[কলী কম লিলালিল কলন আল _ _ _ ] তায়ালা তাদেরকে তাওহীদের (আল্লাহর একত্ব বিশ্বসের) দিকে ডাকছেন, কিন্তু ওরা তাকে বাদ দিয়ে আল্লাহর সাথে অন্যদেরকে অংশীদার কল্পনা করে নিয়ে তাদেরকে পূজা করছে ও তাদের কাছেই নিজেদের প্রয়োজন পূরণের জন্যে আবেদন জানাচ্ছে! এভাবে ওদের কল্পনা ও বাস্তব কাজের মধ্যে যে পার্থক্য ছিলো তা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়ে গেছে......... রেযেক বা জীবন ধারণ সামগ্রী সবই আল্লাহর কাছ থেকে আসে, এর কোনো একটি অংশও অপর কারো কাছে থেকে আসে না। এজন্যে আল্লাহ তায়ালা নির্দেশ দিচ্ছেন নিরংকুশ ও নিঃশর্ত আনুগত্য তাকে ছাড়া অন্য কাউকেই যেন না দেয়া হয়, কিন্তু এ মোশরেকরা আল্লাহর হুকুম অমান্য করে আরও বহুজনকে উপাস্য বা দেব দেবী হিসাবে গ্রহণ করে থাকে, অথচ তারা একটুও চিন্তা করে না যে, তারা প্রতিনিয়ত একমাত্র আল্লাহর দেয়া রেযেক গ্রহণ করছে এতদসত্তেও কেমন করে তারা তার নিষিদ্ধ কাজে লিপ্ত হতে পারে? এইভাবে তারা যে ইচ্ছাকৃতভাবে সত্য থেকে দূরে থাকছে তা পরিষ্কারভাবে জানা যাচ্ছে। তাদের এ অদভুত আচরণ যে পুরোপুরিই বিবেক বিরোধী এটা তারা জানে এবং এটা বুঝে সুঝেই তারা এসব জঘন্য আচরণ করে চলেছে! তওহীদ সম্পর্কিত শিক্ষা এসে যাওয়ার পর যখন মানুষ সাধারণভাবে তা গ্রহণ করা শক্লু করে দিয়েছে তখন এর সত্যতা ও গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়ে গেছে, এতদসত্তেও হঠকারীতায় অন্ধ, অহংকারী ও জেদী প্রকৃতির একদল লোক আল্লাহ তায়ালা প্রদত্ত রেযেকের কিছু অংশ অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছ থেকে আসে বলে মনে করে। প্রাচীন জাহেলী যুগের লোকেরাও এইভাবেই অন্যদেরকে রেযেকের কিছু অংশের মালিক মনে করতো । তাদের মধ্যে কেউ কেউ গরুর বাছুরকে মনে করতো কিছু ক্ষমতার মালিক বলে তারা বলতো এ বাছুরটি বেদুইন নেতার-এর বিশেষ কিছু শক্তি সক্ষমতা আছে, সুতরাং একে কেউ বিরক্ত করো না, যেখান থেকে ইচ্ছা সে খেয়ে বেড়াক । খবরদার তাকে কোনো কাজেও কেউ লাগিয়োনা অবশেষে একে সেই বেদুইন-নেতার নামেই যবাই করা হবে-আল্লাহর নামে নয়। এভাবে অতীতে অনেক আল্লাহর নামে ছাড়া অন্য কারো নামে কোনো কিছু মানত করা সম্পূর্ণ হারাম । মুখে মুখে তারা মানতো ও জানতো যে আল্লাহ তায়ালাই সর্বশক্তিমান, কিন্তু বাস্তবে তারা এই আচরণ দ্বার্না প্রমাণ করতো যে পীর দরবেশদেরও কিছু ক্ষমতা আছে এবং এইভাবেই তাদেরকে তারা আল্লাহর শক্তি ক্ষমতার কিছু অংশের মালিক মনে করতো । এহেন মানতের পশুকে আল্লাহর নামে যবাই করলেও প্রকৃতপক্ষে তার গোশত খাওয়া হারাম, এহেন আচরণ সম্পর্কে এরশাদ হচ্ছে, ‘আল্লাহর কসম, অবশ্যই তোমরা যে তার নামে মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে ।' দেখুন কথাটার ওপর অত্যধিক ও প্রবল গুরুত্ব দানের উদ্দেশ্যে আল্লাহ তায়ালা নিজেই নিজের কসম খাচ্ছেন, কারণ আল্লাহ রব্বুল আলামীন সকল শক্তি ক্ষমতার মালিক, একথা জেনে বুঝে ও স্বীকার করে যদি তার ক্ষমতার অংশ বিশেষের অন্য কাউকে মনে করা হয়, তাহলে কি আন্মাহর সাথে বিদ্রূপ করা হয় না? সচেতনভাবে যারা এ আচরণ করে তারা অবশ্যই আল্লাহ্ সম্পর্কে এনৌীলিক আকীদার মূলেই আঘাত হানছে, যেহেতু এভাবে বিশ্বাস করার অর্থ তৌহীদী বিশ্বাসকেই ধংস করে দেয়া । ১৬ সুনা আন নাহজ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।