ওই আলোচনাকারীদের ব্যাপারে আসল কষ্টকর ব্যাপার হচ্ছে, ওরা মনে করে, জাহেলী ব্যবস্থাই মূল সভ্যতা, যার সাথে ইসলামী সভ্যতাকে মানিয়ে নিতে হবে, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এর সন্পূর্ণ বিপরীত; অর্থাৎ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাই আসল, এর সাথে মানুষ খাপ খাইয়ে চলবে এবং নিজেদের উদ্ভাবিত সকল পন্থা পদ্ধতি পরিত্যাগ করবে। জাহেলী আমলের সব কিছুকে ছোট জানবে, কিন্তু এই ছোট মনে করা এবং পরিবর্তন আনা একটিমাত্র পদ্ধতির মাধ্যমেই সম্ভব হতে পারবে, আর তা হচ্ছে জাহেলিয়াতের বিরুদ্ধে সরাসরি সংগ্রাম । এর উদ্দেশ্য একটিই, তা হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর ক্ষমতাকে প্রতিষ্ঠিত করা, বান্দাদের একমাত্র তারই প্রভুত্ব মেনে নেয়া, মানুষকে তাগৃতী শক্তির গোলামী থেকে মুক্ত করা এবং তাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আইন কানুন চালু করা । তবে এটা ঠিক যে, এ আন্দোলন নিষ্কন্টক নয়- এর পদে পদে রয়েছে বিপদ, কষ্ট ও নানা প্রকার পরীক্ষা । যারা ধৈর্যশীল ও অবিচল, তারা এসব পরীক্ষায় সফলতা লাভ করবে। আর যারা দুর্বলচেতা, তারা এ সব পরীক্ষার কঠোরতা বরদাশত করতে না পেরে হাল ছেড়ে দেবে এবং প্রাণপ্রিয় যে আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসেছিলো তার থেকে পিছিয়ে যাবে। যারা আল্লাহর সাথে করা ওয়াদা সত্যে পরিণত করবে এবং সত্যের পথে শাহাদাত বরণ করবে, অথবা বিপদ-আপদের ঝড়ঝঞ্া যাইই আসুক না কেন তা অম্লান বদনে সহ্য করবে এবং এগিয়ে যাবে সত্যের পতাকা হাতে বীরদর্পে সামনের দিকে, আর চলতে থাকবে ততোক্ষণ যতোক্ষণ পর্যন্ত আল্লাহ রববুল আলামীন তাদের ও তাদের জাতির মধ্যে ফয়সালা না করে দেবেন। তারা দ্বীনের ঝান্ডা হাতে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে, একমাত্র এই প্রক্রিয়াতেই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতে পারে। ইসলামী আন্দোলনের বীর মোজাহেদরা এইভাবেই বরাবর দ্বীন প্রতিষ্ঠার কাজ করে এসেছে এবং এ জীবন ব্যবস্থার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এইভাবে, আল্লাহর মেহেরবানীতে যখন এ মহান দ্বীন কায়েম হয়ে যাবে তখন তাদের জীবনের বিভিন্নমুখী প্রয়োজন ও সমস্যা সামনে আসবে এবং সেগুলোর সমাধান ধীরে ধীরে আসতে থাকবে; অবশ্য তাদের সমস্যা ও সমাধান বর্তমান জাহেলী সমাজ ব্যবস্থার সমস্যা ও সমধান থেকে ভিন্নতর হবে। তখন ওই নতুন অবস্থা অনুসারে ইসলামী হুকুম আহকাম প্রয়োগ করা হবে। এ সময় ইসলামের যুক্তি-বুদ্ধির বলিষ্ঠতা ও প্রাণ প্রবাহের প্রমাণ পাওয়া যাবে। এগুলো শুধু মৌখিক কথা নয় যে শূন্যে ভাসতে থাকবে; বরং জীবস্ত ইসলামী সমাজের মধ্যে আগত বাস্তব সমস্যার সমাধানকল্পে এ সমাধান আসবে। আজকের বিরাজমান সমাজ ব্যবস্থার মধ্যে কেউ কি আমাদের এমন একটা দৃশ্য দেখাতে পারবে, যেখানে মুসলিম সমাজের মতো যাকাত দান করা হয় এবং আল কোরআনে বর্ণিত খাতগুলোতে সে অর্থ ব্যয়িত হয়, মানুষে মানুষে ভালোবাসাবাসি, দয়া ও সহানুভূতি প্রদর্শন করা হয়, দুঃখ বেদনা, সংকট সমস্যার সুযোগ নিয়ে শোষণ করার পরিবর্তে দরদ ভালোবাসা নিয়ে পাড়া প্রতিবেশীর সকল সমস্যা দূর করার চেষ্টা করা হয়, সকল ব্যক্তির মধ্যে হৃদ্যতার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয়, যেখানে মানুষের জীবনে কোনো অপচয় থাকে না, থাকে না প্ৰদৰ্শনীমূলক কাজ বা অহংকার ও আত্মপ্রশান্তিমূলক গালগল্প ইসলামী সমাজের চিত্রের মতো কোনো চিত্র আধুনিক সভ্যতাগববী সমাজের কোথাও আছে বলে কেউ দেখাতে পারবে কি? কেউ কি বলতে পারবে, ইসলামের স্বর্ণযুগে মানব সভ্যতার যে উৎকর্ষ সাধিত হয়েছিলো, যে শান্তি ও সমৃদ্ধি এসেছিলো, আজকেও যদি আমরা অনুরূপ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে সেখানে মানব নির্মিত এ ধরনের আরো কোনো সংস্থা গঠনের প্রয়োজন থাকতে পারে? যিলাল ১১তম >৩ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।