যিলালিল কুরআন — যিলালিল কুরআন 12
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

গেছে যে তারা মানব সভ্যতার বিকাশ ও অগ্রগতিতে সৃষ্টিকর্তার চিন্তা থেকে নিজেদের চিন্তাকে বড় মনে করা শুরু করে দিয়েছে। এসবই হচ্ছে আধুনিক সভ্যতাগবী ব্যক্তিদের ইসলামী বিশ্বাস বর্জিত চিন্তাধারার অবশ্যম্ভাবী ফল, অথচ এসব বুদ্ধিজীবী একবারও ফিরে তাকায় না ইসলামের স্বর্ণযুগে অনুসৃত পদ্ধতিসমূহের দিকে, দেখে না কোন নীতি অবলম্বনে তারা মানব সভ্যতায় শাস্তি-সুধার এই অপূৰ্ব বিপ্নব এনেছিলো। মানুষের জীবনে এনেছিলো পারস্পরিক দরদ ভালোবাসা সহযোগিতা ও সহমর্মিতা । তাদের মধ্যে গড়ে তুলেছিলো অবিচ্ছেদ্য সম্পর্ক । তাদেরকে একে অপরের জন্যে ত্যাগী ও সংবেদনশীল করে তুলে তাদেরকে সংকীৰ্ণতা ও আত্ম কেন্দ্রিকতার ধ্বংসাত্মক গহবর থেকে তুলে মানবতার স্বর্ণ শিখরে তুলেছিলো, সমাধান করেছিলো সকল প্রকার অর্থনৈতিক জটিলতা ও সমস্যার এবং নিষ্পত্তি করেছিলো সকল প্রকার সামাজিক ব্যাধির । এসবই সম্ভব হয়েছিলো সর্বশক্তিমান ও পরম করুণাময় এবং সবার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইযযতের বিধানকে সর্বাংগীন বিধান হিসাবে নত শিরে মেনে নেয়ার কারণে । আর সর্ববিজয়ী এ ব্যবস্থার অন্তর্গত নারী সংক্রান্ত বিধান ইসলামের অনুসারী প্রত্যেক মুসলিম ব্যক্তির হৃদয়কন্দরে সমভাবে গুরুত্্‌ লাভ করেছিলো । তারা জেনে নিয়েছিলো ও পরম শ্রদ্ধাভরে হণ করেছিলো যে, নারী গোটা মানব সভ্যতারই অপরিহার্য অর্ধাংশ । সুতরাং আল্লাহর কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ এই দুই অংশের মধ্যে তারা আর কোনো পার্থক্য রাখেনি আর তারই ফলে তারা সর্বকালের মধ্যে সব থেকে বেশী সমৃদ্ধ ও শান্তির স্বর্ণ যুগ গড়তে পেরেছিলো। জ্ঞাহেন্সী চিত্তাধারার সাথে ইসন্সামের পার্থক্য জাহেলী চিন্তাধারা ও ইসলামী চিন্তাধারার মধ্যে যে পার্থক্য রয়েছে তার উদাহরণ হচ্ছে যেমন আখেরাতের প্রতি যারা বিশ্বাস রাখে না তাদের গুণ বৈশিষ্ট্য এবং আল্লাহর গুণাবলীর মধ্যে যেমন পার্থক্য বিদ্যমান, আর আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার উদাহরণই হচ্ছে সর্বোচ্চ । একথাটাই ‘যারা আখেরাতের প্রতি বিশ্বাস রাখেনা তাদের জন্যেই রয়েছে নিকৃষ্ট উদাহরণ, আর আন্পাহর জন্যে রয়েছে সর্বোচ্চ উদাহরণ এবং তিনিই মহাশক্তিমান মহাবিজ্ঞানময় ৷' আর এখানেই শেরেক ও আখেরাতের অস্বীকৃতি-এই- বিষয় দুটির মধ্যে বিদ্যমান ঘনিষ্ট সম্পর্ক সুস্পষ্ট হয়ে ওঠে, কারণ এ দু*টি একই উৎসমূল থেকে বেরিয়ে এসেছে এবং এদ্‌*টোর মূলে রয়েছে একইভাবে মানুষের অন্তরের মধ্যে অদৃশ্যকে অস্বীকার করার প্রবণতা এবং এর ফলে মানুষের অন্তরে,তার জীবনে, সমাজে ও সামাজিক চরিত্রে প্রতিফলিত হয় এই বিষাক্ত প্রভাব । সুতরাং যখন আখেরাতের প্রতি অবিশ্বাসী ওইসব ব্যক্তিদের কোনো উদাহরণ পেশ করা হয় তখন দেখা যায় তারাই হচ্ছে মানুষের মধ্যে নিকৃষ্টতম শ্রেণীর মানুষ অর্থাৎ তাদের জীবনে কোনো নিয়ম শৃংখলা, পাস্পরিক দরদ-ভালোবাসা ও সহানুভুতি থাকে না। তাদের জীবন দুনিয়া কেন্দ্রিক হওয়ার কারণে তারা চরম স্বার্থপর হয়, নিকৃষ্ট লোভী কুকুরের মতো তারা দুনিয়ার সবটুকু মজা একাই ভোগ করতে চায়, যদিও এতো বেশী ভোগ করার ক্ষমতা তাদের নেই ৷ শুধু তাই নয়, দুনিয়ার যতো নিকৃষ্ট ও যতো নিষ্ঠুর প্রাণী আছে তাদের স্বভাবটি তাদের অজান্তেই সংক্রামিত হয়ে যায় ওই সব পরকালে অবিশ্বাসীদের মধ্যে । এই জন্যেই বলা হয়েছে, তাদেরই জন্যে হচ্ছে নিকৃষ্ট উদাহরণ ৷ এই নিকৃষ্টতা কোনো এক জায়গায় সীমাবদ্ধ থাকেনা অর্থাৎ, মৃত্যুর পর যখন কোনো ব্যক্তির কারো কাছে জবাবদিহিতার অনুভুতি থাকে না তখন এ দুনিয়াতেই তার চাওয়া ও পাওয়া সীমাবদ্ধ হয়ে যায়, এজন্যে এ পাওয়ার মধ্যে কারো জন্যে কিছু ছাড় দেয়া তার পক্ষে অসম্ভব হয়ে .botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।