যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এমনি করে কেউ কি আমাদের বলতে পারবে, উপরোক্ত ইসলামী সমাজের জন্যে পরিবার পরিকল্পনা বা অনুরূপ কোনো কর্মসূচীর প্রয়োজন হবে? আল্লাহর ইচ্ছায় তাঁর যে বান্দা দুনিয়ায় আসা সবব্যস্ত হয়ে রয়েছে- তাদের ঠেকানোর কোনো প্রয়োজন থাকতে পারে? এমনি করে মানুষের মনগড়া বিধি বিধান প্রণয়নে উদ্ভূত হাজারো রকম যে সমস্যা আজকের (আধুনিক) সমাজে বিরাজ করছে, রসূল (স.)-এর অনুকরণে আল্লাহর বিধানে পরিচালিত সমাজে কি ওইসব কঠিন সমস্যা আসতে পারে? আর ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে কি শান্তি স্থাপিত হতে পারে তা যদি আমরা অনুমান করতে না পারি এবং আজকের ((জাহেলী) সমাজ সভ্যতার মধ্যে নানা মতভেদের কারণে, নানা প্রকার চেতনা ও মূল্যায়নের দরুন আগত সমস্যা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে সে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চাওয়ার এবং ইসলামের আলোকে উন্নৃতি বিধানের প্রচেষ্টায় আধুনিকতাবাদীদের মধ্যে গাত্রদাহের হেতু কি? ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে, ইসলামী “চিন্তাধারা থেকে মুক্ত হয়ে মানুষ যখন বিভিন্নমুখী চিন্তার মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো, তখনই তারা সীমাহীন সমস্যাজালে আবদ্ধ হয়ে গেলো, কিন্তু সমস্যা আরও ঘনীভূত হলো তখন যখন মানুষ আধুনিক মুসলিম সমাজকে ইসলামী সমাজ মনে করে, এর মধ্যে বিরাজমান ব্যবস্থাকে ইসলামী ব্যবস্থা মনে করে এর কাছেই সমাধান আশা করলো। ইনশাআল্লাহ, শীর্ঘই আমরা এ বিষয়টা পরিষ্কার করার জন্যে যুক্তিপূর্ণ আলোচনার অবতারণা করবো এবং ইসলামী সমাজ ব্যবস্থার পূর্ণাংগ রূপ তুলে ধরবো, তুলে ধরবো পূর্ণাংগ ইসলামী চিন্তাধারাকে, এর মূল্যায়ন ও পরিমাপের নীতিকে । আবারো বলছি, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার প্রশ্নে যে মূল জটিলতা আমরা অনুভব করছি তা হচ্ছে, আধুনিক মুসলিম চিন্তাশীল ব্যক্তিরা মানব রচিত বর্তমান জাহেলী সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রেখে তার সাথে আল্লাহ রসূলের কিছু আইন জোড়াতালি দিয়ে ইসলামী সমাজ কায়েম করার স্বপ্ন দেখে এবং তারা ইসলামী বিধানের মধ্যে কিছু পরিবর্তন করে রাতারাতি এ বিপর্যয় সমাজের সকল সমস্যা ও সংকট দূর করতে চায়, অথচ মানব রচিত ওইসব বিধানের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ইসলামী জীবন বিধানের বিরোধিতা করা, এর অসারতা প্রমাণ করে কোরআন সুন্নাহ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেয়া এবং এইভাবে বাস্তবে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেয়া । শ্রেষ্ঠত্ব প্ৰমাণ করার । তারা আর আধুনিক জাহেলী জীবন ব্যবস্থার সেবাদাস হয়ে থাকবে না এবং অজ্ঞানতার অন্ধকারে পড়ে থেকে জাহেলিয়াতের মনিবদের আর আনুগত্য করে যাবে না; বরং যারা তাদের কাছে জানতে চাইবে তাদের বিশেষ করে এবং সাধারণভাবে সকল মানুষকে ডেকে বলবে, ‘সর্বপ্রথম তোমরা আল্লাহর দ্বীনের দিকে এসো, একমাত্র আল্লাহর দাসত্ব করার ঘোষণা দাও এবং এ কথার সাক্ষ্য দাও যে, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নেই- এই ঘোষণা এবং এর বাস্তব অনুশীলন ছাড়া ঈমান ও ইসলাম কোনোটাই গ্রহণযোগ্য নয়। এর অর্থ হচ্ছে, যেমন করে উর্ধ্বাকাশে প্রভুত্ব করার ও ক্ষমতা খাটানোর অধিকার একমাত্র আল্লাহর, তেমনি পৃথিবীর ওপরও আধিপত্য করার, রাজত্ব চালনোর অধিকার এবং ক্ষমতা একমাত্র আল্লাহর ৷ আকাশ রাজ্যে যেমন তাঁর প্রভুত্্‌ ও কর্তৃত্ব বিরাজ করছে, তেমনি পৃথিবীর সর্বত্রও তার প্রভুত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে হবে এবং এখানকার অধিবাসীদের একমাত্র তীরই আইন মানতে হবে, অর্থাৎ www.bolkitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।