যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

হয়ে গেছে এবং তারা ওই কঠিন অবস্থা থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, সে অবস্থায় ইসলামী আন্দোলনের কোনো ব্যক্তিত্ব যদি অনুভব করে, ওই সমস্যার সমাধান তার দ্বারা হবে, তখন সে নিজেকে অবশ্যই পেশ করে বলবে, ঠিক আছে, আমাকে দায়িত্ব দিন, আমি আল্লাহ প্রদত্ত যে জ্ঞান রাখি, তার আলোকে এ সমস্যার সমাধান করতে পারবো বলে আশা রাখি ৷' এখানে দু'টি জিনিস পাশাপাশি থাকতে হবে- এক. সমস্যার জটিলতায় মানুষ দিশেহারা হবে এবং তারা মনে প্রাণে চাইবে কোনো জ্ঞানী ও ব্যক্তিত্বশীল মানুষ এ জটিল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে এগিয়ে আসুক । দুই. আল কোরআন ও হাদীসের আলোকে এবং বাস্তব অভিজ্ঞতার কারণে এমন আত্মপ্রত্যয় থাকবে যা তাকে আল্লাহর ওপর ভরসা করে সমস্যার সমাধান দান করার কথা ঘোষণা করতে উদ্ুদ্ধ করবে। উপরে বর্ণিত এই অবস্থা হতে বে সেই সমাজে, যেখানে ইসলামী জীবন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে চালু নেই এবং মানুষের সমস্যা সমাধানের কোনো উপায়ও তাদের নযরে পড়ে না। ইউসুফ (আ.)-এর দায়িত্ব চেয়ে নেয়ায় মানুষ যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলো এবং কারো মনে তার স্বার্থপরতার কথা জাগেনি, তেমনি আজও সেক্ষেত্রে ওইভাবে দায়িত্ব চেয়ে নেয়া যাবে যেখানে মানুষ এ দায়িত্ব চাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং সততা ও বিশ্বস্ততার কারণে যিনি দায়িত্ব চাইবেন, তার সম্পর্কে কোনো স্বার্থপর হওয়ার সন্দেহ সৃষ্টি হবে না। উপরন্তু মনে হবে যে, লোকটা আমাদের এক কঠিন বিপদ থেকে মুক্তির পথ দেখালো, নচেৎ কি সর্বনাশটাই না হতো! এইভাবে আজও উপরোক্ত অবস্থার প্রেক্ষাপটে দায়িত্‌ চাওয়া কোরআন হাদীসের বিরোধী তো হবেই না; বরং মানুষের সমস্যা সমাধানে আল্লাহর দেয়া খেলাফতের দায়িত্‌ই পালন করা হবে। প্রচলিত ক্লাজনীতির সাখে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের মৌলিক তফাৎ ' আজকের দিনে যারা ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে চিন্তা করে এবং এর বাস্তবায়ন দেখতে চায় অথবা এ বিষয়ে লেখালেখি করে, তারা সাধারণভাবে আসলে কোরআন হাদীসের সন্তোষজনক জ্ঞান রাখে না, যার কারণে অনেক সময় বিশেষ বিশেষ আয়াত বা হাদীস সামনে আসায় তারা হয়রান পেরেশান হয়ে যায়। কারণ তারা বিরাজমান জাহেলী ব্যবস্থার সাথে ইসলামী ব্যবস্থার সমন্বয় সাধন করতে চায়, সব কিছু মিলিয়ে এক যৌথ ব্যবস্থা গড়ে তুলতে চায়; যাতে করে জাহেলী সমাজ ব্যবস্থাকেও মূল্যায়ন করা হয় এবং মনে করা হয়, এর সাথে খাপ খাইয়ে ইসলামী ব্যবস্থাও কায়েম করা যাবে, মানব নির্মিত ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখেই ইসলামী ব্যবস্থাকে ধীরে ধীরে গড়ে তোলা যাবে। আসলে এটা হচ্ছে এ ব্যবস্থা চালু করার এক কাল্পনিক চিন্তা । বাস্তবে এটা কখনো সম্ভব নয় এ জন্যে যে, মানব নির্মিত ব্যবস্থা ও আল্লাহর ব্যবস্থা পরস্পর বিরোধী । ইসলামী ব্যবস্থায় সকল নিয়ম নীতি এক স্থায়ী বুনিয়াদের ওপর গড়ে ওঠেছে, যার মূলে আল্লাহর ইচ্ছা ও তার রসূলের ব্যবস্থাপনা সক্রিয় রয়েছে এবং তা প্রতিষ্ঠার ক্ষেত্র হচ্ছে গোটা বিশ্ব । এ ব্যবস্থার নিরন্তর চেষ্টাই হচ্ছে জাহেলী ব্যবস্থার মধ্য থেকে মানুষকে ইসলামের দিকে ডাকা, আর জাহেলিয়াত এটা কিছুতেই বরদাশত করতে রাযি নয়, যার কারণে যারাই ইসলাম গ্রহণ করতে চায় তাদের নানা প্রকার যুলুম নির্যাতনের শিকার হতে হয় এবং ইসলাম গ্রহণকারীদের এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে চরম ধৈর্য অবলম্বন করতে হয়। এ পরীক্ষা চলে তাদের ওপর (জাহেলী ব্যবস্থার মধ্যে থাকাকালে) সারা যিন্দেগীভর । অপরদিকে বর্তমানে যে জাহেলী ব্যবস্থা চালু রয়েছে তার প্রধান বৈশিষ্ট্য ও ভূমিকা হচ্ছে মানবনির্মিত, এ ব্যবস্থা পরিবর্তন www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।