরেক করে, তারা একে অপরের ওপর বাড়াবাড়ি করে মানুষকে কষ্ট দেয় এবং মানুষ ছাড়া সৃষ্টির আরও অনেককেও কষ্ট দেয়, অথচ এতদসত্তেও আল্লাহ তায়ালা তার এসব অপকর্ম সহ্য করে যান ও তাকে দয়া করতে থাকেন এবং তাকে সময় দিয়ে যান পূর্ব নির্ধারিত বিশেষ সেই দিন পর্যন্ত, যদিও এ সময় পাওয়ার যোগ্যতা তাদের থাকেনা । এ হচ্ছে তার শক্তি ' ক্ষমতার সাথে অংগাংগিভাবে জড়িত তীর বিশেষ কৃপা ও হেকমত-এ হচ্ছে তার বিশেষ রহমত যার সাথে তার সুবিচার বিজড়িত কিত্বু হলে কি হবে, মানুষ তীর দেয়া এ সুযোগের অপব্যবহার করে। ওরা আল্লাহর রহমত ও হেকমত বুঝতে চায়না, যার কারণে অবশেষে তার সুবিচারের দাবী অনুসারে তিনি তাদেরকে পাকড়াও করেন এবং তার শক্তি তাদেরকে বশীভূত করে ফেলে; www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।