সুখ-দুঃখের সাথী, তার অবর্তমানে ও অভাবে পুরুষের জীবন হয়ে যায় মরুভূমির মতো নীরব নিথর ও শুষ্ক । ইসলাম তাকে দিয়েছে মানুষের অবিচ্ছেদ্য অংশের সম্মান । ক্রনযা সস্তান হন্লে অখ্যুশ্ী হওয়া বর্তমান আলোচ্য প্রসংগে জাহেলিয়াতের ঘৃণ্য অভ্যাস ও জাহেলী সমাজের একটি কুৎসিত চিত্র তুলে ধরা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর যখন তাদেরকে কন্যা সন্তান জন্ম হওয়ার সংবাদ দেয়া হয়, তখন (অপমানের জ্বালায়) তাদের মুখ কালো হয়ে যায়, আর তারা রাগে গরগর করতে থাকে !' অর্থাৎ, অপমানের গ্লানিতে, অভাবের ভয়ে মুখ তাদের কালো হয়ে যায় এবং এজন্যেই কন্যা-সন্তান জন্ম হওয়ার সংবাদে সে ক্রোধে অগ্র্শমা হয়ে উঠে। সে এর পরেও যদি কন্যা সন্তানকে হত্যা না করে, তার জন্মকে সহ্য করে যায়, সত্যিকারে কি সে মহা এক আপদের আগমন জ্বালা সহ্য করে বড় কষ্টে তার রাগকে সে সংবরণ করে? নবজাত কন্যা শিশুটির কী দোষ, সে তো নিজের ইচ্ছায় দুনিয়ায় আসেনি । ইসলামের সহীহ আকীদা মানুষকে অধিকার ও সম্মানের দিক দিয়ে পুরুষের মতোই নারীর অবস্থান ও মর্যাদা দেয়, সে তার জন্যে আল্লাহর এক আশীর্বাদ ও এক মহাদান ৷ মাতৃজঠরে যখন কোনো বাচ্চা পয়দা হয়, তখন পুত্র-কন্যা যাই হোক না কেন এ বিষয়ে মানুষের কোনো হাত নেই, যেহেতু মানুষের ইচ্ছায় পুত্র বা কন্যর জন্য হয় না, এমনকি মাতৃজঠরে ভ্রুণ থাকার সময় সেটা জীবিত অবস্থায় পয়দা হবে- না মৃত শিশুর জন্ম হবে, সে বিষয়ের ওপরও কারো কোনো হাত নেই । আবার তুচ্ছ একটি কীটের দ্বারা পূর্ণাংগ একটি মানুষের অস্তিত্ব দানের পেছনেও কোনো মানুষের কোনো হাত নেই । চিন্তা করে দেখুন মানুষের সৃষ্টি রহস্যের কথা, অতি ক্ষুদ্র ও তুচ্ছ এক শুক্র-বিন্দুর ক্রমবিকাশের পরিণতিতে যে সুস্থ সুন্দর ও পূর্ণাংগ মানুষের আগমন ঘটে, তা কার ইচ্ছায়, কার মেহেরবানীতে, কার তত্ত্বাবধানে, কার পরিচর্যায়? অবশ্যই তা করুণাময় ও মহা মহিম এবং সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামীনের মেহেরবানীতে । তিনিই কাউকে নর রূপে আবার কাউকে নারী রূপে পৃথিবীতে পাঠিয়ে পিতামাতার খুশীর কারণ ঘটান । কিন্তু আল্লাহর দানকে (পুরুষ বা নারী শিশু যাই হোক না কেন) সে অম্লান বদনে অভ্যর্থনা করতে পারে যে তীর ইচ্ছাকেই নিজের ইচ্ছা মনে করে নিয়েছে, তার খুশীতে যে খুশী এবং তীর দানকে যে নিজের জন্যে আশীর্বাদ হিসাবে গ্রহণ করেছে। এ বিষয়ে তার মুখ কালো করার কী অধিকার থাকতে পারে। মানুষ না নিজের জন্মের ব্যাপারে কোনো হাত রাখে, না নর নারী শিশুর জন্মের ব্যাপারে তার কোনো ইচ্ছা খাটাতে পারে, না জীবিত বা মৃত হিসাবে ভূমিষ্ট হওয়ার ব্যাপারে সে কোনো ভূমিকা রাখতে পারে? জন্ম মৃত্যুর মানবতার ক্রমবর্ধমান বিকাশের পেছনে একমাত্র আল্লাহর কর্তৃত্ব ও কৃতিত্ব সার্বিকভাবে ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলামীনের হেকমত ও তাঁর নিয়মের দাবী হচ্ছে পৃথিবীর বুকে তিনি জীবনের স্পন্দন চালু রাখতে চান তবে তা একক কোনো সত্বার মাধ্যমে নয়, বরং দুইয়ের সম্মিলনে ও দুইয়ের সহযোগিতায়, অর্থাৎ পুরুষ ও নারীর মাধ্যমে সুতরাং, সৃষ্টি-ব্যবস্থায় নারী হচ্ছে সেই সম্মানিত ভিত্তি যাকে কেন্ত করে সৃষ্টি প্রক্রিয়া চলে। নারী সেখানে নিজের অগ্রণী ভূমিকা পালন করে এবং পরবর্তী বংশধরের উন্মেষ ঘটায় । বংশ ধারা প্রসারে নারীর ভূমিকাই বেশী গুরুত্বপূর্ণ যেহেতু সে-ই সেই আধার যেখানে গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়; সুতরাং এই দুইজনের একজনই তো কন্যা সম্তান-তার আগমনের সংবাদে কোনো ব্যক্তি দুঃখিত হয় কেমন করে এবং এ সংবাদের কারণে-কেমন করে নিজেকে তার জাতির কাছ থেকে লুকিয়ে রাখার চিন্তা করে? অথচ এই দুই সত্ত্বার উভয়ের সার্বক্ষণিক অস্তিত্ব ছাড়া পৃথিবীতে জীবন ধারা চালু থাকা সম্ভব নয়! www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।