হাস্যোদ্দীপক এ সব কল্পনা, দুঃখজনকও বটে! ইসলামী আইন কানুন এবং এর যাবতীয় যুক্তি মুসলিম সমাজ কর্তৃক গড়ে ওঠেনি । প্রথমত, জাহেলী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এবং দ্বিতীয়ত, বাস্তব দুনিয়ার প্রয়োজন. তুলেছে। এখন এর মধ্যে যদি কোনো মানুষের মত অনুপ্রবেশ করে, তাহলে এটা আর আল্লাহর আইন থাকলো না। এটা সদা সর্বদা মনে রাখতে হবে যে, ইসলামী ফেকাহ কোনো শূন্যের ওপর গড়ে ওঠেনি এবং শূন্যের ওপর বাসও করে না, এটা কোনো উর্বর মস্তি্কপ্রসূত বিধান নয়, না এটা মানব নির্মিত কোনো ইতিহাস; বরং এটা হচ্ছে আল্লাহর বিধানের ভিত্তিতে এবং রসূল (স.)-এর শিক্ষার আলোকে বাস্তব জীবনকে শক্তি শৃংখলামতে পরিচালনা করার জন্যে বুদ্ধিখাহ্য একটা ব্যবস্থা, যা বিশেষ করে মুসলমানদের জীবনকে নিয়ন্ত্রিত করে এবং এর অবশ্যন্তাবী ফলস্বরূপ গড়ে একটা ইসলামী সমাজ গড়ে তোলে । এ সমাজের বিধি নিষেধগুলো সবই মানুষের স্বভাব প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল । ইসলামের এই বিধানকে কেন্দ্র করে গড়ে ওঠে ইসলামী ফেকাহ (বুঝ বা যুক্তি বুদ্ধি) 30d MS i MG Les aA Lak al অবশ্য এর মধ্যে কিছু AN OO EOE TE HE TESS SEE দ্বারা বিশেষভাবে গঠিত এক সমাজ, যা জাহেলিয়াতের মোকাবেলায় ক্রমান্বয়ে শক্তিশালী হবে এবং ধীরে ধীরে জীবনের যাবতীয় প্রয়োজন হক-ইনসাফ মতো মেটানোর ব্যাপারে মানুষকে এভাবে, এ ব্যবস্থা মানুষকে অর্থনৈতিক যাবতীয় কর্মকান্ডেও পথ দেখাবে। আধুনিক চিন্তা চেতনা ও বাস্তব জীবনকে গ্রাস করে নিয়েছে যে ব্যাংক ব্যবস্থা, ইনস্যুরেন্স (বীমা ব্যবস্থা) ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, এ প্রশ্গুলোর যথাযথ জবাব দেবে। প্রকাশ থাকে যে, এসব রংগিন মত ও পথ দেখিয়ে কায়েমী স্বার্থবাদীরা মানুষকে শোষণ করার জন্যে এসব হাতিয়ার আবিষ্কার করে এগুলোর ফযীলত এমনভাবে বর্ণনা করে চলেছে যে, সরলমনা সাধারণ জনতা এর বিভ্রান্তিগুলো বুঝতে সক্ষম হয় না। এগুলো সবই এক শ্রেণীর উর্বর মস্তিদ্প্রসূত পদ্ধতি । এগুলোর কোনো প্রয়োজন ইসলামী সমাজে হয় না, এজন্যে এগুলোর সাথে খাপ খাওয়ানোর কোনো প্রশ্রই আসে না । ইসলাম যেখানে যাকাত ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলেছে এবং সরকার যেখানে সকল নাগরিকের মৌলিক প্রয়োজন মেটানোর দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত, সেখানে সীমাবদ্ধ ও সংকীর্ণমনা মানব নির্মিত কোনো ব্যবস্থা তার পাশে উন্নততর হওয়ার প্রশ্নই আসে না। আরও মনে রাখতে হবে, মানুষের চিন্তা ভাবনা ও দৃষ্টি পৃথিবীর সংকীর্ণ গন্ডি ও ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠতে পারে না, অপরদিকে ইসলামের দৃষ্টি পরিব্যাপ্ত হয়ে রয়েছে এ জীবনের সীমা পেরিয়ে পরপারের অসীমতায়। জাহেলী ব্যাংক ব্যবস্থা, জীবনবীমা ও জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা- এগুলোর কোনো প্রয়োজন মুসলিম সমাজ বোধ করে না, অতীতেও এসব চিন্তা ইসলামী সমাজে ছিলো না । এগুলোর সাথে একমত হওয়া এবং এগুলোর সাথে খাপ খাইয়ে চলা তো দূরের কথা, এই বাতিল সমাজ ব্যবস্থার অস্তিত্ও ইসলাম মেনে নিতে প্রস্তুত নয়। মানব _| নিৰ্মিত এ বাতিল সমাজ ভেংগে চুরমার করে দিয়ে আল্লাহর রাজ্যে একমাত্র আল্লাহর প্রভুত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে ইসলাম বদ্ধপরিকর এবং এর জন্যে আল্লাহর সৈনিকরা আপসহীন সংগ্রাম করে যাবে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।