যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সম্ভব নয়, সম্ভব নয় এখানে ফেকাহর যেসব জটিলতা ও মতভেদ রয়েছে সেগুলোর মীমাংসা করা । এ সব কঠিন সমস্যার সমাধান সম্ভব নয় এ জন্যে যে, এগুলোর কার্যকারিতাও ক্ষতিকর দিক কোনো শুন্য পরিবেশে পরীক্ষা করা যায় না। আসলে ইসলামের স্বর্ণযুগে বাস্তব জীবনে এগুলে। প্রয়োগ করা হয়েছে এবং যেসব বিষয়ে মানুষকে পরীক্ষা নিরীক্ষা করে সমাধান করার সুযোগ দেয়া হয়েছে, যুগ ও অবস্থার পরিবর্তনের সাথে সাথে আজো সেসব বিষয়ে কোরআন হাদীসের পরিপন্থী ব্যবহার না করেও পরিবর্তন আনা সম্ভব । অবশ্যই ইসলামী সমাজ ব্যবস্থার গঠন পদ্ধতি জাহেলী সমাজ ব্যবস্থা থেকে ভিন্ন। এ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্যে প্রয়োজন বিশেষ এক জনপদ, যারা প্রকৃতির দিক দিয়ে হবে সংগ্রামী ও ত্যাগী । এ সমাজ ব্যবস্থা গড়তে গিয়ে তাদের জাহেলী সমাজের সব কিছুর সাথে মোকাবেলা করতে হয়েছে, এ সমাজের মূল্যায়নকে সুন্দর বানাতে হয়েছে এবং বরাবর স্থানীয় মানব রচিত যাবতীয় তৎপরতা ও আল্লাহ-রসূলের পথের মধ্যে বাস্তব পার্থক্য ফুটিয়ে তুলতে হয়েছে। এটা ছিলো এক নতুন জনপদ, নব গঠিত এক সমাজ, এ সমাজ ছিলো চির সবুজ, চির সচল এবং মানবতার মুক্তির লক্ষ্যে সংগাম করার জন্যেই এ সমাজের জন্ম হয়েছিলো- কোনো বিশেষ জনতার মুক্তির জন্যে নয় । গায়রুল্লাহর দাসত্বের বন্ধন থেকে পৃথিবীর সকল জনগণের মুক্তির আহ্বান নিয়ে এ সমাজ গড়ে ওঠেছিলো। এর উদ্দেশ্য ছিলো আল্লাহদ্রোহী সকল প্রকার শক্তির দাসত্বের নিগড় থেকে মুক্ত করে মানবতার মর্যাদাকে উন্নত করা........... সে তাগ্ততী শক্তি যারাই হোক না কেন । এ সমাজ গঠনকালে আত্মশুদ্ধির নিয়ম কানুন শিক্ষা দেয়া হয়। নির্দেশ দানকারী নেতা নির্বাচন, পরিচালক নির্বাচন, শূরা গঠন পদ্ধতি এবং এ সম্পর্কিত আরও এমন বনু বিষয় শিক্ষা দেয়ার প্রয়োজন হয়ে পড়ে যা জীবনকে প্রভাবিত করে, যা নিয়ে ইসলামকে জানার জন্যে মানুষ কিছু অবসর পেলেই আলোচনা করতে চায়, বিশেষ এমন এক জাহেলী সমাজের মধ্যে বসে তারা আলোচনা করে যার মধ্যে আজ আমরা বাস করছি মুসলিম সমাজে এ ব্যবস্থা কিভাবে চালু করা হবে তার বিভিন্ন দিক সম্পর্কে মানুষ আলোচনা করে চলেছে- এ জীবন ব্যবস্থার মূল্য ও মর্যাদা, এর যথার্থতা, এর মধ্যে বিরাজমান নৈশ শিক্ষা, এর বিভিন্ন চিন্তাধারা, এর চরিত্র গঠন-পদ্ধতি- এসব বিষয়ে দিনের পর দিন তারা নিষ্ফল আলোচনা করে চলেছে। এসব আলোচনার আরো বিষয়বস্তু হচ্ছে, আধুনিক সমাজে প্রচলিত সূদভিত্তিক ব্যাংক ব্যবস্থার সাথে কিভাবে ইসলামকে খাপ খাওয়ানো যায়, সুদী ব্যবস্থার নিয়ম কানুন, জন্মনিয়ন্ত্রণ, জানি না আরও কতো কিছু । তবে এসব বিষয়ের মধ্যে শেষ যে বিষয়টি নিয়ে তারা বেশী ব্যস্ত, যাকে তারা সব থেকে বেশী কঠিন মনে করে এবং তাদের কাছে সব থেকে প্রিয় আলোচনা- তা হচ্ছে তারা চায়, মানুষ এ নিয়ে মাথা ঘামাক এবং ইসলামকে এসবের সাথে খাপ খাইয়ে নিক! দুঃখের বিষয় হচ্ছে, আলোচনার শুরুতেই এসব মহান (?) ব্যক্তি নানা প্রকার চিন্তায় জড়িয়ে পড়ে । তাদের কথা শুরু হয় এই অনুমান দিয়ে যে, আধুনিক অর্থ ব্যবস্থার সাথে তো আমাদের খাপ খাইয়ে চলতে হবে, এমতাবস্থায় কি ইসলামী জীবন ব্যবস্থা ও তার হুকুম-আহ্‌কাম সংশোধন করে বর্তমান অবস্থার উপযোগী করে নেয়া যায় না? এটা করতে পারলে গোটা পরিবেশে ইসলামের সামগ্রিক ব্যবস্থা চালু করে দেয়া সহজ হবে এবং সমগ্র জগতে ইসলাম কায়েম হয়ে যাবে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।