যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বিরোধী ও কায়েমী স্বার্থবাদীদের সংরক্ষণার্থে সক্রিয় এবং রক্ষণশীল ঈমান ও ইসলামের সাথে এর আদোৌ কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। এ জন্যে এ ব্যবস্থার সাথে আপস?-এটা শুধু মুখের কথা ও শূন্যে স্বর্গ রচনার মতোই অবাস্তব । যেখানে মানব নির্মিত ব্যবস্থা বিজয়ী অবস্থায় চালু আছে, সেখানে কোনো আপসরফা করে আল্লাহর ব্যবস্থা চালু করা যায় না। যে সব লেখক ও আলোচক এ উভয় প্রকার ব্যবস্থার মধ্যে বিরাজমান ব্যবধান ঘুচাতে চায়, এ দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে চায়, তারা আপসরফা করতে গিয়ে আসলে খুবই মুশকিলে পড়ে যায়। প্রথম যে জটিলতার তারা সম্মুখীন হয় তা হচ্ছে, সমস্যা সমাধানকল্পে নিয়োগযোগ্য প্রভাবশীল ব্যক্তির নিয়োগ প্রশ্নে ও পদ্ধতিতে, অথবা শূরার মেম্বার নির্বাচন পদ্ধতিতে ৷ এ প্রশ্নে যে আত্মপ্রচার করা যাবে না এবং নিজেদের গুণাবলী সম্পর্কে নিজেরা কিছু বলা যাবে না, ওদের বিবেচনায় আজকে এ জনবহুল সমাজে- যখন কেউ কাউকে চেনে না, কেউ কারো পরিচয় জানে না, সে অবস্থায় কারও যোগ্যতা ও প্রারথীপদ লাভের যোগ্যতা জনগণকে জানানোর উপায় কি? যে দায়িত্বপূর্ণ পদে তাদের বসানো হবে সে কাজে তাদের যোগ্যতা ও দক্ষতা বুঝার জন্যে সত্যিকারে কি ব্যবস্থা আছে, কোন নিক্তিতে তাদের সততা, যোগ্যতা ও দক্ষতার পরিমাপ করা হবে, তাদের নির্দোষিতা প্রমাণের ও আমানতদারী যাচাইয়ের উপায় কি, নেতা-নির্বাচনের উপায় ও তাদের যোগ্যতা মাপার পথ ও পদ্ধতিই বা কি হবে? সাধারণ ভোটে কি নেতা নির্বাচন হবে, না মৌলিক গণতন্ত্রের কায়দায় প্রভাবশীল জনগণ দেশের নেতা নির্বাচন করবে? তারাই বা কোন নীতির ভিত্তিতে নেতা নির্বাচন করবে? হা, দেশের প্রভাবশীল ব্যক্তিদের ভোটে যদি নেতা নির্বাচনের কাজ সমাধা হৃবে বলে মেনে নেয়া হয় তাহলে মুষ্টিমেয় ওই লোকগুলোর গুপর প্রভাব বিস্তার করে তাদের স্বপক্ষে নিয়ে উদ্দেশ্য সিদ্ধ করা মোটেই কঠিন কাজ নয়, কিন্তু এদের পকেটে নিয়ে যখন কেউ নেতা নির্বাচিত হয়ে যাবে তখন তার হাতে সমস্ত ক্ষমতাই চলে যাবে এবং সে এমন নেতা হয়ে যাবে যে, তার ওপর আর কেউ কিছু বলার থাকবে না। আর যতোদিন সে অবলীলাক্রমে তার কর্তৃত্ব চালিয়ে যেতে সক্ষম হবে, তার কাছে এই দলটিই হবে প্রথম বিবেচনাযোগ্য ৷ যাদের খুশী রাখাই হবে তার বড় কাজ । এই ধরনের আরও অনেক প্রশ্র তোলা হয়, যার জওয়াব পাওয়া খুবই মুশকিল! এই জটিল চিন্তার শুরু কোথায় তা আমি জানি । সাধারণভাবে এটা ধরে নেয়া হয়, যে জাহেলী সমাজে আমরা বাস করি তাকে আমরা একটা মুসলিম সমাজ মনে করি। এখন চলুন আমরা বর্তমান জাহেলী সমাজে প্রচলিত আইন কানুন ও সামাজিক রীতি নীতি কতোটুকু ইসলামী বিধি বিধানের সাথে সংগতিপূর্ণ তা একটু খতিয়ে দেখবো, দেখবো ইসলামী মূল্যবোধের সাথে ও ইসলামী চরিত্রের সাথে এর কতোটুকু মিল আছে। প্রকৃতপক্ষে জটিল চিন্তনীয় বিষয়সমূহের মধ্যে এইটাই মূল কথা যে, আমরা মুসলিম সমাজ মনে করলেও এ সমাজের চিন্তা চেতনা, রুচি, আইন কানুন বহুলাংশে বিজাতীয় ভাবধারায় প্রবাহিত । আমরা এক সীমাহীন শূন্যতার মধ্যে ইসলামী জীবন ও তার সৌন্দর্য খুঁজে বেড়াচ্ছি এবং এমন এক সমাজের মধ্যে তা তালাশ করছি যার রন্ধে রঙ্ধে প্রবিষ্ট হয়ে রয়েছে অনৈসলামী ভাবধারা ৷ এ ভাবধারা যেমন দূর দেশে রয়েছে, তেমনি দেশের অভ্যন্তরেও একই অবস্থা বিরাজ করছে। যে জাহেলী সমাজে আমরা বসবাস করছি তা মোটেই কোনো ইসলামী সমাজ নয়; সুতরাং এখানে শরয়ী হুকুম আহকাম বা ইসলামী আইন কানুন এবং ইসলামী সমাজ ব্যবস্থা চালু করা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।