মানব জীবনের সকল দিক ও বিভাগে তীরই শাসন ক্ষমতা ও তীর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করতে হবে, বান্দাদের বান্দার গোলামী থেকে মুক্ত করতে হবে, আর এটা তখনই সম্ভব হবে যখন মানুষের ওপর থেকে মানুষের মনগড়া শাসন ক্ষমতা অপসারিত করে এবং মানুষের ওপর থেকে মানব রচিত আইন তুলে সৃষ্টিকর্তা আল্লাহর আইন তার বান্দার ওপর চালু করা হবে। পৃথিবীর যে কোনো ভূখন্ডে তখনই আল্লাহ প্রদত্ত পূর্ণাংগ জীবন ব্যবস্থা চালু হবে, যখন সাধারণভাবে মানুষ এ জীবন ব্যবস্থাকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে গ্রহণ করবে, অথবা অন্তত কোনো নির্দিষ্ট দেশের এক উল্লেখযোগ্য জনতা এ আহ্বানে সাড়া দেবে। এজন্যে অবশ্যই কোনো এক মুসলিম সংগঠনকে কোনো নিদিষ্ট ভূখন্ডে কদম জমিয়ে বসে যেতে হবে, আর তখনই তাদের কেন্দ্ করে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঈমানদার ব্যক্তিরা বুঝে সুঝে তাদের সাথে যোগ দিতে থাকবে। এইভাবে সত্যাশ্রয়ী জনতার কাফেলা বৃদ্ধি পেতে থাকবে এবং তারা বাস্তব জীবনের সর্বক্ষেত্রে ধীরে ধীরে আল্লাহর বিধান চালু করতে থাকবে, বাস্তবে এই ইসলামী সমাজ গঠন করার পূর্বে ফেকাহ ও সাংগঠনিক বিধি-বিধানের ময়দানে যে কাজ করা হয় তা নিছক এক ধোকা ও আত্মপ্রবঞ্চনা মাত্র । | কারণ এ কাজের অর্থ হচ্ছে হাওয়ায় বীজ বপন । আর শূন্যে ইসলামী ফেকাহ কখনো কোনো গাছ রোপণ করতে পারবে না, যেমন বাতাসে কোনো বীজ বোনা যায় না। চিন্তা ও কল্পনার ক্ষেত্রে ইসলামী ফেকাহ্র যে চর্চা হয় তা নিছক এক আমোদজনক খেলা! এর কারণ হচ্ছে, এ খেলায় কোনো ঝুঁকি নেই; বরং প্রকৃতপক্ষে এটা ইসলামের কোনো কাজও নয় বা এটা দ্বীন ইসলামের কোনো পদ বা পদ্ধতি বা ইসলামের কোনো মেযাজও নয়! এটা তাদের কাছে একটি আরামদায়ক মজার খেলা । সুতরাং বর্তমান অবস্থায় যখন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম নেই, সে সময়ে ইসলামের জন্যে এ ধরনের মুখরোচক ইসলামী ফেকাহ রচনা বা ফেকাহ সম্পর্কিত আলোচনাকে আমি ওই রকমের এক কল্পনাবিলাস মনে করি । মনে করি, এ হচ্ছে সময় ও শ্রম নষ্ট করা (যেহেতু বাস্তবে এর কোনো প্রতিষ্ঠা নেই), আল্লাহ তায়ালাই ভালো জানেন। অবশ্য অবশ্যই দ্বীন ইসলাম এমন কোনো ফেরারী উট বা কোনো পলাতক জীব জানোয়ার নয়, যা মাঠে-ময়দানে পালিয়ে বেড়াবে; বা নয় এটা কোনো এক অনুগত (চাকর,) যা এমন এক জাহেলী সমাজের মানুষের তাবেদারী করে যারা তার থেকে দূরে থাকতে চায়, যারা এর সাথে সাক্ষাত হওয়াটাও পছন্দ করে না, এ চাকর ও তার খেদমত গ্রহণ থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে চায় ...... হা, কখনও কখনও সংকটে সমস্যায় পড়ে বিদ্বপাত্মকভাবে ফতোয়া অবশ্য তারা চায় (তাচ্ছিল্য ভরে ওদের কাছে সমস্যার সমাধান চায়)! আসলে ওই বাতিল সমাজ ও তার লোকেরা ইসলামের কোনো সমাধান চায় না, বা ইসলামী আইনের কাছে নতিসশ্বীকার করতে চায় না, ইসলামী শাসন মানতে চায় না। আবারো বলছি, দ্বীন ইসলামের যুক্তিবিদ্যা এবং কোরআন হাদীসকে কেন্দ্র করে যে ফেকাহশান্ত্র গড়ে ওঠেছে এবং এর বিধি বিধান জনমানবশূন্য কোনো প্রান্তরে অথবা উর্ধ্বাকাশের মহাশুন্যতায় গড়ে ওঠেনি, শূন্যের মধ্যে এ জীবন বিধান কাজ করে না ..... বরং বার বার এটাই দেখা গেছে যে, গোড়া থেকেই মুসলিম সমাজ আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করেছে এবং আল্লাহর ক্ষমতার সামনে বরাবর মাথা নত করেছে, গেহেতু তার হুকুম পালন করার উপকারিতা সম্পর্কে তিনিই জানিয়েছেন, জানিয়েছেন কখনো কোরআনের বাণী দ্বারা, আবার কখনো তার রসূলের মাধ্যমে ........... আল্লাহর নির্দেশাবলীর মধ্যে যৌক্তিকতা রাখার কাজটা কোনো মানুষের সংগঠন করেনি, বা এটা কোনো মানব সমাজ-উদ্ভাবিত কর্মও নয়। আর এমনও হয়নি যে, কোনো আয়াত উল্টে দেয়া হয়েছে। নৰা চত ললমিল ত www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।